Thursday, 23 July 2026 |
শিরোনাম
নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030 বাংলাদেশে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর ধুমকেতু ছিনিয়ে নেয় সম্মোহনী টিয়েম্পো: ইয়ামালের উদ্দেশ্যে ফুটবল পদাবলি
সব ক্যাটাগরি

বাংলাদেশ সরকারের তথ্য কমিশনার ড. সাদেকা হালিমের সাথে নিউ ইংল্যান্ড আওয়ামীলীগের মতবিনিময়

অনলাইন ডেস্ক পঠিত: 55 বার

প্রকাশিত: February 16, 2011 | 9:21 AM

 

 

বাংলা প্রেস (নিউইংল্যান্ড):বাংলাদেশ সরকারের তথ্য কমিশনের কমিশনার এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের চার বারের নির্বাচিত সিনেট সদস্যা অধ্যাপিকা ড.সাদেকা হালিমের সাথে নিউ ইংল্যান্ড আওয়ামী লীগের নেতা কর্মীদের এক মতবিনিময় সভা গত রোববার  বস্টনের একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়। গত ৬ই ফেব্রুয়ারী  রবিবার সন্ধ্যায় বস্টনে শান্তি রেস্তোরায় অনুষ্ঠিত উক্ত সভায় সভাপতিত্ব করেন নিউ ইংল্যান্ড আওয়ামী লীগের বর্ষীয়ান সভাপতি যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা ইউসুফ চৌধুরী। সাধারণ সম্পাদক ইকবাল ইউসুফের পরিচালনায় উক্ত মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিভার্সিটি অব ম্যাসাচুসেটস এর অধ্যাপিকা ড. ইলোরা চৌধুরী এবং হার্ভার্ড ইউনিভার্সিটির অধ্যাপক ড.সাব্বীর মীর্জা। নিউ ইংল্যান্ড আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি ও বস্টন ইউনিভার্সিটির প্রাক্তন অধ্যাপক ড. সৈয়দ আবু হাসনাত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন।তথ্য কমিশনার ড. সাদেকা হালিম তার আলোচনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়নে তথ্য কমিশন প্রতিষ্ঠার প্রেক্ষাপট, উদ্দেশ্য, তথ্যের অবাধ প্রবাহে বৃহত্তর জনগোষ্ঠীর মাঝে সুফল, বাংলাদেশের মত স্বল্পোন্নত দেশসমূহে তথ্য কমিশনের সাফল্য ইত্যাদি বিষয়ে আলোকপাত করেন। একইসাথে তিনি তার ব্যাক্তিগত এবং পেশাগত অভিজ্ঞতার আলোকে বাংলাদেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকারের দুই বছরের মূল্যায়ন, শিক্ষক সমিতির নির্বাচন থেকে নিয়ে সাম্প্রতিক পৌরসভা ও সংসদ উপ-নির্বাচন, বিদ্যুৎ সমস্যা, কৃষি, শিল্প, শিক্ষা প্রভৃতি বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। বাংলাদেশ আওয়ামী লীগের সকল নেতাকর্মীর ঐক্যবদ্ধ প্রচেষ্টাতে জননেত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ গঠণের জন্য জরুরী বলে তিনি অভিমত রাখেন। আলোচনায় অংশগ্রহণ করেন নিউ ইংল্যান্ড আওয়ামী লীগের সহ-সভাপতি প্রবীণ নেতা রাতুল কান্তি বড়ুয়া, সালাউদ্দিন চৌধুরী, আসিফ বাবু, জাহিদুল ইসলাম তপু, আব্দুস সালাম, রকিবুল চৌধুরী রনি প্রমুখ। সভাপতি ইউসুফ চৌধুরীর সমাপণি বক্তব্য এবং প্রীতিভোজের মাধ্যমে মতবিনিময় সভার সমাপ্তি হয়। উল্লেখ্য, নিউ ইংল্যান্ড আওয়ামী লীগের সহযোগিতায় বাংলাদেশ আওয়ামী যুবলীগের উদ্যোগে বিশ্বখ্যাত হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে আয়োজিত “বিশ্বশান্তি – শেখ হাসিনার ভূমিকা” শীর্ষক এক সেমিনারে অংশগ্রহণ করতে তথ্য কমিশনার ডঃ সাদেকা হালিম সম্প্রতি বস্টন সফর করেন।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV