Wednesday, 24 June 2026 |
শিরোনাম
Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার মহররম মাসের গুরুত্ব ও ফজিলত!
সব ক্যাটাগরি

বাংলাদেশ সোসাইটির জরুরী সভায় ইসি-কে আরো ৯৯০০ ডলার প্রদানের সিদ্ধান্ত

অনলাইন ডেস্ক পঠিত: 9 বার

প্রকাশিত: November 9, 2016 | 10:19 PM

নিউইয়র্ক : বাংলাদেশ সোসাইটি ইনক’র সদস্য সমাপ্ত নির্বাচনী ব্যয় মিটানোর জন্য নির্বাচন কমিশন (ইসি)-কে আরো ৯ হাজার ৯০০ ডলার সোসাইটির ফান্ড থেকে প্রদানের সিদ্ধান্ত হয়েছে। ইসি’র পক্ষ থেকে সোসাইটির কার্যকরি পরিষদের কাছে ব্যয় নির্বাহের জন্য আরো অর্থ বরাদ্দের অনুরোধের প্রেক্ষিতে সোসাইটির কার্যকরী পরিষদের জরুরী সভায় এই সিদ্ধান্ত হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

সিটির এলামহার্স্টস্থ বাংলাদেশ সোসাইটি কার্যালয়ে ৫ নভেম্বর শনিবার সন্ধ্যায় সোসাইটির কার্যকরী পরিষদের জরুরী সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আজমল হোসেন কুনু এবং সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক আব্দুর রহীম হাওলাদার। সভায় কার্যকরী পরিষদের কর্মকর্তাদের মধ্যে সহ সভাপতি ফারুক হোসেন মজুমদার, কোষাধ্যক্ষ মোহাম্মদ আলী, সাংগঠনিক সম্পাদক সৈয়দ এম কে জামান, সাংস্কৃতিক সম্পাদক মনিকা রায়, সাহিত্য সম্পাদক ওয়াহিদ কাজী এলিন, ক্রীড়া ও আপ্যায়ন সম্পাদক সৈয়দ এনায়েত আলী, স্কুল ও শিক্ষা সম্পাদক ফারহানা চৌধুরী, কার্যকরী সদস্য আবুল কাশেম চৌধুরী, নাদির এ আইয়ুব ও সৈয়দ ইলিয়াস খসরু উপস্থিত ছিলেন। খবর ইউএনএ’র।

সভা সূত্রে জানা গেছে, গত ২৩ অক্টোবর রোববার অনুষ্ঠিত সোসাইটির ইতিহাসে ১৮ হাজার ৫৫১ জন ভোটারের জন্য ব্যয় বহুল এই নির্বাচনে আনুমানিক সোয়া লক্ষ ডলার ব্যয় হয়েছে। নির্বাচনের আগে সোসাইটির ফান্ড থেকে নির্বাচন কমিশনকে ২৭ হাজার ডলার প্রদান করা হয়। এরপর প্রার্থীদের কাছে মনোনয়নপত্র প্যাকেজ বিক্রয় বাবদ ইসি’র আয় হয় ৭০ হাজার ডলারের উপর। নির্বাচন পরবর্তী সময়ে আয়-ব্যয়ের হিসেব করে আরো অতিরিক্ত অর্থ ব্যয়ের কথা জানিয়ে ইসি’র পক্ষ থেকে বাকী অর্থ প্রদানের অনুরোধ করা হয়। এরপর সোসাইটির কার্যকরী পরিষদের সভায় ইসি’র ব্যয় যুক্তিসঙ্গত বিবেচনা করে ৯ হাজার ৯০ ডলার প্রদানের সিদ্ধান্ত হয়।

সূত্র মতে, সোসাইটির ৪১ বছরের ইতিহাসে এবারের নির্বাচনে সর্বাধিক ১৮ হাজার ৫৫১জন ভোটার থাকায় নির্বাচনী ব্যয় বিশেষ করে ইসি কর্তৃক সকল ভোটারের কাছে চিঠি প্রেরণ, পাঁচ কেন্দ্রে ও ৬টি ভোটিং মেশিন, পর্যাপ্ত নিরাপত্তা সহ সংশ্লিষ্ট বিষয়ে অর্থ ব্যয় করতে হয়েছে ইসি-কে। এদিকে সোসাইটির জরুরী সভার ব্যাপারে সোসাইটির সাধারণ সম্পাদক আব্দুর রহীম হাওলাদার শনিবার রাতে ইউএনএ প্রতিনিধিকে জানান, সঙ্গতকারণেই নির্বাচন পরিচালনায় ইসি’রবিপুল অর্থ ব্যয় হয়েছে। তাই ইসি’র অনুরোধে কার্যকরী পরিষদ আরো ৯ হাজার ৯০০ ডলার প্রদানের সিদ্ধান্ত হয় জরুরী সভায়। নির্বাচনী ব্যয়ের চুড়ান্ত হিসাব-নিকাশের পর প্রয়োজনে ইসিকে আরো অর্থ দেয়া হবে বলে তিনি জানান।

উল্লেখ্য, সোসাইটির দ্বি-বার্ষিক (২০১৭-২০১৮) নির্বাচনে ‘কামাল-রুহুল’ প্যানেল নিরঙ্কুস সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে জয়ী হয়। ইতিপূর্বে অনুুষ্ঠিত সোসইটির কার্যকরী পরিষদের সভার সিদ্ধান্ত মোতাবেক আগামী ৮ জানুয়ারী নতুন কমিটির অভিষেক অনুষ্ঠিত হবে।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV