Monday, 26 October 2026 |
শিরোনাম
নিউইয়র্কে আদালতের নিষেধাজ্ঞায় স্থগিত বাংলাদেশ সোসাইটির নির্বাচন; ওসমান চৌধুরীর সদস্যপদ প্রত্যাখ্যান নিয়ে মামলা, ৫ নভেম্বর পরবর্তী শুনানি; সংবাদ সম্মেলনে আইনি পরিস্থিতি তুলে ধরল নির্বাচন কমিশন হানি ট্র্যাপে হত্যার অভিযোগ, সাগরের মামলা পিবিআইতে দেওয়ার দাবি পরিবারের; প্রধান আসামির জামিনে উদ্বেগ, দ্রুত গ্রেপ্তার ও সুষ্ঠু তদন্তের আহ্বান ওয়ার্ল্ড হিউম্যান রাইটস ডেভেলপমেন্ট ইউএসএর সাধারণ সম্পাদক ড. সাদিয়া আফরিন এরা চরমোনাই পীরের যুক্তরাষ্ট্র সফর উপলক্ষে নিউইয়র্কে দোয়া মাহফিল, কুরআন-সুন্নাহর আলোকে বয়ান New York Attorney General James Secures Reimbursements for T-Mobile Customers Whose Rates Were Unjustly Raised নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে কুনু-ফিরোজ পরিষদের সাত দফা ইশতেহার ঘোষণা; কমিউনিটি সেন্টার প্রতিষ্ঠা, সাশ্রয়ী ফিউনারেল সেবা, বিমানের সরাসরি ফ্লাইট ও আর্থিক স্বচ্ছতায় অঙ্গীকার ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি বাংলাদেশের পূর্ণ সমর্থন: জাতিসংঘে রাষ্ট্রদূত আইরিন খান নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে প্রথমবারের মতো বিতর্ক, গুরুত্ব পেল স্বচ্ছতা ও জবাবদিহি New York Attorney General James Warns New Yorkers About AI-Generated Election Misinformation Ahead of November Elections Bangladesh calls for global treaty to protect victims of crimes against humanity
সব ক্যাটাগরি

বাংলাদেশ সরকারের সাবেক শিক্ষামন্ত্রী নূরুল ইসলাম নাহিদ এমপি নিউইয়র্কে

অনলাইন ডেস্ক পঠিত: 79 বার

প্রকাশিত: October 12, 2019 | 7:57 AM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : গণ প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক শিক্ষামন্ত্রী নূরুল ইসলাম নাহিদ এমপি এক সরকারী সফরে নিউইয়র্কে এসে পৌছেছেন। জাতিসংঘের এক কর্মসূচীতে যোগদান উপলক্ষে তিনি বৃহস্পতিবার (১০ অক্টোবর) অপরাহ্নে জেএফকে আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌছলে প্রবাসী বাংলাদেশীরা বিমানবন্দরে তাকে ফুলেল স্বাগত জানান। উল্লেখ্য, নূরুল ইসলাম নাহিদ বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সিলেট-৬ (গোপালগঞ্জ ও বিয়ানীবাজার) আসন থেকে নির্বাচিত এমপি। খবর ইউএনএ’র।

সাবেক মন্ত্রী নাহিদ এমপি বেলা আড়াইটার দিকে বিমানবন্দরে এসে পৌছলে গোপালগঞ্জ-বিয়ানীবাজারের নেতৃবৃন্দের মধ্যে ওয়াহিদুর রহমান মুক্তা, আব্দুল জলিল, আজিজুর রহমান সাবু, মস্তফা কামাল, শেখ আতিকুল ইসলাম, আবুল হোসেন, মিসবাদ আহমেদ, খসরুজ্জামান খসসরু, মহিউদ্দিন, ওয়াহিদ পারভেজ, শামীম আহমেদ প্রমুখ তাকে স্বাগত জানান।

এদিকে নূরুল ইসলাম নাহিদ এমপি নিউইয়র্ক অবস্থানকালে তিনি তার নির্বাচনী এলাকা সিলেটের গোপালগঞ্জ ও বিয়ানীবাজারবাসীদের সাথে মতবিনিময় করবেন। প্রবাসীরা এই সভার আয়োজন করেছেন। আগামী ১৩ অক্টোবর রোববার সন্ধ্যা ৭টায় ওজনপার্কের দেশী সিনিয়র সেন্টারে এই সভা অনুষ্ঠিত হবে। এজন্য ওয়াহিদুর রহমান মুক্তা-কে আহ্বায়ক ও শামীম আহমেদ-কে সদস্য সচিব করে একটি কমিটি গঠন করা হয়েছে বলে জানা গেছে।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ