Saturday, 27 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
সব ক্যাটাগরি

বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ যুক্তরাষ্ট্র কমান্ডের স্বাধীনতা দিবস উদ্যাপন

অনলাইন ডেস্ক পঠিত: 184 বার

প্রকাশিত: April 4, 2017 | 5:10 PM

নিউইয়র্ক : বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ যুক্তরাষ্ট্র কমান্ড ইন্ক যথাযথ মর্যাদায় ৪৭তম স্বাধীরতা দিবস ২০১৭ গভীর শ্রদ্ধা ও শহীদের প্রতি সম্মান প্রদর্শন করে দিবসটি পালন করে। গত ২৬ মার্চ সকাল ১২টায় জ্যাকসন হাই্টস্ত খাবার বাড়ী চাইনিজ এ এক সংক্ষিপ্ত আলোচনা সভা সংগঠনের আহবায়ক মুক্তিযোদ্ধা আবদুল মুকিত চৌধুরীর সভাপতিত্বে ও সদস্য সচিব মুক্তিযোদ্ধা এএসএম মাসুদ ভূইয়া পরিচালনায় অনুষ্ঠিত হয়। সবার শুরুতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, জাতীয় ৪ নেতা, মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি বঙ্গবীর জেনারেল এমএজি ওসমানী, ১১ সেক্টর কমান্ডার, মুজিব বাহিনীর ৪ সেক্টর কমান্ডার ও সকল শহীদ সহ যোদ্ধা সহ ৩০ লক্ষ শহীদ ও ২ লক্ষ মা-বোনের প্রতি শ্রদ্ধা নিবেদন করে ১ মিনিট নিরবতা পালন করা হয়।

সভায় স্বাধীনতা যুদ্ধে সহয়তাকারী সকল মিত্র দেশগুলির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। বর্তমান প্রেক্ষাপটে, সকল জীবিত মুক্তিযোদাদেরকে যথাযথ মর্যাদা প্রদর্শনের জন্য জননেত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে অবিলম্বে প্রকৃত মুক্তিযোদ্ধাদের তালিকা প্রকাশ করতঃ প্রতিশ্রুত বিশেষ পরিচয়পত্র প্রদানের দাবি জানানো হয়। কেনান বর্তমানে অনেক ভুয়ারা এই সুযোগে নিজেদের মুক্তিযোদ্ধা পরিচয় দিয়ে নানান সভা সমাবেশ ও সংগঠন তৈরি করে বেরাচ্ছে। এই পরিস্থিতিতে সকল প্রকৃত মুক্তিযোদ্ধাদের নিজেদের অধিকার রক্ষায় সোচ্চার হওয়ার আহবান জানানো হয়। সভায় বক্তারা বলেন মুক্তিযুদ্ধের পক্ষের সরকার- বার বার দরকার। সেই সাথে সকলপ্রকার দূর্ণিতিবাজদের বিরুদ্ধে কঠোর প্রদক্ষেপ নেওয়ার জন্য সরকারের নিকট দাবী জানানো হয়। আলোচনায় অংশগ্রহন করেন যুগ্ম আহবায়ক মুক্তিযোদ্ধা মীর আবদুল কাদির, মুক্তিযোদ্ধা শামসুল আনোয়ার মুকুল, মুক্তিযোদ্ধা আশরাফ হোসেন মৃধা, মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম, মুক্তিযোদ্ধা ডাঃ আলী আহমদ, মুক্তিযোদ্ধা জাফর আলী খান, মুক্তিযোদ্ধা আমানত উল্লাহ, মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম, মুক্তিযোদ্ধা হুমায়ুন কবীর, মুক্তিযোদ্ধা নরুল আমিন, মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন, মুক্তিযোদ্ধা শফিকউল্লাহ, মুক্তিযোদ্ধা সৈয়দ মোতাহার আলী ও শহীদুল ইসলাম প্রমুখ। সভার শেষে মুক্তিযোদ্ধারা জাতি সংঘের স্থায়ী মিশনে আয়োজিত স্বাধীনতা দিবসের সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন। সেখানে সকল আমন্ত্রিত অতিথিদের উপস্থিতিতে জাতীয় পতকার প্রতি সম্মান প্রদর্শন করে সকল মুক্তিযোদ্ধাদের সাথে নিয়ে মুক্তিযোদ্ধা আব্দুল মুকিত চৌধুরীর নেতৃত্বে সালাম প্রদান করা হয়। ঐদিনই সন্ধ্যায় মুক্তিযোদ্ধারা যুক্তরাষ্ট্র আওয়ামীলীগের আমন্ত্রণে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে যোগদান করলে তাদেরকে বাংলাদেশের পতাকার লগো সম্বলিত গ্যাঞ্জি পরানো হয়।

পরদিন ২৭ মার্চ নিউইয়র্কস্থ বাংলাদেশ কনসোলেট আয়োজিত স্বাধীনতা দিবসের সংবর্ধনা অনুষ্ঠানে আমন্ত্রিত হয়ে মুক্তিযোদ্ধারা যোগদান করলে কনসাল জেনারেল শামিম আহসান তাদেরকে স্বাগত জানান।
সকল শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন ও দেশবাসীকে স্বাধীনতার শুভেচ্ছা জানান মুক্তিযোদ্ধা শরিফ উদ্দিন, মুক্তিযোদ্ধা আকতারুজ্জামান, মুক্তিযোদ্ধা কেএইচএম মঞ্জুর আলী নন্টু, মুক্তিযোদ্ধা মেজবাহ উদ্দিন আহমদ, মুক্তিযোদ্ধা ওয়াহিদর রহমান, মুক্তিযোদ্ধা নুরুল আফসার, মুক্তিযোদ্ধা মলিন চন্দ্র সাহা, মুক্তিযোদ্ধা সৈয়দ মঈনুর রহমান, মুক্তিযোদ্ধা আবুল কাসেম সরকার, মুক্তিযোদ্ধা মঞ্জুর এলাহি, মুক্তিযোদ্ধা সাব্বির রহমান মতি, মুক্তিযোদ্ধা ফারুক ইসলাম, মুক্তিযোদ্ধা ইমদাদুল হক, মুক্তিযোদ্ধা রফিকুল আলম, মুক্তিযোদ্ধা ওয়াজেদ আলী, মুক্তিযোদ্ধা রমজান আলী, মুক্তিযোদ্ধা আলেয়া শরীফ, মুক্তিযোদ্ধা জামাল উদ্দিন মিয়া, মুক্তিযোদ্ধা আবুল বাশার, মুক্তিযোদ্ধা হারুনুর রশিদ, মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ, মুক্তিযোদ্ধা রুহুল আমিন, মুক্তিযোদ্ধা মোবারক হোসেন, মুক্তিযোদ্ধা এম রহমান (খুররম), মুক্তিযোদ্ধা ইলিয়াছ আহমেদ, মুক্তিযোদ্ধা মোঃ হারুন মিয়া, মুক্তিযোদ্ধা মোঃ চান মিয়া, মুক্তিযোদ্ধা মোঃ আশরাফ আলী খান, মুক্তিযোদ্ধা মোঃ মঈনউদ্দিন আজহার, মুক্তিযোদ্ধা মোঃ হুমায়ুন কবীর, মুক্তিযোদ্ধা তোজাম্মেল আলী ও মুক্তিযোদ্ধা বাদল কান্তি দে শিকদার, মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ, মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম, মুক্তিযোদ্ধা এডভোকেট আলম খোকন, মুক্তিযোদ্ধা আসাব উদ্দিন, মুক্তিযোদ্ধা আসাব আলী, মুক্তিযোদ্ধা মোহাম্মদ আতিক ও মুক্তিযোদ্ধা শাহ আলম, মুক্তিযোদ্ধা মোহাম্মদ ইকবাল, মুক্তিযোদ্ধা আবুল মনসুর।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV