বাংলাদেশ সোসাইটির কার্যকরী কমিটির জরুরি সভা : কমিটি ও ট্রাস্টি বোর্ডের বিরুদ্ধে ওসমান চৌধুরী ও নিরা রাব্বানীর মামলা মিথ্যা, বানোয়াট ও ষড়যন্ত্র মূলক, মামলা দিয়ে সোসাইটির সুনাম ক্ষুন্ন করায় নিন্দা প্রস্তাব
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : বাংলাদেশ সোসাইটির কার্যকরী কমিটির এক জরুরি সভা ২৬ শে সেপ্টেম্বর বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন সভাপতি কামাল আহমেদ, সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক রুহুল আমিন সিদ্দিকী। সভায় ওসমান চৌধুরী ও নিরা রাব্বানী কতৃক বাংলাদেশ সোসাইটির বর্তমান কমিটি ও ট্রাস্টি বোর্ডের বিরুদ্ধে মিথ্যা বানোয়াট ও ষড়যন্ত্র মূলক মামলা দিয়ে সোসাইটির সুনাম ক্ষুন্ন করায় তাদের বিরুদ্ধে নিন্দা প্রস্তাব আনা হয়। উক্ত সভায় উপস্থিত ছিলেন সিনিয়র সহ সভাপতি আব্দুর রহিম হাওলাদার, কোষাদক্ষ মোহাম্মদ আলী, সাংগঠনিক সম্পদক আবুল কালাম ভূঁইয়া, ক্রীড়া ও আপ্পায়ন সমাদক নওশেদ হোসেন, স্কুল ও শিক্ষা সম্পাদক আহসান হাবিব, কার্যকরী সদস্য আজাদ বাকির, মাইনুদ্দিন মাহমুদ,সাদি মিন্টু, আবুল কাশেম চৌধুরী। সেই সাথে তাদের এবং মামলার বিরুদ্ধে কি ভাবে সঠিক পদক্ষেপ ও মামলার মোকাবেলা করা যায় সেই নিমিত্তে আগামী ৩০শে সেপ্টেম্বর সোমবার সন্ধ্যা ৭:০০ টায় সোসাইটির কার্যালয়ে বর্তমান কমিটি ও ট্রাস্টি বোর্ডের সকল সদস্যকে নিয়ে এক জরুরি সভার আহবান করা হয়েছে।
- Bangladesh Calls for Stronger UNDP Support on Climate Finance and Smooth LDC Graduation
- জলবায়ু অর্থায়ন ও এলডিসি উত্তরণে ইউএনডিপি’র অধিকতর সহায়তার আহ্বান বাংলাদেশের
- নিউইয়র্কের জ্যাকসন হাইটসে কমার্শিয়াল পার্কিং প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ
- যুক্তরাষ্ট্র প্রবাসী আবু সাইদ আহমদ কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি মনোনীত
- নিউইয়র্ক সিটির কমিউনিটি অ্যাকশন বোর্ড এর প্রতিনিধি নির্বাচিত আব্দুস শহীদ
- Low-Income, Rural Students Face Higher Dropout Risk Due to English Gaps and Cultural Shock, BUBT Study Finds
- বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ’র সভাপতি ওয়াহিদ ও সাধারণ সম্পাদক কামালকে অব্যাহতি; ব্যারিষ্টার আকমাম ভারপ্রাপ্ত সভাপতি ও শাবু ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্বে
- SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK