Sunday, 25 October 2026 |
শিরোনাম
ওয়ার্ল্ড হিউম্যান রাইটস ডেভেলপমেন্ট ইউএসএর সাধারণ সম্পাদক ড. সাদিয়া আফরিন এরা চরমোনাই পীরের যুক্তরাষ্ট্র সফর উপলক্ষে নিউইয়র্কে দোয়া মাহফিল, কুরআন-সুন্নাহর আলোকে বয়ান New York Attorney General James Secures Reimbursements for T-Mobile Customers Whose Rates Were Unjustly Raised নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে কুনু-ফিরোজ পরিষদের সাত দফা ইশতেহার ঘোষণা; কমিউনিটি সেন্টার প্রতিষ্ঠা, সাশ্রয়ী ফিউনারেল সেবা, বিমানের সরাসরি ফ্লাইট ও আর্থিক স্বচ্ছতায় অঙ্গীকার ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি বাংলাদেশের পূর্ণ সমর্থন: জাতিসংঘে রাষ্ট্রদূত আইরিন খান নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে প্রথমবারের মতো বিতর্ক, গুরুত্ব পেল স্বচ্ছতা ও জবাবদিহি New York Attorney General James Warns New Yorkers About AI-Generated Election Misinformation Ahead of November Elections Bangladesh calls for global treaty to protect victims of crimes against humanity নিউইয়র্কে জাতিসংঘে মুহাম্মদ নওশাদ জমির এমপি: মানবতাবিরোধী অপরাধ প্রতিরোধে শক্তিশালী আন্তর্জাতিক সনদ প্রণয়নের আহ্বান সোশ্যাল মিডিয়ার তথ্য গোপন করলে যুক্তরাষ্ট্রের ভিসা প্রত্যাখ্যান, আবেদনপত্রে চাওয়া তথ্য সঠিক ও সম্পূর্ণভাবে দেওয়ার নির্দেশনা মার্কিন দূতাবাসের
সব ক্যাটাগরি

বাংলাদেশ-মার্কিন সম্পর্কে আকর্ষণীয় উন্নতি ঘটেছে : মার্কিন কর্মকর্তা

অনলাইন ডেস্ক পঠিত: 153 বার

প্রকাশিত: September 16, 2016 | 4:32 PM

মার্কিন পররাষ্ট্র দফতরের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা ঢাকা-ওয়াশিংটন সম্পর্ককে ‘তুলনামূলক স্বল্প সময়ে বেশ দীর্ঘ পথ পরিক্রমণ’ হিসেবে উল্লেখ করে বলেছেন, এই সম্পর্কের ক্ষেত্রে ক’টি অত্যন্ত আকর্ষণীয় উন্নয়ন ঘটেছে, যেমনটি বিশ্বে কখনো দেখা যায়নি।
মার্কিন উপ-সহকারী পররাষ্ট্রমন্ত্রী মানপ্রীত সিংহ আনন্দ-এর বরাত দিয়ে পর পররাষ্ট্র দফতরের ওয়েবসাইটে বলা হয়, ‘বাংলাদেশের সঙ্গে আমাদের দীর্ঘ কয়েক দশকের অংশীদারিত্ব কতিপয় অত্যন্ত আকর্ষণীয় উন্নতি লাভে সহায়তা করেছে যা বিশ্ব কখনো দেখেনি। ‘তিনি টেক্সাস বিশ্ববিদ্যালয়ের লিওন বি. জনসন স্কুল অব পাবলিক এফেয়ার্স-এ একাডেমিক লেকচার সেশনে এ কথা বলেন।
পররাষ্ট্র দফতরের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা আনন্দ আরো বলেন, বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র অপেক্ষাকৃত কম সময়ের মধ্যে দীর্ঘ পথ পাড়ি দিয়েছে এবং সম্ভবত বাতাস আমাদের অনুকূলে রয়েছে। তবে এখনো যাওয়ার যে দীর্ঘ পথ রয়েছে সে ব্যাপারে আমাদের কোনো বিভ্রান্তি নেই।
আনন্দ বৃহস্পতিবার ‘দ্য ইউনাইটেড স্টেটস, ইন্ডিয়া এন্ড দ্য ফিউচার অব দ্য ইন্দো-প্যাসিফিক’ শীর্ষক বক্তৃতায় এসব কথা বলেন। এই মার্কিন কর্মকর্তা খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন, অর্ধেকের বেশি জনসংখ্যার দারিদ্র্য এক-তৃতীয়াংশের নিচে নামিয়ে আনা এবং প্রসূতি ও তাদের শিশুদের বেঁচে থাকার হার অনেক বৃদ্ধি পাওয়াসহ নানা উন্নয়ন বিষয়ক উল্লেখ করেন। আনন্দ আন্তর্জাতিক শান্তি প্রক্রিয়ায় বাংলাদেশের অবদানের কথা স্বীকার করেন।
বাংলাদেশ-ভারত সম্পর্ক উন্নয়ন প্রসঙ্গে এই ভারত বংশোদ্ভূত মার্কিন নাগরিক বলেন, নয়াদিল্লী শান্তিপূর্ণভাবে বাংলাদেশের সঙ্গে দীর্ঘদিনের স্থল সীমানা বিরোধ নিষ্পত্তি করেছে এবং বঙ্গোপসাগরের সমুদ্র সীমা বিষয়ে একটি জাতিসংঘ ট্রাইব্যুনালের রুলিং মেনে নিয়েছে। -বাসস।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ