Thursday, 23 July 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030 বাংলাদেশে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর ধুমকেতু ছিনিয়ে নেয় সম্মোহনী টিয়েম্পো: ইয়ামালের উদ্দেশ্যে ফুটবল পদাবলি Dr. Titumir calls for UN-led debt relief mechanism to safeguard investment in children and women Commerce Minister meets ECOSOC President and Vice-President to advance Bangladesh’s smooth LDC graduation
সব ক্যাটাগরি

বাংলাদেশ সরকার কি আসলেই নীরব? : আশরাফুল আলম খোকন

অনলাইন ডেস্ক পঠিত: 77 বার

প্রকাশিত: October 23, 2021 | 2:34 PM

আশরাফুল আলম খোকন: রংপুরের পীরগঞ্জে হিন্দু সম্প্রদায়ের বাড়িঘরে হামলা ও সহিংসতার ঘটনায় দুটি মামলার গ্রেপ্তার ৪১ আসামিকে কারাগারে পাঠানো হয়েছে। এটা আজকের খবর। হয়তো আগামী ২/৩ বছর পর কেউ কেউ সমস্বরে বলতে থাকবে এর কোনো বিচার/ অ্যাকশন সরকার করেনি। এ জন্যই বারবার এসব ঘটনা ঘটেছে। যেমনটা এখন বলছে। আমি অনেক আওয়ামী লীগ নেতা, এমপি, মন্ত্রীদের এ ইস্যুতে টকশোতে চুপ থাকতে দেখেছি। কোনো রকম এ ইস্যু কাটিয়ে যেতে পারলেই যেন বাঁচেন তারা। আগে সংঘটিত সাম্প্রদায়িক ঘটনাগুলোতে সরকার কি কি পদক্ষেপ নিয়েছিলো তা যদি তথ্য উপাত্তসহ টকশোতে বলতে না পারেন তাহলে এ ইস্যুতে সেখানে না যাওয়াই উচিত। আপনার অজ্ঞতায় দল ক্ষতিগ্রস্ত হয়। ২০১২ সালে কক্সবাজারের রামুতে বৌদ্ধ টেম্পলে হামলা ভাঙচুরের ঘটনায় প্রথম সপ্তাহেই ৩০০ জনকে কারাগারে পাঠানো হয়েছিলো।

এর মধ্যে তোফায়েল নামের নাইখংছড়ির একজন উপজেলা চেয়ারম্যানও ছিলো। তাকে চেয়ারম্যানের পদ থেকে বহিষ্কারও করা হয়েছিলো। ২০১৬ সালের নাসিরনগরে সংঘটিত ঘটনায় প্রথম দুই দিনেই ৫৩ জনকে কারাগারে পাঠানো হয়েছিলো। এরপর থেকে বিচার প্রক্রিয়া চলমান। সরকারতো মামলা প্রত্যাহার করে নেয়নি। হ্যাঁ, বিচারের দীর্ঘ প্রক্রিয়া শুধু এখানে নয়-সব ক্ষেত্রেই বিরাজমান। সরকার ও দলের যারা প্রচার-প্রচারণা প্রক্রিয়ায় জড়িত তারা সবগুলো ঘটনার আদ্যোপান্ত জাতির সামনে তুলে ধরলেই আওয়ামী লীগকে এই অপবাদগুলো নিতে হয় না। অনেকে হয়তো এখানে এসে নাসিরনগরের দুইজন ইউনিয়ন প্রার্থীর মনোনয়ন নিয়ে আওয়ামী লীগকে দোষারোপ করবেন। শোনেন ভাই- সারাদেশে হাজার হাজার নমিনেশন দিয়েছে। ৩/৪টা ভুল হতেই পারে। কিন্তু যখনই ভুল সামনে এসেছে সঙ্গে সঙ্গেই সংশোধন করেছে। শেখ হাসিনা ও আওয়ামী লীগে অন্তত সাম্প্রদায়িকতার স্থান নেই। যেদিন হবে সেদিন হয়তো এই বাংলাদেশই থাকবে না। Ashraful Alam Khokon’র ফেসবুক ওয়াল থেকে।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV