বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ নিউইয়র্ক স্টেট কমান্ডের সভায় প্রবাসে অবস্থানরত মুক্তিযোদ্ধাদের তালিকাভূক্ত করার আহ্বান
ইউএসএনিউজঅনলাইন.কম : বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ, নিউইয়র্ক স্টেট কমান্ডের বিশেষ সভা গত ২৪ জানুয়ারী বৃহস্পতিবার সন্ধ্যায় ব্রঙ্কসের একটি রেষ্টুরেন্টে অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ যুক্তরাষ্ট্র’র কমান্ডার ও ক্যান্সার গবেষক মুক্তিযোদ্ধা ড. আবদুল বাতেন, এমডি। নিউইয়র্ক স্টেট কমান্ডার মুক্তিযোদ্ধা আবুল মনসুর দেশে অবস্থান করায় নিউইয়র্ক স্টেট কমান্ডের ডেপুটি কমান্ডার মুক্তিযোদ্ধা মুন্সী বশির উদ্দিন সভায় সভাপতিত্ব করেন।
সমন্বয়কারী মিয়া মো. দাউদের পরিচালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা তোফায়েল চৌধুরী, মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, রফিকুল ইসলাম, শ্রীরঞ্জণ কান্ত রায়, খবির উদ্দিন ভূইয়া, হামিদুল হক ভূইয়া, খালেক প্রমুখ।
সভায় গত ১৬ ডিসেম্বর বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ, নিউইয়র্ক স্টেট কমান্ডের আয়োজনে বাংলাদেশের মহান বিজয় দিবস উদযাপন অনুষ্ঠানের বিভিন্ন দিক নিয়ে পর্যালোচনা করা হয়। সংগঠন সঠিকভাবে পরিচালনার বিষয়েও পরামর্শমূলক আলোচনা হয়। নিউইয়র্ক স্টেট কমান্ডার মুক্তিযোদ্ধা আবুল মনসুর যুক্তরাষ্ট্রে ফিরে আসার পর স্টেট কমান্ডের বিশেষ সভা ডেকে সাংগঠনিক বিষয় সহ ভবিষ্যৎ পরিকল্পনা প্রণয়নের সিদ্ধান্ত হয় এ সভায়। সভায় বাংলাদেশ সরকারের প্রতি প্রবাসে অবস্থানরত অতালিকাভূক্ত মুক্তিযোদ্ধাদের তালিকাভূক্ত করার আহ্বান জানান হয়।
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ
- নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার
- State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
- বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার
- মহররম মাসের গুরুত্ব ও ফজিলত!