Friday, 24 July 2026 |
শিরোনাম
নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030 বাংলাদেশে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর ধুমকেতু ছিনিয়ে নেয় সম্মোহনী টিয়েম্পো: ইয়ামালের উদ্দেশ্যে ফুটবল পদাবলি
সব ক্যাটাগরি

বাংলাদেশ সরকারের পরিবেশ প্রতিমন্ত্রী ডঃ হাছান মাহমুদ এর সাথে উর্দ্ধতন মার্কিন কর্মকর্তা ও বিশেষজ্ঞদের বৈঠক

অনলাইন ডেস্ক পঠিত: 86 বার

প্রকাশিত: August 12, 2011 | 4:23 PM

ইউএসএ নিউজ: বাংলাদেশ সরকারের পরিবেশ ও বন মন্ত্রণালয়ের দায়িত্বরত প্রতিমন্ত্রী  ডঃ হাছান মাহমুদ গত বুধবারএবং বৃহস্পতিবার উর্দ্ধতন মার্কিন কর্মকর্তা এবং পরিবেশ বিজ্ঞানীদের সাথে ভিন্ন ভিন্ন বৈঠকে মিলিত হয়েছেন।বৈঠকে প্রতিমন্ত্রী জলবায়ু পরিবর্তন  ও পরিবেশ দূষণ এর হুমকি মোকাবেলায় অর্থবহ আন্ত:রাষ্ট্র সহযোগিতার উপর গুরুত্ব আরোপ করেন। ড হাছান মাহমুদ বাংলাদেশ সরকার গৃহিত বিভিন্ন পদক্ষেপের কথাও এ সব সভায় তুলে ধরেন।


এ প্রসংগে তিনি মার্কিন যুক্তরাষ্ট্র এবং বাংলাদেশের মধ্যকার বিভিন্ন সহযোগিতামূলক কর্মসূচীর কথাও উল্লেখ করেন। তিনি মার্কিন পররাষ্ট্র দফতরের কর্মকর্তাবৃন্দ, ডিপার্টমেন্ট অব ইন্টেরিয়র, ইউএসএআইডি, বিশ্বব্যাংকের কর্মকর্তাদের সাথে বিস্তারিত আলাপ  আলোচনা করেন।  পরিবেশ প্রতিমন্ত্রী পরিবেশ সংরক্ষণ সংক্রান্ত গুরুত্বপূর্ণ বৈজ্ঞানিক ও কারিগরী বিষয়ে মার্কিন কর্মপরিকল্পনা ও এর প্রায়োগিক বিষয়সমূহে অভিজ্ঞতা বিনিময়ের লক্ষ্যে মার্কিন পররাষ্ট্র দফর কর্তৃক আয়োজিত একটি বিশেষজ্ঞ সংলাপে অংশগ্রহন করেন যেখানে মৎস্য ও বন্য পশু সংরক্ষণ দফতর, ভূমি সংরক্ষণ, ভূগর্ভস্থ পানি ও ভূতাত্ত্বিক জরিপ সংক্রান্ত বিশেষায়িত প্রতিষ্ঠানের বিজ্ঞানী ও কর্মকর্তাবৃন্দ আলোনায় অংশ নেন।


ডঃ হাছান মাহমুদ উল্লেখ করেন যে, বাংলাদেশ সরকার ঝুঁকিপূর্ণ বন্য প্রাণী ও জৈব বৈচিত্র সংরক্ষণে অত্যন্ত সচেতন এবং সে লক্ষ্যে সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা গ্রহন করেছে। তিনি উল্লেখ করেন যে, গ্লোবাল টাইগার ইনিশিয়েটিভ এর আসন্ন মন্ত্রী পর্যায়ের বৈঠক বাংলাদেশে অনুষ্ঠিত হবে। হাছান মাহমুদ এ বিষয়ে বিশ্বব্যাংক কর্মকর্তাদের সাথে বিস্তারিত মত বিনিময় করেন। ওয়াশিংটনস্থ বাংলাদেশ দূতাবাসের মিশন উপপ্রধান মোঃ জসীম উদ্দিন এসব সভায় উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV