নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির যৌথ সভা : অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন উপহার দিতে সবার সর্বাত্মক সহযোগিতা কামনা
ইউএসএনিউজঅনলাইন.কম, নিউইয়র্ক : নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির কার্যকরী কমিটি, বোর্ড অব ট্রাস্টি ও নির্বাচন কমিশনের যৌথ সভা অনুষ্ঠিত হয়েছে। গত ৩ মে রোববার বিকেল বাংলাদেশ সোসাইটির নিজস্ব কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন উপহার দিতে সবার সর্বাত্মক সহযোগিতা কামনা হয়। 
সভায় সভাপতিত্ব করেন বোর্ড অব ট্রাস্টির চেয়ারম্যান শাহ নেওয়াজ সভা যৌথভাবে পরিচালনা করেন সভাপতি আতাউর রহমান সেলিম ও সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী। সভায় কার্যকরী সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিনিয়র সহ সভাপতি- মহিউদ্দিন দেওয়ান, সহ সভাপতি- কামরুজ্জামান কামরুল, সহ-সাধারন সম্পাদক- আবুল কালাম ভুঁইয়া, কোষাধ্যক্ষ- মফিজুল ইসলাম ভুইয়া (রুমি), সাংগঠনিক সম্পাদক- ডিউক খান, সাংস্কৃতিক সম্পাদক- অনিক রাজ, জনসংযোগ ও প্রচার সম্পাদক- রিজু মোহাম্মদ, সাহিত্য সম্পাদক- মোহাম্মদ আখতার বাবুল, ক্রীড়া ও আপ্যায়ন সম্পাদক- আশ্রাব আলী খান লিটন, স্কুল ও শিক্ষা সম্পাদক- মোহাম্মদ হাসান (জিলানী), কার্যকরি সদস্য- হারুনর রশিদ (চেয়ারম্যান), জাহাঙ্গীর শহীদ সোহরাওয়ার্দী, মোহাম্মদ সিদ্দিক পাটোয়ারী, আবুল কাশেম চৌধুরী, মুনসুর আহমদ ও হাসান খান।
বোর্ড অব ট্রাস্টির সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন চেয়ারম্যান শাহ নেওয়াজ ও সদস্য কাজী আজহারুল হক মিলন, আজিমুর রহমান বোরহান, আব্দুর রহিম হাওলাদার, ডা. এনামুল হক, জুনাইদ চৌধুরী, কাজী সাখাওয়াত হোসেন আজম, ফখরুল ইসলাম দেলোয়ার, আহসান হাবীব এবং নাঈম টুটুল।
নির্বাচন কমিশন সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রধান নির্বাচন কমিশনার আবু নাসের, কমিশনের সদস্য বদরুল এইচ খান, মিঠু হামিদ, মিয়া মোঃ দুলাল।
সভার শুরুতেই নব গঠিত নির্বাচন কমিশনকে কার্যকরী পরিষদ ও বোর্ড অব ট্রাস্টির সদস্যদের সাথে আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেন সভাপতি আতাউর রহমান সেলিম। এ সময় নবগঠিত নির্বাচন কমিশনের সদস্যদের হাতে তাদের নিয়োগ ও পরিচয় পত্র তুলে দেন কার্যকরী পরিষদের সদস্যরা।
পরিচয় পর্বের আনুষ্ঠানিকতা শেষে প্রধান নির্বাচন কমিশনার তার শুভেচ্ছা বক্তব্য দেন এ সময় তিনি তাকে প্রধান নির্বাচন কমিশনার করা ও কমিশনের বাকি সদস্যদের মনোনীত করায় সোসাইটির কর্মকর্তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। একই সাথে তিনি বলেন বাংলাদেশ সোসাইটির গঠনতন্ত্রকে সমুন্নত রেখে আমরা একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন প্রবাসী বাংলাদেশীদের উপহার দিতে চাই তবে এসব কিছু কোনভাবেই আমাদের একার পক্ষে সম্ভব হবে না যদি না আমরা সকলের সর্বাত্মক সহযোগিতা পাই।
এছাড়াও উপস্থিত অন্যান্য কমিশনাররাও তাদের বক্তব্যে সোসাইটির কর্মকর্তা ছাড়াও প্রবাসীদের সহযোগিতা কামনা করেন।
সভায় উপস্থিত ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান সহ বোর্ড সদস্যরা নির্বাচন কমিশনকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়ে বলেন সর্ব অবস্থায় নির্বাচন কমিশনকে সর্বোচ্চ নিরপেক্ষতা বজায় রেখে এবং সংগঠনের গঠনতন্ত্রকে সমুন্নত রেখে তাদের দায়িত্ব পালন করতে হবে।
এদিকে সংগঠনের সভাপতি, সিনিয়র সহ-সভাপতি, সাধারণ সম্পাদকসহ কর্মকর্তারা তাদের বক্তব্যে নির্বাচন কমিশনার প্রতি সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করেন এবং একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের কমিশন সদস্যদের আহ্বান জানান।
- New York Attorney General James Secures Reimbursements for T-Mobile Customers Whose Rates Were Unjustly Raised
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে কুনু-ফিরোজ পরিষদের সাত দফা ইশতেহার ঘোষণা; কমিউনিটি সেন্টার প্রতিষ্ঠা, সাশ্রয়ী ফিউনারেল সেবা, বিমানের সরাসরি ফ্লাইট ও আর্থিক স্বচ্ছতায় অঙ্গীকার
- ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি বাংলাদেশের পূর্ণ সমর্থন: জাতিসংঘে রাষ্ট্রদূত আইরিন খান
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে প্রথমবারের মতো বিতর্ক, গুরুত্ব পেল স্বচ্ছতা ও জবাবদিহি
- New York Attorney General James Warns New Yorkers About AI-Generated Election Misinformation Ahead of November Elections
- Bangladesh calls for global treaty to protect victims of crimes against humanity
- নিউইয়র্কে জাতিসংঘে মুহাম্মদ নওশাদ জমির এমপি: মানবতাবিরোধী অপরাধ প্রতিরোধে শক্তিশালী আন্তর্জাতিক সনদ প্রণয়নের আহ্বান
- সোশ্যাল মিডিয়ার তথ্য গোপন করলে যুক্তরাষ্ট্রের ভিসা প্রত্যাখ্যান, আবেদনপত্রে চাওয়া তথ্য সঠিক ও সম্পূর্ণভাবে দেওয়ার নির্দেশনা মার্কিন দূতাবাসের