বাংলাদেশ সোসাইটির বিজয় দিবস উদযাপন ১৮ ডিসেম্বর, নয়া কমিটির অভিষেক ৮ জানুয়ারী
নিউইয়র্ক : বাংলাদেশ সোসাইটি ইনক নিউইয়র্কের কার্যকরী পরিষদের সভায় আগামী ১৮ ডিসেম্বর বাংলাদেশের মহান বিজয় দিবস উদযাপন এবং ৮ জানুয়ারী নতুন কমিটির অভিষেক অনুষ্ঠান আয়োজনের সিদ্ধান্ত হয়েছে। ৩০ অক্টোবর রোববার সন্ধ্যায় সোসাইটির নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত সভায় এই সিদ্ধান্ত নেয়া হয় বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। খবর ইউএনএ’র।
সভায় সভাপতিত্ব করেন সোসাইটির সভাপতি আজমল হোসেন কুনু এবং সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক আব্দুর রহিম হাওলাদার। সভায় সোসাইটির কর্মকর্তাদের মধ্যে সিনিয়র সহ সভাপতি মহিউদ্দিন দেওয়ান, সহ সভাপতি ফারুক হোসেন মজুমদার, কোষাধ্যক্ষ মোহাম্মদ আলী, সাংগঠনিক সম্পাদক সৈয়দ এম কে জামান, সাংস্কৃতিক সম্পাদক মনিকা রায়, ক্রীড়া ও আপ্যায়ন সম্পাদক সৈয়দ এনায়েত আলী, কার্যকরী পরিষদ সদস্য রফিকুল ইসলাম ডালিম, নাসির উদ্দিন, নাদির আইয়্যুব ও সৈয়দ ইলিয়াস খসরু উপস্থিত ছিলেন।
সভার সিদ্ধান্ত মোতাবেক মহান বিজয় দিবস উডসাউডস্থ কুইন্স প্যালেসে আর অভিষেক অনুষ্ঠান সানিসাইড কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হবে। অভিষেক অনুষ্ঠান সফল করতে মহিউদ্দিন দেওয়ানকে আহবায়ক, সৈয়দ এনায়েত আলীকে সদস্য সচিব ও ফারুক হোসেন মজুমদারকে প্রধান সমন্বয়কারী এবং ওসমান চৌধুরীকে সমন্বয়কারী করে একটি কমিটি গঠন করা হয়েছে। সোসাইটির কার্যকরী পরিষদের অন্যান্য কর্মকর্তা ও সদস্য আহ্বায়ক কমিটির সদস্য বলে গণ্য হবেন।
- নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু
- নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক
- Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review
- নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ