বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ নিউইয়র্ক স্টেট কমান্ড ইউএসএ’র বিজয় দিবস উদযাপন ১৬ ডিসেম্বর (ভিডিও সহ)
ইউএসএনিউজঅনলাইন.কম : বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ, নিউইয়র্ক স্টেট কমান্ডের উদ্যোগে আগামী ১৬ ডিসেম্বর বাংলাদেশের মহান বিজয় দিবস ২০২১ উদযাপন করা হবে। ব্রঙ্কসের স্টারলিং-বাংলাবাজার এলাকায় গোল্ডেন প্যালেসে এদিন যথাযোগ্য মর্যাদায় দিবসটি উদযাপন করা হবে। কর্মসূচির মধ্যে রয়েছে মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ, আলোচনা সভা, প্রবাসী মুক্তিযোদ্ধাদের সম্মাননা প্রদান সহ নানা আয়োজন। গত ২৬ সেপ্টেম্বর দুপুরে ব্রঙ্কসের মার্কস হোম কেয়ার অফিস মিলনায়তনে বিজয় দিবস উদযাপন প্রস্তুতি সভায় এসব সিদ্ধান্ত নেয়া হয়। খবর ইউএসএনিউজঅনলাইন’র।

নিউইয়র্ক স্টেট কমান্ডের কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আবুল মনসুরের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মার্কস হোম কেয়ার ব্রঙ্কস শাখার ম্যানেজার কমিউনিটি লিডার আলমাস আলী।
বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) মনজুর আহমদ, শামসুল হক, এম এ ওয়াসেক, মো. সফিক উল্লাহ, নুরুল করিম ভূইয়া, রঞ্জণ কান্তি রায়, আব্দুস সাত্তার, আয়ূব হোসেন, মতিউর রহমান, আবদুল জলিল, আবদুল লতিফ, মো. মোমেন, আজহার হোসেন, ললিত সরকার, কামাল হোসেন মন্ডল, মো. হোসেন, ইসলাম রফিক, আব্দুস সোবহান, হাজী আবদার, কমিউনিটি এক্টিভিস্ট কামাল উদ্দিন, এ ইসলাম মামুন, জালাল চৌধুরী প্রমুখ।

সভায় প্রধান অতিথি আলমাস আলী মুক্তিযোদ্ধাদের জাতির শ্রেষ্ঠ সন্তান হিসেবে অভিহিত করে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস প্রণয়ণের জন্য বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানান।
অনুষ্ঠানটি সফল করার লক্ষে বিজয় দিবস উদযাপন কমিটি গঠন করা হয়েছে। সভা শেষে মার্কস হোম কেয়ারের সৌজন্যে লাঞ্চ পরিবেশন করা হয়।
- Bangladesh Secures Historic Victory in UNGA Presidency
- New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes
- নিউইয়র্কে নতুন সাংস্কৃতিক সংগঠন ‘হৃদয় বীণা সংগীতালয়’র যাত্রা শুরু
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে নিউইয়র্কে ‘জ্যাকসন হাইটস এলাকাবাসী’র দোয়া মাহফিল
- জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি পদে বাংলাদেশের ঐতিহাসিক বিজয়
- নিউইয়র্কে ‘বাংলাদেশ জাতীয়তাবাদী পরিবার নিউইয়র্ক সিটি’র উদ্যোগে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী পালন
- নিউইয়র্ক স্টেট এসেমব্লি ডিস্ট্রিক্ট ৮৭’র নির্বাচনে কারিনা-জাকির মুখোমুখি
- NYIC Action Endorses Immigrant Champions and New Voices for NYS Legislature