বাংলাদেশ সোসাইটির নির্বাচন : শাহ নেওয়াজ, রিজু ও হায়দারের প্রতি ফ্রেন্ডস সোসাইটির সমর্থন
নিউইয়র্ক : বাংলাদেশ সোসাইটি ইনক’র আসন্ন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী ‘কুনু-আজম’ প্যানেলের তিন প্রার্থী যথাক্রমে সিনিয়র সহ সভাপতি শাহ নেওয়াজ, জনসংযোগ ও প্রচার সম্পাদক রিজু এবং সাহিত্য সম্পাদক পদপ্রার্থী শেখ হায়দার আলীর প্রতি পূর্ণ সমর্থন জানিয়েছে প্রবাসের অন্যতম সামাজিক সংগঠন জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটি। সোসাইটির এক সভায় ফ্রেন্ডস সোসাইটির কর্মকর্তা হিসেবে তাদের প্রতি আনুষ্ঠানিক সমর্থন জানানোর পাশাপাশি সোসাইটির নির্বাচনে তাদের জয়যুক্ত করতে যাবতীয় কাজ করার অঙ্গীকার ব্যক্ত করা হয়। ইউএনএ
উল্লেখ্য, শাহ নেওয়াজ ফ্রেন্ডস সোসাইটির অন্যতম উপদেষ্টা, রিজু মোহাম্মদ এই সংগঠনের সাবেক সাংগঠনিক ও প্রচার সম্পাদক, বর্তমানে কার্যকরী পরিষদ সদস্য এবং চলতি বছর ফ্রেন্ডস সোসাইটির আয়োজনে অনুষ্ঠিত বৈশাখী মেলা কমিটির সদস্য সচিব। এছাড়া শেখ হায়দার আলী ফ্রেন্ডস সোসাইটির অন্যতম সহ সভাপতি। তিনি জ্যামাইকা থিয়েটারেরও সভাপতি। খবর ইউএনএ’র। জ্যামাইকার হিলসাইড এভিনিউস্থ স্টার কাবার রেষ্টুরেন্টে গত ৩ অক্টোবর সোমবার সন্ধ্যায় অনুষ্ঠিত ফ্রেন্ডস সোসাইটির সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মোহাম্মদ সাইফুল ইসলাম। সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক রেজাউল আজাদ ভূঁইয়া।
বাংলাদেশ সোসাইটির আসন্ন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী উল্লেখিত তিন প্রার্থী ছাড়াও সভায় ফ্রেন্ডস সোসাইটির উল্লেখযোগ্য কর্মকর্তাদের মধ্যে প্রধান উপদেষ্টা এবিএম ওসমান গণি, উপদেষ্টা রেজাউল করিম চৌধুরী, সাবেক সভাপতি মুক্তিযোদ্ধা মোহাম্মদ মনির হোসেন, প্রতিষ্ঠাতা সভাপতি মোহাম্মদ ফখরুল ইসলাম দেলোয়ার, সহ সভাপতি শেখ আনসার আলী, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক কবীর হোসেন মুন্সী, কার্যকরী পরিষদ সদস্য আনোয়ার হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন, ফ্রেন্ডস সোসাইটির তিন কর্মকর্তা যথাক্রমে শাহ নেওয়াজ, শেখ হায়দার আলী ও রিজু মোহাম্মদ এই সংগঠনের নিবেদিত প্রাণ। ফ্রেন্ডস সোসাইটির আজকের এই অবস্থানে তাদের অবদান অনস্বীকার্য। তাদের কাছে ফ্রেন্ডস সোসাইটি ঋনী। তাই বাংলাদেশ সোসাইটির নির্বাচনে তাদের নির্বাচিত করা ফ্রেন্ডস সোসাইটির দায়িত্ব-কর্তব্য। বক্তারা ফ্রেন্ডস সোসাইটির সকল কর্মকর্তা ও সদস্যদেরকে সংগঠনের তিন কর্মকতার পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
- যুক্তরাষ্ট্রের ডিভি লটারি ফের স্থগিত, নিম্ন আদালতের আদেশে আপিল আদালতের বাধা
- যুক্তরাষ্ট্রে ডেলাইট সেভিং টাইমের অবসান, ১ নভেম্বর ঘড়ির কাঁটা এক ঘণ্টা পেছাবে
- নিউইয়র্কে ন্যাশনাল ইমিগ্র্যান্টস ডে উদ্যাপন; বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতি, সাত বিশিষ্ট ব্যক্তিকে সম্মাননা প্রদান
- জাতিসংঘে বাংলাদেশের কূটনৈতিক সাফল্য; এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ল আরও ৩ বছর
- নিউ জার্সিতে উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপিত
- নিউইয়র্কের জেএমসির সম্প্রসারণ প্রকল্প রমজানের আগেই সম্পন্নের প্রত্যাশা, ফান্ডরেইজিংয়ে প্রায় ১০ লাখ ডলার সংগ্রহ, বাকি প্রয়োজন আরও ২০ লাখ
- New York Attorney General James Secures More Than $480,000 and Debt Relief for New York Homeowners
- এই জীবন চিরস্থায়ী নয়, একদিন মরে যাবো