বাংলাদেশ সোসাইটির সভাপতি কামাল আহমেদ অসুস্থ, হার্ট সার্জারি সম্পন্ন : রোগ মুক্তির জন্য দোয়া কামনা বাংলা ক্লাব ইউএসএ’র
ইউএসএনিউজঅনলাইন.কম : যুক্তরাষ্ট্রে বাঙালীদের সর্ববৃহৎ সামাজিক সংগঠন বাংলাদেশ সোসাইটির সভাপতি কামাল আহমেদ গুরুতর অসুস্থ হয়ে নিউইর্কের মাউন্ট সিনাই হাসপাতালে চিকিৎসাধীন। আজ বৃহস্পতিবার তার সফল হার্ট সার্জারি হয়েছে। গত বুধবার নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করাতে মাউন্ট সিনাই হাসপাতালে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তার হার্টে ৬ টি ব্লক রয়েছে বলে জানান। চিকিৎসকদেরর পরামর্শ মতে তাৎক্ষণিক হাসপাতালে ভর্তি হন তিনি।
কামাল আহমেদের নিকটাত্মীয় ও বাংলা ক্লাব ইউএসএ’র সভাপতি আবুল কালাম পিনু ইউএসএনিউজঅনলাইন.কমকে জানান, মাউন্ট সিনাই হাসপাতালে বিশেষজ্ঞ চিকিৎসকের তত্ত্বাবধানে আজ বৃহস্পতিবার বিকেল তিনটায় কামাল আহমেদের সফল হার্ট সার্জারি হয়েছে। তার হার্টে ৬ টি ব্লকের মধ্যে ৩ টি ব্লকে রিং পরানো হয়েছে। পরে তাকে হাসপাতালের কেবিনে স্থানান্তর করা হয়।

এদিকে, বাংলাদেশ সোসাইটির সভাপতি বাংলাদেশী কমিউনিটির প্রিয়মুখ কামাল আহমেদের আশু সুস্থতা কামনায় তার পরিবার, বাংলাদেশ সোসাইটি, বাংলা ক্লাব ইউএসএ সহ বাংলাদেশী কমিটির নেতৃবৃন্দ দেশ ও প্রবাসের সকলের কাছে দোয়া চেয়েছেন। নেতৃবৃন্দ বলেন, যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের সুখ ও দুঃখে সবার আগে এগিয়ে আসা বাংলাদেশী কমিউনিটির অকৃত্রিম বন্ধু কামাল আহমেদের আকস্মিক অসুস্থতায় সবাই উদ্বিগ্ন। তিনি দ্রুত সুস্থ হয়ে আবার মানব সেবায় আত্ম নিয়োগ করবেন এ প্রত্যাশা সবার।
উল্লেখ্য, সিলেটের বিয়ানীবাজারের কৃতি সন্তান কামাল আহমেদ দীর্ঘ ৩০ বছর ধরে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সাথে সম্পৃক্ত থেকে প্রবাসী বাংলাদেশী কমিউনিটির উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তিনি বর্তমানে দ্বিতীয় মেয়াদে বাংলাদেশ সোসাইটির সভাপতির দায়িত্ব পালন করছেন। এর আগে যুক্তরাষ্ট্র প্রবাসী বৃহত্তর সিলেটবাসীর সর্ববৃহৎ সংগঠন জালালাবাদ এসোসিয়শন অব আমেরিকার দুই মেয়াদে সভাপতির দায়িত্ব পালন এবং যুক্তরাষ্ট্র প্রবাসী বিয়ানীবাজারবাসীর সর্ববৃহৎ সংগঠন বাংলাদেশ বিয়ানীবাজার সামাজিক ও সাংস্কৃতিক সমিতির তিন মেয়াদে সভাপতির দায়িত্ব পালন করেন। এছাড়াও তিনি বহু সামাজিক-সাংস্কৃতিক-রাজনৈতিক সংগঠনের সাথে সম্পৃক্ত রয়েছেন।
- নিউইয়র্কে চিটাগাং অ্যাসোসিয়েশন অফ আমেরিকা’র সংবাদ সম্মেলন: সংগঠনের বিরুদ্ধে চলমান মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কোন নির্বাচন নয়
- যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের মূলধারার ব্যবসা-বাণিজ্য রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তিতুমীরের
- নিউইয়র্কে বাংলাদেশ সেমিট্রির কবরে মরদেহ সমাহিত করা যাবে ১ জুলাই থেকে
- যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের জন্যে বাংলাদেশ এখন সবচেয়ে কার্যকর ও উপযোগী দেশ: প্রধানমন্ত্রীর অর্থনীতি ও পরিকল্পনা উপদেষ্টা ড. তিতুমীর
- নিউ জার্সির আটলান্টিক সিটিতে মেয়র মার্টি স্মল সিনিয়র স্কলারশিপ প্রোগ্রাম, আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৫ জুন
- নিউইয়র্কে মুনার ঈদ পুনর্মিলনী
- নিউইয়র্কে বাংলাদেশী ডক্টর ফোরাম অব নর্থ আমেরিকা’র উদ্যোগে ডা. ডোনার ও ডা. হারুন সংবর্ধিত
- নিউইয়র্ক স্টেট ডেমোক্র্যাটিক প্রাইমারী নির্বাচনে এসেম্বলিম্যান প্রার্থী জাকির চৌধুরীর ‘কমিউনিটি র্যালি’