Sunday, 26 July 2026 |
শিরোনাম
DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
সব ক্যাটাগরি

‘বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন অব নর্থ আমেরিকা’র ক্যারলিনা চ্যাপ্টার সভাপতি ডা. তসলিমের ইন্তেকাল

অনলাইন ডেস্ক পঠিত: 131 বার

প্রকাশিত: May 12, 2020 | 3:39 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : ‘বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন অব নর্থ আমেরিকা’র (বামনা) ক্যারলিনা চ্যাপ্টারের প্রেসিডেন্ট ডা. তসলিম আহমেদ (৫৬) ইন্তেকাল করেছেন। 

ক্যারলিনায় বসবাসরত এবং ক্যারলিনা চ্যাপ্টারের প্রতিষ্ঠাতা সভাপতি ডা. আবুল ইমাম জানান, কিছুদিন থেকেই ডা. তসলিম আহমেদ প্রচন্ড জ্বর এবং শ্বাসকষ্টে ভোগছিলেন। এজন্যে স্থানীয় হাসপাতালে পরপর দু’বার তার করোনা টেস্ট করা হয়। দু’বারই নেগেটিভ রেজাল্ট আসে। এ অবস্থায় বাসায় অবস্থান করেই ওষুধ গ্রহণ করছিলেন। ১১ মে সোমবার ভোররাতে তার অবস্থার অবনতি ঘটলে ৯১১ এ ফোন করা হয়। এ্যাম্বেুলেন্স আসে। এ্যাম্বেুলেন্স প্যারামেডিক্সরা তাকে দু’তলা থেকে নামতে বলেন। সিড়ি দিয়ে নামার সময় তসলিম মাথা ঘুরে পড়ে যাচ্ছিলেন দেখে প্যারামেডিক্সরা দ্রুত তাকে রক্ষা করেন এবং স্ট্র্যাচারে করে এ্যাম্বুলেন্সে উঠানোর পরই তার পাল্স খুঁজে পাচ্ছিলেন না। নিথর হয়ে পড়েছিলেন তসলিম। ঐ অবস্থায়ই হাসপাতালে জরুরী বিভাগে নেয়ার পর চিকিৎসকরা জানান হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন তিনি। কুমিল্লার সন্তান তসলিমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বামনার সাবেক সভাপতি ডা. জিয়াউদ্দিন আহমেদ এবং ডা. রিয়াজ চৌধুরী ও ক্যারলিনা চ্যাপ্টারের প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট ডা. আবুল ইমামসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রবাসীরা। বাংলাদেশ প্রতিদিন

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV