Thursday, 25 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
সব ক্যাটাগরি

বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ যুক্তরাষ্ট্র কমান্ডের জেল হত্যা দিবস পালন : সংগঠনের নাম ব্যবহার করলে আইনগত ব্যবস্থা

অনলাইন ডেস্ক পঠিত: 144 বার

প্রকাশিত: November 4, 2016 | 4:31 PM

নিউইয়র্ক : নিউইয়র্ক বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ যুক্তরাষ্ট্র কমান্ডের গভীর শ্রদ্ধার সাথে জেল হত্যা দিবস পালন করেছে। ইতিহাসের জগন্যতম জেল হত্যা কান্ড (৩রা নভেম্বর ৭৫ ইং) তে জেলের ভিতর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবর্তমানে মুক্তিযুদ্ধে নেতৃত্বদানকারী অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম, প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদ, ক্যাপ্টেন মনসুর আলী ও এ এইচ এম কামরুজ্জামার কে হত্যা করায় তীব্র নিন্দা ও শোক প্রকাশ করে এক আলোচনা ও দোয়া মাহফিল গত ৩রা নভেম্বর জ্যাকসন হাইটস্থ খাবার বাড়ী চাইনিজ রেষ্টুরেন্টে সংগঠনের আহ্বায়ক মুক্তিযোদ্ধা আব্দুল মুকিত চৌধুরীর সভাপতিত্বে ও সদস্য সচিব মুক্তিযোদ্ধা এ এস এম মাসুদ ভূঁইয়ার পরিচালনায় অনুষ্ঠিত হয়। সভায় বঙ্গবন্ধু, জাতীয় চার নেতা, জেনারেল ওসমানী সহ মুক্তিযুদ্ধের সকল শহীদ সহযোদ্ধাদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া পরিচালনা করেন মুক্তিযোদ্ধা শরীফ উদ্দিন। আলোচনা অংশগ্রহণ করেন মুক্তিযোদ্ধা শামসুল আনোয়ার মুকুল, মুক্তিযোদ্ধা আবুল কাশেম সরকার, মুক্তিযোদ্ধা মিছবাহ উদ্দিন আহমদ, মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম। শহীদদের স্মরণ করে আলোচনা ও নিবেদিত কবিতা পাঠ করেন কবি সাংবাদিক সালেম সুলেরী। দোয়ায় শরীক হনঃ যুগ্ম আহবায়ক মুক্তিযোদ্ধা মীর আব্দুল কাদির, মুক্তিযোদ্ধা সৈয়দ মইনুর রহমান, মুক্তিযোদ্ধা আক্তারুজ্জামান, মুক্তিযোদ্ধা মঞ্জুর আলী নন্টু, মুক্তিযোদ্ধা আশরাফ হোসেন মৃধা, মুক্তিযোদ্ধা ডাঃ আলী আহমদ, মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন, মুক্তিযোদ্ধা নুরুল আবছার, মুক্তিযোদ্ধা সাব্বির রহমান মতি, মুক্তিযোদ্ধা জাফর আলী খান, মুক্তিযোদ্ধা ফারুক ইসলাম, মুক্তিযোদ্ধা ইমদাদুল হক, মুক্তিযোদ্ধা ওয়াহিদুর রহমান, মুক্তিযোদ্ধা রফিকুল আলম, মুক্তিযোদ্ধা আবুল মনসুর, মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম, মুক্তিযোদ্ধা ওয়াজেদ আলী, মুক্তিযোদ্ধা রমজান আলী, মুক্তিযোদ্ধা আলেয়া শরীফ, মুক্তিযোদ্ধা জামাল উদ্দিন মিয়া, মুক্তিযোদ্ধা আবুল বাশার, মুক্তিযোদ্ধা হারুনুর রশিদ, মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ, মুক্তিযোদ্ধা রুহুল আমিন, মুক্তিযোদ্ধা হারুনুর রশিদ, মুক্তিযোদ্ধা মোবারক হোসেন, মুক্তিযোদ্ধা এম রহমান (খুররম), মুক্তিযোদ্ধা ইলিয়াছ আহমেদ, মুক্তিযোদ্ধা তোজাম্মেল আলী ও মুক্তিযোদ্ধা বাদল কান্তি দে শিকদার, মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ, মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম, মুক্তিযোদ্ধা এডভোকেট আলম খোকন, মুক্তিযোদ্ধা আসাব উদ্দিন, মুক্তিযোদ্ধা আসাব আলী, মুক্তিযোদ্ধা মোহাম্মদ আতিক ও মুক্তিযোদ্ধা শাহ আলম।
সভায় বক্তাগণ উল্লেখ করেন-ইদানিং লক্ষ্য করা যাচ্ছে কিছু লোক যাদের নাম বিগত ৪৫ বছরেও বাংলাদেশ সরকারের মুক্তিযোদ্ধা কোন তালিকায় নাই, তারা নিজেদেরকে মুক্তিযোদ্ধা হিসেবে পরিচিত করার জন্য ব্যস্ত হয়ে পড়েছেন যা নিন্দনীয় ও মুক্তিযোদ্ধাদের প্রতি অসম্মান। বক্তাগণ এ ধরনের নির্লজ্জজনক কাজ থেকে বিরত থাকার আহবান জানান। সভায় সিন্ধান্ত হয় যেহেতু আমাদের সংগঠন যুক্তরাষ্ট্রের আইন অনুযায়ী নিবন্ধিত, তাই ভবিষ্যতে কেউ “বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ যুক্তরাষ্ট্র কমান্ড” ব্যবহার থেকে বিরত থাকবেন। নতুবা আমরা আইনগত ব্যবস্থা নিতে বাধ্য হব।
মুক্তিযোদ্ধা সংসদ একটি অরাজনৈতিক সংগঠন যার মূলমন্ত্র “দেশ ও জনগণের অতন্দ্র প্রহরী”। সভায় বক্তাগণ জননেত্রী শেখ হাসিনা সরকারের নিকট দাবী রাখেন যেন জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাদের জীবিত থাকার অবস্থায় সঠিক মূল্যায়ন করা হয়। আমাদের বিভিন্ন দাবী দাওয়ার ব্যাপারে প্রধানমন্ত্রী যেন নিজে হস্তক্ষেপ করেন। শেখ হাসিনা মুক্তিযোদ্ধাদের আশা ও ভরসার স্থল। সভায় যথাযথ মর্যাদায় বিজয় দিবস পালনের সিন্ধান্ত গ্রহণ করা হয়। প্রেস বিজ্ঞপ্তি

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV