বাংলাদেশ সোসাইটির মামলার রায় ১১ অক্টোবর, নির্বাচন হচ্ছে না এ বছর
ইউএসএনিউজঅনলাইন.কম, নিউইয়র্ক : বাংলাদেশ সোসাইটির মামলার পরবর্তী শুনানী আগামী ১১ অক্টোবর। দীর্ঘ শুনানী শেষে বিজ্ঞ আদালত মামলার রায়ের জন্য এ দিনকে নির্ধারণ করেছেন বলে জানা গেছে। ফলে এ বছর আর নির্বাচন হচ্ছে না বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
বাংলাদেশ সোসাইটির নির্বাচন হবার কথা ছিলো ২০১৮ সালের ২১ অক্টোবর। কিন্তু নির্বাচনের ৩ দিন আগে নয়ন-আলী প্যানেলের বাদ পড়া ২ জন সদস্য জেড চৌধুরী এবং আকবর আলী এবং একজন সাধারণ সদস্য মামলা দায়ের করেন। জেড চৌধুরী এবং আকবর আলী অসম্পূর্ণ মনোনয়ন পত্র জমা দিয়েছিলেন। যা নির্বাচন কমিশনের বাছাইতে বাদ পড়ে। নির্বাচন কমিশন বলেছিল, নির্বাচনী ইশতেহার এবং সোসাইটির গঠনতন্ত্র অনুযায়ী নির্বাচন কমিশন অসম্পূর্ণ মনোনয়ন পত্র বৈধ করতে পারে না। মনোনয়ন বাতিল হওয়া দুই সদস্য তাদের মনোনয়নের বৈধতা চ্যালেঞ্জ করে মামলা করেন। এই মামলার কারণে বাংলাদেশ সোসাইটির নির্বাচন স্থগিত হয়ে যায়।
- নিউইয়র্কে চিটাগাং অ্যাসোসিয়েশন অফ আমেরিকা’র সংবাদ সম্মেলন: সংগঠনের বিরুদ্ধে চলমান মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কোন নির্বাচন নয়
- যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের মূলধারার ব্যবসা-বাণিজ্য রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তিতুমীরের
- নিউইয়র্কে বাংলাদেশ সেমিট্রির কবরে মরদেহ সমাহিত করা যাবে ১ জুলাই থেকে
- যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের জন্যে বাংলাদেশ এখন সবচেয়ে কার্যকর ও উপযোগী দেশ: প্রধানমন্ত্রীর অর্থনীতি ও পরিকল্পনা উপদেষ্টা ড. তিতুমীর
- নিউ জার্সির আটলান্টিক সিটিতে মেয়র মার্টি স্মল সিনিয়র স্কলারশিপ প্রোগ্রাম, আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৫ জুন
- নিউইয়র্কে মুনার ঈদ পুনর্মিলনী
- নিউইয়র্কে বাংলাদেশী ডক্টর ফোরাম অব নর্থ আমেরিকা’র উদ্যোগে ডা. ডোনার ও ডা. হারুন সংবর্ধিত
- নিউইয়র্ক স্টেট ডেমোক্র্যাটিক প্রাইমারী নির্বাচনে এসেম্বলিম্যান প্রার্থী জাকির চৌধুরীর ‘কমিউনিটি র্যালি’