বাংলাদেশ সোসাইটি’র সভাপতি কামাল আহমেদ এর মৃত্যুতে জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী প্রতিনিধির শোক
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : নিউইয়র্কে প্রবাসী বাংলাদেশীদের অন্যতম বৃহৎ সংগঠন বাংলাদেশ সোসাইটি ইনক-এর সভাপতি কামাল আহমেদ এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত রাবাব ফাতিমা।
রাষ্ট্রদূত রাবাব ফাতিমা এক সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করেন, বৃহৎ এই সংগঠনের সভাপতি হিসেবে কামাল আহমেদ নিউইয়র্ক প্রবাসী বাংলাদেশীদের কল্যাণ ও উন্নয়নে তাৎপর্যপূর্ণ অবদান রেখে গেছেন। তিনি ছিলেন সর্বজন শ্রদ্ধেয় একজন ব্যক্তিত্ব। তাঁর মৃত্যুতে নিউইয়র্কস্থ বাংলাদেশী কমিউনিটির অপূরণীয় ক্ষতি হলো এবং নিউইয়র্ক প্রবাসী বাংলাদেশীগণ একজন আপনজনকে হারালো।
আমি জনাব কামাল আহমেদ এর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং শোক সন্তপ্ত পরিবারের সদস্য ও শুভান্যুধায়ীদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।
ইতোমধ্যে এই ভাইরাসে আক্রান্ত হয়ে সাংবাদিক, ব্যবসায়ী, ধর্মীয় নেতাসহ বিভিন্ন শ্রেণী পেশার যুক্তরাষ্ট্র প্রবাসী যে সকল ভাই-বোনেরা অকাল মৃত্যুবরণ করেছেন আমি তাঁদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি। মহান সৃষ্টিকর্তা এসকল পরিবারের সদস্যদের যেন এই অপূরণীয় ক্ষতি কাটিয়ে ওঠার শক্তি দেন।
পাশাপাশি যারা এই রোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছেন তাদের দ্রুত সুস্থতা কামনা করছি।
- DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE
- নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার
- UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution
- বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ
- নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং
- New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals
- নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests