বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ নিউইয়র্ক স্টেট কমান্ড ইউএসএ’র একুশ উদযাপন (ভিডিও সহ)
https://www.facebook.com/USANewsNY/videos/5287982234553856
ইউএসএনিউজঅনলাইন.কম, নিউইয়র্ক : বিন¤্র শ্রদ্ধা-ভালবাসায় মহান একুশে ফেব্রুয়ারী আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন করেছে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ নিউইয়র্ক স্টেট কমান্ড ইউএসএ। ২১ ফেব্রুয়ারী সকালে শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ, আলোচনা সভার মাধ্যমে যথাযোগ্য মর্যাদায় দিবসটি উদযাপন করে সংগঠনটি। স্টারলিং-বাংলাবাজার এলাকায় এশিয়ান ড্রাইভিং স্কুলের দেয়ালে অঙ্কিত বাংলাদেশ ম্যুরাল’র সামনে সংগঠনটি এ আয়োজন করে। খবর ইউএসএনিউজঅনলাইন’র।
নিউইয়র্ক স্টেট কমান্ডের কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মঞ্জুর আহমেদের সভাপতিত্বে এ অনুষ্ঠানে অন্যদের মধ্যে ছিলেন সংগঠনের পৃষ্টপোষক বীর মুক্তিযোদ্ধা তোফায়েল চৌধুরী, উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা মুন্সী বশির উদ্দিন, বাঙালির চেতনা মঞ্চের চেয়ারম্যান আওয়ামীলীগ নেতা আব্দুর রহিম বাদশা, বাংলাবাজার বিজনেস এসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাইদুর রহমান লিংকন, বীর মুক্তিযোদ্ধা মোস্তফা আহমেদ ভূইয়া, বীর মুক্তিযোদ্ধা এমএ নাসির, বীর মুক্তিযোদ্ধা জাহাঙ্গীর আলম, বীর মুক্তিযোদ্ধা রঞ্জণ কান্তি রায়, অধ্যাপক মো. ছানা উল্লাহ, বিবিএ সাধারণ সম্পাদক কাজী রবিউজ্জামান, হাফিজ উদ্দিন, চিনু চেয়ারম্যান, মোস্তফা কামাল, মো. শফি উল্লাহ, সুনীল ভৌমিক প্রমুখ।
আলোচনা শেষে এশিয়ান ড্রাইভিং স্কুলের দেয়ালে অংকিত শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণ করা হয়। একুশের গান গেয়ে ফুল হাতে প্রথমে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন তারা।
- Bangladesh Secures Historic Victory in UNGA Presidency
- New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes
- নিউইয়র্কে নতুন সাংস্কৃতিক সংগঠন ‘হৃদয় বীণা সংগীতালয়’র যাত্রা শুরু
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে নিউইয়র্কে ‘জ্যাকসন হাইটস এলাকাবাসী’র দোয়া মাহফিল
- জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি পদে বাংলাদেশের ঐতিহাসিক বিজয়
- নিউইয়র্কে ‘বাংলাদেশ জাতীয়তাবাদী পরিবার নিউইয়র্ক সিটি’র উদ্যোগে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী পালন
- নিউইয়র্ক স্টেট এসেমব্লি ডিস্ট্রিক্ট ৮৭’র নির্বাচনে কারিনা-জাকির মুখোমুখি
- NYIC Action Endorses Immigrant Champions and New Voices for NYS Legislature