বাংলাদেশ সোসাইটির নির্বাচনে ‘কামাল-রুহুল’ প্যানেলের বিশাল বিজয়ে ব্রঙ্কসে বিজয় উল্লাস
ইউএসএনিউজঅনলাইন.কম :: নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির সদ্য সমাপ্ত নির্বাচনে ‘কামাল-রুহুল’ প্যানেল নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে জয়লাভ করায় ব্রঙ্কসে বিজয় উল্লাস হয়েছে। ব্রঙ্কসের পার্কচেস্টার বাংলা গার্ডেন রেস্টুরেন্টে গত ২৪ ই অক্টোবর সোমবার রাতে অনুষ্ঠিত এ বিজয় উল্লাসের আয়োজন করে ব্রঙ্কস নির্বাচন পরিচালনা কমিটি। ব্রঙ্কসবাসী মিষ্টি মুখ, ফুলেল শুভেচ্ছায় বিজয় উল্লাসে মেতে ওঠেন।
ব্রঙ্কস নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক বাংলাদেশী আমেরিকান কালচারাল এসোসিয়েশনের সভাপতি আব্দুল হাসিম হাসনুর সভাপতিত্বে এবং ‘কামাল-রুহুল’ প্যানেল নির্বাচন পরিচালনা কমিটির কেন্দ্রীয় সমন্বয়কারী ও বাংলাদেশী আমেরিকান কালচারাল এসোসিয়েশনের সাধারণ সম্পাদক আহবাব চৌধুরী খোকনের পরিচালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, ‘কামাল-রুহুল’ প্যানেল থেকে নির্বাচিত সভাপতি কামাল আহমেদ, সিনিয়র সহ সভাপতি আব্দুর রহিম হাওলাদার, সহ সভাপতি আ. খালেক খায়ের, সাধারণ সম্পাদক মোহাম্মদ রুহুল আমিন সিদ্দীকি, বিশিষ্ট কমিউনিটি লিডার, সমাজকর্মী আব্দুর রহিম বাদশা, বাংলাদেশী আমেরিকান ন্যাশনাল ডেমোক্রেটিক সোসাইটির সভাপতি আব্দুস সহিদ, বিয়ানী বাজার সমিতির সভাপতি আজিমুর রহমান বোরহান, জালালাবাদ এসোসিয়েশনের বোর্ড অব ট্রাস্টি মুকবুল রহিম চুনুই, বাংলাদেশ সোসাইটির সাবেক সহ সাধারণ সম্পাদক সিরাজ উদ্দীন আহমেদ সোহাগ, কমিউনিটি এক্টিভিস্ট রিয়েলেটর জাকির খান, বাংলা টাউনের সত্ত্বাধিকারী কাওছারুজ্জামান কয়েছ, জালালাবাদ এসোসিয়েশনের সাবেক সহ সভাপতি প্রবীন সংগঠক আব্দুল বাছির খান, শামসু উদ্দিন, বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কসের সভাপতি শাহেদ আহমদ, সাবেক সভাপতি শামিম মিয়া, ব্রঙ্কস বাংলাদেশ এসোসিয়েশন সভাপতি এ ইসলাম মামুন, নর্থ ব্রঙ্কস বাংলাদেশী এসোসিয়েশনের সভাপতি মিজান খান, সাধারণ সম্পাদক কাওছার আহমদ, কমিউনিটি এক্টিভিস্ট সাইদুর রহমান লিংকন, আকতার হোসেন, হেলাল আহমদ চৌধুরী, মহিউদ্দিন আহমেদ মাহি, এটিএম কামাল প্রমুখ।
অনুষ্ঠানে ‘কামাল-রুহুল’ প্যানেলের এজেন্ট, সমর্থক, কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গসহ বিপুল সংখ্যক প্রবাসী উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন আবিদুর রহমান চৌধুরী।
অনুষ্ঠানে ব্রঙ্কস নির্বাচন পরিচালনা কমিটিসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে নির্বাচিত সভাপতি কামাল আহমেদ, সিনিয়র সহ সভাপতি আব্দুর রহিম হাওলাদার, সহ সভাপতি আ. খালেক খায়ের, সাধারণ সম্পাদক মোহাম্মদ রুহুল আমিন সিদ্দীকিসহ কমিটির অন্যান্য কর্মকর্তাদের ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান হয়। এসময় তারা মিষ্টি মুখ করে আনন্দ-উল্লাস প্রকাশ করেন।
অনুষ্ঠানে বক্তারা নির্বাচনে ‘কামাল-রুহুল’ প্যানেলের বিশাল বিজয়ে অভিনন্দন জানিয়ে তাদের দেয়া সকল প্রতিশ্রুতি বাস্তবায়নের আহবান জানান।
নির্বাচিত সভাপতি কামাল আহমেদ, সিনিয়র সহ সভাপতি আব্দুর রহিম হাওলাদার, সহ সভাপতি আ. খালেক খায়ের, সাধারণ সম্পাদক মোহাম্মদ রুহুল আমিন সিদ্দীকি তাদের বক্তব্যে ‘কামাল-রুহুল’ প্যানেলের বিশাল বিজয়ে ব্রঙ্কসবাসীর অবদানের কথা কৃতজ্ঞচিত্তে স্মরন করেন। বিশেষ করে ব্রঙ্কস ক্যাম্পেইন কমিটির সকল কর্মকর্তাকে তাদের আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। তারা ব্রঙ্কস ভোট কেন্দ্রে ‘কামাল-রুহুল’ প্যানেলকে বিপুলভাবে বিজয়ী করার জন্য সকলের প্রতি কৃতজ্ঞতা জানান।
বিজয় উৎসব আয়োজকদের বিশেষ ধন্যবাদ জানিয়ে সভাপতি-সম্পাদক নির্বাচনে ‘কামাল-রুহুল’ পরিষদের দেয়া সকল প্রতিশ্রুতি বাস্তবায়নের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। তারা বলেন, নির্বাচনে বিজিতসহ সকলকে সাথে নিয়ে যুক্তরাষ্ট্রে প্রবাসী বাংলাদেশীদের আমব্রেলা সংগঠন বাংলাদেশ সোসাইটি ইনক’র সার্বিক উন্নয়নে কাজ করবেন।
নব নির্বাচিত সভাপতি কামাল আহমদ এ বিজয়ের জন্য কমিউনিটির সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে সোসাইটিকে এগিয়ে নেয়ার জন্য সকলের সহযোগিতা কামনা করেন। একটি সুন্দর, সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের জন্য নির্বাচন কমিশন, মিডিয়াসহ কমিউনিটির সকলের সহযোগিতার জন্য তিনি সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা জানান।
বিজয় উল্লাস আয়োজনে সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ব্রঙ্কস ক্যাম্পেইন কমিটির যুগ্ম আহবায়ক সিরাজ উদ্দীন আহমেদ সোহাগ, মোমেনুল ইসলাম, লোকমান হোসেন লুকু, রেজাউল ইসলাম সেলিম, জাকির আহমদ, মাজলুল আহমদ কামরান, শাহেদ আহমদ, এ ইসলাম মামুন, ফরিদা ইয়াসমিন, নিথাই নাথ, মোশাহিদ চৌধুরী, প্রদীপ বৈদ্য, দিদারুল ইসলাম, ফয়ছল আহমদ ও মকন মিয়া, সদস্য সচিব আখতারুজ্জামান হ্যাপী, যুগ্ম সদস্য সচিব ইকবাল আহমদ, সেবুল খান মাহবুব, কাওছার আহমদ, আব্দুল হান্নান, শামীম আহমদ, জামাল হোসেন, শেখ মজনু মিয়া, তানভির শামীম লোবান, জুহেল আহমদ, ফখর উদ্দীন, তোফায়েল আহমদ, লিয়াকত খান ও সামাদ মিয়া জাকের, সমন্বয়কারী কাওছারুজ্জামান কয়েস, হারুন আলী, আব্দুল বাসির খান, আম্বিয়া মিয়া, জাহানারা আহমেদ লক্ষী, রাশেদা বেগম, প্রচার সম্পাদক মোতাহার হোসেন রুবেল, শাহ বদরুজ্জামান রুহেল ও চৌধুরী মোমিত তানিম প্রমুখ।
উল্লেখ্য, গত ২৩ অক্টোবর রোববার অনুষ্ঠিত বাংলাদেশ সোসাইটির বহুল আলোচিত নির্বাচনে ‘কামাল-রুহুল’ প্যানেল নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে জয়লাভ করে। সোসাইটির ইতিহাসে সর্বাধিক ১৮ হাজার ৫৫১জন ভোটারের অংশগ্রহণে অনুষ্ঠিত শাসরুদ্ধকর এই নির্বাচনে ‘কামাল-রুহুল’ প্যানেল সভাপতি ও সাধারণ সম্পাদক পদ সহ ১৭টি পদে আর প্রতিদ্বন্দ্বি ‘কুনু-আজম’ প্যানেল দুটি পদে জয়লাভ করে।
‘কামাল-রুহুল’ প্যানেলের বিজয়ী প্রার্থীরা হলেন: সভাপতি- কামাল আহমেদ, সিনিয়র সহ সভাপতি- আব্দুর রহিম হাওলাদার, সহ সভাপতি- আ. খালেক খায়ের, সাধারণ সম্পাদক- মোহাম্মদ রুহুল আমিন সিদ্দীকি, কোষাধ্যক্ষ- মোহাম্মদ আলী, সহ সাধারণ সম্পাদক- সৈয়দ এমকে জামান, সাংগঠনিক সম্পাদক- আবুল কালাম ভুইয়া, সাংস্কৃতিক সম্পাদক- মনিকা রায়, সমাজ কল্যাণ সম্পাদক- নাদির এ আইয়ুব, সাহিত্য সম্পাদক- নাসির উদ্দীন আহমদ, ক্রীড়া ও আপ্যায়ন সম্পাদক- মোহাম্মদ এম হোসেন, স্কুল ও শিক্ষা বিষয়ক সম্পাদক- আহসান হাবিব, এবং কার্যকরী পরিষদ সদস্য- মোহাম্মদ সাদি মিন্টু, আবুল কাসেম চৌধুরী, ফারহান চৌধুরী, মোহাম্মদ আজাদ বাকির ও মাইনুদ্দীন মাহবুব।
‘কুনু-আজম’ প্যানেলের বিজয়ী প্রার্থীরা হলেন: প্রচার ও প্রকাশনা সম্পাদক- মোহাম্মদ রিজু এবং কার্যকরী পরিষদ সদস্য সরোয়ার খান বাবু।
- SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK
- Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal
- নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী
- যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয়
- A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History
- নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং
- Bangladesh Secures Historic Victory in UNGA Presidency
- New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes