বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচন,সাদা-নীল’র মর্যাদার লড়াই
বামমু আল আমীন: জমে উঠেছে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচন। প্রার্থীরা ব্যস্ত প্রচার-প্রচারণা, সমর্থন ও দোয়া কামনা এবং কুশল বিনিময়ে। জাতীয় রাজনীতির জন্য গুরুত্বপূর্ণ হওয়ায় আইনজীবী মহল ও রাজনৈতিক দলগুলোতে বার নির্বাচনকে কেন্দ্র করে নানা সমীকরণ শুরু হয়েছে। নির্বাচনে অংশ নেয়া দু’টি প্যানেলই (সাদা ও নীল) নির্বাচনকে তাদের প্রেস্টিজ ইস্যু হিসেবে নিয়ে মাঠে নেমেছে। প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা এবং বিএনপি চেয়ারপরসন বেগম খালেদা জিয়া ইতিমধ্যে নিজ নিজ প্যানেলকে বিজয়ী করতে সমমনা আইনজীবীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার নির্দেশ দিয়েছেন। আগামী ৩০শে ও ৩১শে মার্চ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচন। নির্বাচনে সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ (সাদা) ও জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদ (নীল) নামে দু’টি প্যানেল অংশগ্রহণ করছে। সাদা প্যানেলে রয়েছে আওয়ামী লীগ ও বাম সমর্থিত আইনজীবীরা এবং বিএনপি ও জামায়াত সমর্থকরা রয়েছে নীল প্যানেলে। সাদা প্যানেল থেকে প্রেসিডেন্ট পদে রয়েছেন সিনিয়র আইনজীবী আবদুল বাসেত মজুমদার ও সম্পাদক পদে এসএম আবুল হোসেন। নীল প্যানেল থেকে বর্তমান প্রেসিডেন্ট খন্দকার মাহবুব হোসেন এবং বর্তমান সম্পাদক ব্যারিস্টার বদরুদ্দোজা বাদল নির্বাচন করছেন। দেশের ঐতিহ্যবাহী এ নির্বাচনকে ঘিরে ইতিমধ্যে আইনজীবীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। এ নির্বাচন শুধুমাত্র আইনজীবীদের মধ্যেই নয়, রাজনৈতিক দুই শিবিরের পাশাপাশি সব পেশার মানুষের মধ্যেই হিসাব নিকাশ শুরু হয়েছে। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি বিএনপি-জামায়াত এবং আওয়ামী লীগ ও সমমনা এই দুই শিবিরে বিভক্ত। ৩৫ বছর ধরে সুপ্রিম কোর্টে মূলত এ দুই শিবিরেই নির্বাচন হয়ে আসছে। নির্বাচনে কখনও আইনজীবী সমন্বয় পরিষদ আবার কখনোবা জাতীয়তাবাদী ঐক্য পরিষদ বিজয়ী হয়ে আসছে। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে বিজয়ী পক্ষ জাতীয় রাজনীতিতেও বড় ধরনের ভূমিকা পালন করে। এ কারণে আওয়ামী লীগ সভানেত্রী এবং বিএনপি চেয়ারপারসন সমমনা আইনজীবীদের বার নির্বাচনে নিজ নিজ প্যানেলের বিজয়ের জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করতে বলেছেন। উভয়েই সমমনা আইনজীবী নেতাদের নিয়ে দফায় দফায় বৈঠক করেছেন। খালেদা জিয়ার নির্দেশ পেয়ে সিনিয়র নেতাদের উদ্যোগে বিএনপি চেয়ারপারসনের সঙ্গে বৈঠকের মাধ্যমে ইতিমধ্যে ব্যারিস্টার নাজমুল হুদা প্যানেল প্রত্যাহার করে নীলের পক্ষে কাজ শুরু করেছেন। নির্বাচনে সাদা প্যানেলের অন্য প্রার্থীরা হলেন, সহ-সভাপতি পদে কেএম সাইফুদ্দিন আহমেদ ও একেএম জগলুল হায়দার আফিক, কোষাধ্যক্ষ পদে জেসমিন সুলতানা, সহ-সম্পাদক পদে এসএম মাসুদ হোসাইন দোলন ও এসএম জহুরুল ইসলাম এবং সাতটি সদস্য পদে জেসমিন আক্তার কেয়া, মো. আবদুস সাত্তার সিদ্দিকী, মো. আনোয়ার হোসেন (রেজা), মো. বাহার উদ্দিন আল রাজী, সঞ্চিতা সাহা, শোবানা বানু ও স্বপন কুমার দত্ত। অন্যদিকে, নীল প্যানেল থেকে অন্য প্রার্থীরা হলেন, সহ-সভাপতি পদে মো. আসাদ উল্লাহ ও মো. ইবরাহিম মোল্লা, কোষাধ্যক্ষ পদে ফাহিমা নাসরিন মুন্নী, সহ-সম্পাদক পদে এএইচএম কামরুজ্জামান মামুন ও গোলাম নূর তরুণ। এছাড়া সাতটি সদস্য পদে এএসএম মোক্তার কবির খান, মারজিনা রায়হান (মদিনা), বেগম দেলোয়ারা হাবিব, এবিএম রফিকুল হক তালুকদার রাজা, শওকত আরা বেগম দুলালী, মো. আছরারুল হক ও মো. শহীদুল ইসলাম। সাদা প্যানেল থেকে প্রেসিডেন্ট প্রার্থী আবদুল বাসেত মজুমদার মানবজমিনকে বলেন, আমরা সস্তা কথা বলি না। বিচার বিভাগের স্বাধীনতা ও গণতন্ত্রের পক্ষে আমরা কাজ করি, মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করি। নির্বাচনের ফলাফল আমাদের অনুকূলে আসবে আশা করি। আমাদের প্যানেলে কোন কোন্দল নেই। তবে ছোটখাটো অসন্তোষ থাকা স্বাভাবিক। অন্যদিকে নীল প্যানেল থেকে প্রেসিডেন্ট প্রার্থী খন্দকার মাহবুব হোসেন বলেন, গত এক বছরে আমরা যে কাজ করেছি আইনজীবীরা তার মূল্যায়ন করলে জয়ের ব্যাপারে আশাবাদী। বিজয়ী হলে আমরা দলমত নির্বিশেষে আইনজীবীদের কল্যাণে কাজ করে যাবো।মানবজমিন।
- নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং
- New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals
- নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests
- ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ
- Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
- নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান
- Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030