Thursday, 25 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
সব ক্যাটাগরি

বাংলাদেশ সোসাইটির নির্বাচনে বিয়ানীবাজারের দুই বিজয়ীকে শিক্ষামন্ত্রী নাহিদসহ বিশিষ্টজনের অভিনন্দন

অনলাইন ডেস্ক পঠিত: 158 বার

প্রকাশিত: October 31, 2016 | 12:29 PM

যুক্তরাষ্ট্রের বাংলাদেশ সোসাইটির নির্বাচনে বিজয়ী বিয়ানীবাজারের দুই কৃতি সন্তান কামাল আহমেদ ও রিজু মোহাম্মদকে অভিনন্দন জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদসহ উপজেলার বিশিষ্টজনেরা। গত ২৩ অক্টোবর বাংলাদেশ সোসাইটি ইন্ক এর নির্বাচনে সভাপতি পদে বিয়ানীবাজার উপজেলার বাউরভাগ গ্রামের কামাল আহমেদ এবং জনসংযোগ ও প্রচার সম্পাদক পদে সুপাতলা গ্রামের রিজু মোহাম্মদ বিপুলভোটে বিজয়ী হন।
এই বিজয়ে তাদের আরো অভিনন্দন জানিয়েছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় হুইপ মোহাম্মদ সেলিম উদ্দিন, উপজেলা পরিষদ চেয়ারম্যান আতাউর রহমান খানসহ বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ।
এক অভিনন্দন বার্তায় শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেন, প্রবাসীরা অক্লান্ত পরিশ্রমের কারণে বিশ্বে যেমন আমাদের অবস্থান শক্তিশালী হচ্ছে- একই সাথে অর্থনৈতিকভাবে আমরা সাবলম্বী হয়েছি। প্রবাসীরা বিভিন্ন দুযোর্গে দেশের দুঃস্থ মানুষের পাশে দাঁড়ান, আমাদের মাঝে সাহস যোগান। তিনি বলেন, যুক্তরাষ্ট্র বাংলাদেশ সোসাইটির নির্বাচনে বিজয়ী বিয়ানীবাজারের দুই কৃতি সন্তান কমিউনিটি নেতা কামাল আহমেদ ও সাংবাদিক রিজু মোহাম্মদকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। তাদের দায়িত্বশীল ভূমিকায় প্রবাসে আমাদের কমিউনিটি আরও শক্তিশালী হবে এ প্রত্যাশা করি।
বিরোধীদলীয় হুইপ মোহাম্মদ সেলিম উদ্দিন এমপি বলেন, যুক্তরাষ্ট্রে বাংলাদেশ সোসাইটি ইন্ক নির্বাচনে বিজয়ী বিয়ানীবাজারের দুই কৃতি সন্তানকে জানাই অভিনন্দন ও আন্তরিক শুভেচ্ছা। আশাকরি আমেরিকায় বাংলাদেশী কমিউনিটির দায়িত্ব নিয়ে তারা বাংলাদেশ ও বিয়ানীবাজারের প্রতিনিধিত্ব করবেন।
বিয়ানীবাজার উপজেলা পরিষদ চেয়ারম্যান আতাউর রহমান খান বলেন, কামাল আহমেদ একজন পরীক্ষিত প্রবাসী কমিউনিটি নেতা। সাংবাদিক রিজু মোহাম্মদ বয়সে তরুণ হলেও ইতোমধ্যে নিজ মেধায় তিনি এ অঙ্গণে নিজের অবস্থান শক্ত করেছেন। আমার প্রত্যাশা থাকবে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে গিয়ে তারা বিয়ানীবাজারকে সাথে রাখবেন। তাদের শুভেচ্ছা ও অভিনন্দন।
এছাড়া আরো অভিনন্দন জানিয়েছেন, উপজেলা আওয়ামী লীগ সভাপতি আবদুল হাসিব মনিয়া, উপজেলা বিএনপি’র সভাপতি নজমুল হোসেন পুতুল ও সাধারণ সম্পাদক সিদ্দিক আহমদ, উপজেলা জাতীয় পার্টির সভাপতি আবুল হাসনাত ও সাধারণ সম্পাদক আব্দুল খালিক লালু, উপজেলা আওয়ামী যুবলীগের আহবায়ক আবদুল কুদ্দুস টিটু, যুগ্ম আহবায়ক ছফর উদ্দিন লোদী ও জুবের আহমদ, উপজেলা যুবদলের সভাপতি জসিম উদ্দিন ও সাধারণ সম্পাদক দৌলা হোসেন সুবাষ, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড বিয়ানীবাজার উপজেলার সাবেক আহবায়ক সোহেল আহমদ রাশেদ, বর্তমান সভাপতি ওযাহিদুজ্জামান টিটন ও সাধারণ সম্পাদক সাহাব উদ্দিন লোদী প্রমুখ।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV