বাংলাদেশ সোসাইটির নির্বাচন কমিশন সদস্যদের বিবৃতি : নির্বাচন, মামলা ও মাননীয় আদালতের সিদ্ধান্তের বিষয়ে অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার আহ্বান
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : বাংলাদেশ সোসাইটির নির্বাচন কমিশন সদস্যরা এক বিবৃতিতে সোসাইটির সদস্য, ভোটার, শুভানুধ্যায়ীসহ কমিউনিটির সকলকে নির্বাচন, মামলা ও মাননীয় আদালতের সিদ্ধান্তের বিষয়ে কোন প্রকার অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়েছে। গত ২১ অক্টোবর বাংলাদেশ সোসাইটির নির্বাচন কমিশন-২০১৮ এর পক্ষে মো: আব্দুল হাকিম মিয়া, মো: আনোয়ার হোসেন, কাউছারুজ্জামান কয়েছ, মো: রুহুল সরকার এবং খোকন মোশারফ এ আহ্বান জানিয়েছেন।
নির্বাচন কমিশন সদস্যরা লিখিত বিবৃতিতে বলেন, ২১ অক্টোবরের নির্বাচন কেন স্থগিত হয়েছে সে বিষয়ে সংশ্লিষ্ট সকলেই ইতিমধ্যেই আগত হয়েছেন। মহামান্য আদালতের নির্দেশের প্রতি শ্রদ্ধাশীল থেকে নির্বাচন কমিশন নির্বাচনী সকল কার্যক্রম থেকে বিরত এবং আদালতের পরবর্তী নির্দেশের অপেক্ষায় রয়েছে।
কিন্তু আমরা অত্যন্ত উদ্বেগের সাথে লক্ষ্য করছি যে, কেউ কেউ এই উদ্ভুত পরিস্থিতিতে পুঁজি করে নির্বাচন কমিশন এবং কমিশনের সম্মানিত চেয়ারম্যান জনাব এস এম জামাল আহাম্মেদ জনির বিরুদ্ধে বিভিন্নভাবে অসম্মানজনক আক্রমনাত্মক ও বিদ্বেষমূলক বক্তব্য দিয়ে তারা মূলত তাদের নির্বাচনী প্রচারণা চালিয়ে যাচ্ছে যা প্রকৃত অর্থে আদালত অবমাননার সামিল বলে আমরা বিশ^াস করি। সেই সাথে আমরা মনে করি, তাদের এই ধরনের ন্যাক্কারজনক কার্যক্রম আদালতে বিচারাধীন মামলাকে নিয়ে বিভ্রান্তি ছড়ানোর আরেকটি অপচেষ্টা। আমরা আরও মনে করি যে, মত প্রকাশ ও দ্বি-মত পোষণের অধিকার সবার থাকলেও অন্যকে ব্যক্তিগত আক্রমণ ও অসম্মানিত করার অধিকার কারো নেই। আমরা সংশ্লিষ্ট সকলকে এই ধরনের হীন কর্মকান্ড থেকে বিরত থাকার জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি।
বিবৃতিতে তারা বলেন, আমরা বাংলাদেশ সোসাইটির নির্বাচন সংক্রান্ত প্রতিটি সিদ্ধান্ত সংবিধান ও নির্বাচনী বাইলজ শতভাগ অনুসরণ করে সর্বসম্মতিক্রমে গ্রহণ করেছি। কারো একক সিদ্ধান্তে কোন কার্যক্রম সম্পন্ন হয়নি এবং ভবিষ্যতেও এমনটি হওয়ার কোন সুযোগ এই নির্বাচন কমিশনে নেই।
আমরা বাংলাদেশ সোসাইটির সম্মানিত সদস্য, ভোটার, শুভানুধ্যায়ীসহ কমিউনিটির সকলকে নির্বাচন, মামলা ও মাননীয় আদালতের সিদ্ধান্তের বিষয়ে কোন প্রকার অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার জন্য বিনীত আহ্বান জানাচ্ছি।
- Bangladesh Calls for Stronger UNDP Support on Climate Finance and Smooth LDC Graduation
- জলবায়ু অর্থায়ন ও এলডিসি উত্তরণে ইউএনডিপি’র অধিকতর সহায়তার আহ্বান বাংলাদেশের
- নিউইয়র্কের জ্যাকসন হাইটসে কমার্শিয়াল পার্কিং প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ
- যুক্তরাষ্ট্র প্রবাসী আবু সাইদ আহমদ কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি মনোনীত
- নিউইয়র্ক সিটির কমিউনিটি অ্যাকশন বোর্ড এর প্রতিনিধি নির্বাচিত আব্দুস শহীদ
- Low-Income, Rural Students Face Higher Dropout Risk Due to English Gaps and Cultural Shock, BUBT Study Finds
- বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ’র সভাপতি ওয়াহিদ ও সাধারণ সম্পাদক কামালকে অব্যাহতি; ব্যারিষ্টার আকমাম ভারপ্রাপ্ত সভাপতি ও শাবু ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্বে
- SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK