Thursday, 23 July 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030 বাংলাদেশে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর ধুমকেতু ছিনিয়ে নেয় সম্মোহনী টিয়েম্পো: ইয়ামালের উদ্দেশ্যে ফুটবল পদাবলি Dr. Titumir calls for UN-led debt relief mechanism to safeguard investment in children and women Commerce Minister meets ECOSOC President and Vice-President to advance Bangladesh’s smooth LDC graduation
সব ক্যাটাগরি

বাংলাদেশ যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ মিত্র – মার্কিন কংগ্রেস সদস্য শিলা জ্যাকসন লি

অনলাইন ডেস্ক পঠিত: 158 বার

প্রকাশিত: June 25, 2021 | 12:52 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক: মার্কিন কংগ্রেসের সদস্য শিলা জ্যাকসন লি (ডেমোক্রেট-টেক্সাস) বাংলাদেশকে যুক্তরাষ্ট্রের একটি গুরুত্বপূর্ণ মিত্র হিসাবে উল্লেখ করেছেন এবং বলেছেন দুই দেশ তাদের সম্পর্কের সেরা সময়ে রয়েছে। গত ১৮ জুন হিউস্টনে নিজ কার্যালয়ে যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এম শহীদুল ইসলামের সাথে বৈঠককালে তিনি এসব কথা বলেন। মার্কিন প্রতিনিধি পরিষদের অন্যতম প্রভাবশালী সদস্য লি বাণিজ্য, কোভিড-১৯ সহযোগিতা এবং মিয়ানমারে রোহিঙ্গা প্রত্যাবাসন সহ বিস্তৃত ক্ষেত্রে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সহযোগিতা আরও অগ্রসর করতে তার আগ্রহ প্রকাশ করেন।
কংগ্রেস সদস্য লি বাংলাদেশে এক মিলিয়নের বেশি নিপীড়িত রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রশংসা করেছেন এবং এই মানবিক সঙ্কট সমাধানে মার্কিন কংগ্রেসে তার অব্যাহত প্রচেষ্টার আশ্বাস দিয়েছেন। বাংলাদেশের কোভিড-১৯ ভ্যাকসিনের প্রয়োজনের বিষয়ে রাষ্ট্রদূতের অনুরোধের জবাবে কংগ্রেস সদস্য লি সহায়তা প্রদানের প্রতিশ্রুতি দেন এবং আশা প্রকাশ করেন যে বাংলাদেশ ন্যায্যতার ভিত্তিতেই ভ্যাকসিনের প্রাপ্য অংশ লাভ করবে। তিনি মার্কিন কংগ্রেস ও সরকারের পাশাপাশি বাংলাদেশের স্বার্থ রক্ষায় বাংলাদেশসংক্রান্ত কংগ্রেসীয় ককাসকে পুনরুজ্জীবিত করতে সহায়তা প্রদানের ব্যাপারে তার ইচ্ছা ব্যক্ত করেন। তিনি যুক্তরাষ্ট্রের, বিশেষ করে টেক্সাসের সাথ বাংলাদেশের পিপল-টু-পিপল যোগাযোগকে উৎসাহিত করেন এবং এই ক্ষেত্রে হিউস্টনের সাথে বাংলাদেশের একটি শহরের মধ্যে সিস্টার-সিটি নেটওয়ার্ক প্রতিষ্ঠায় তার ধারণা ব্যক্ত করেন।

সিস্টার-সিটি প্রতিষ্ঠায় হিউস্টন মেয়রের আগ্রহ
২১ জুন বাংলাদেশের রাষ্ট্রদূত হিউস্টনের মেয়র জনাব সিলভেস্টার টার্নারের সাথে তার কার্যালয়ে একটি বৈঠক করেন। রাষ্ট্রদূত জ্বালানি, বাণিজ্য, বন্দর ব্যবস্থাপনা এবং চিকিৎসা ক্ষেত্রে সহযোগিতা আরো অগ্রসর করার বিষয়ে মেয়রের সাথে ফলপ্রসূ আলোচনা করেন। তারা হিউস্টন এবং চট্টগ্রামের মধ্যে সিস্টার-সিটি নেটওয়ার্ক স্থাপনের বিষয়েও আলোচনা করেন এবং সম্মত হন যে এই জাতীয় উদ্যোগ কার্যকরভাবে আমাদের ক্রমবর্ধমান অর্থনৈতিক সম্পর্কের অগ্রগতিতে পরিপূরক ভূমিকা রাখবে।

রাষ্ট্রদূত এম শহীদুল ইসলাম বাংলাদেশ আমেরিকান সোসাইটি অফ গ্রেটার হিউস্টন এবং বাংলাদেশ অ্যাসোসিয়েশন হিউস্টনের যৌথ উদ্যোগে একটি সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন। কংগ্রেসের সদস্য শিলা জ্যাকসন লি, টেক্সাস প্রতিনিধি পরিষদের ডেমোক্র্যাটিক সদস্য রন রেনল্ডস, হিউস্টনে বাংলাদেশের অনারারি কনসাল মার্টি ম্যাকভি, হ্যারিস কাউন্টি প্রিসিন্ট -২ এর কমিশনার অ্যাড্রিয়ান গার্সিয়া, হিউস্টন বন্দরের বাণিজ্য উন্নয়ন পরিচালক ডমিনিক ডি সান এবং হিউস্টনে বসবাসরত অনেক প্রবাসী বাংলাদেশি এই অনুষ্ঠানে যোগ দেন।
এর আগে মার্কিন সিনেটর টেড ক্রুজ (রিপাবলিকান-টেক্সাস) বাংলাদেশ রাষ্ট্রদূতকে টেক্সাসে স্বাগত জানিয়ে সংবর্ধনা পত্র প্রেরণ করেন এবং বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্ক আরও জোরদার করার আশা প্রকাশ করেন। সিনেটর ক্রুজ মার্কিন সিনেটে যুক্তরাষ্ট্র-বাংলাদেশ বন্ধুত্বকে তুলে ধরতে অব্যাহত সহায়তার আশ্বাস দিয়েছেন।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV