বাংলাদেশ সোসাইটির সাংস্কৃতিক সম্পাদক পদে মনিকা রায়কে পুন:নির্বাচনের আহবান শিল্পকলা একাডেমির
সাবেদ সাথী, নিউইয়র্ক : নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির আসন্ন নির্বাচনে কামাল–রুহুল পরিষদের সাংস্কৃতিক সম্পাদক পদপ্রার্থী মনিকা রায়কে পুনরায় নির্বাচিত করার জন্য প্রবাসীদের প্রতি আহবান জানিয়েছেন নিউইয়র্কস্থ শিল্পকলা একাডেমি। এ উপলক্ষে গত শুক্রবার নিউইয়র্কের জ্যাকসন হাইটসের একটি রেস্তোঁরায় এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শিল্পকলা একাডেমি আয়োজিত এ মতবিনিময় সভায় বক্তারা বলেন, নিউইয়র্কের সাংস্কৃতিক অঙ্গনে অত্যন্ত জনপ্রিয় ও পরিচিতমুখ মনিকা রায়। তিনি বিগত দুই বছর বাংলাদেশ সোসাইটির একজন সফল সাংস্কৃতিক সম্পাদক। সদা হাস্যময়ী মনিকা শুধু সাংস্কৃতিক অঙ্গনেই নয়, তাঁর উদ্যোগ ও প্রচেষ্টায় ম্যানহাটনে একটি বাংলাস্কুল প্রতিষ্ঠা পেয়েছে। বর্তমানে তিনি উক্ত বাংলা স্কুলের প্রতিষ্ঠাতা সভাপতি। তিনি নিউইয়র্কের প্রবাসীদের নানা ধরনের সাহিত্য ও সাংস্কৃতিক অনুষ্ঠানেও সর্বাধিক সহযোগিতা প্রদান করে থাকেন। আর এ কারনেই শিল্পকলা একাডেমির সদস্যবর্গসহ প্রবাসীরা বাংলাদেশ সোসাইটির আসন্ন নির্বাচনে মনিকা রায়কে সাংস্কৃতিক সম্পাদক পদে পুনরায় নির্বাচিত করার জন্য সকলের প্রতি আহাবান জানান।
শিল্পকলা একাডেমির সাভাপতি মনিকা রায়ের সভাপতিত্বে ও যুগ্ম সাধারন সম্পাদক লিটন আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত সভায় বক্তব্য দেন সাধারণ সম্পাদক মিলন কুমার রায়, সহ–সভাপতি শিবলী সাদিক, তৌহিদ আহমেদ, সাংগঠনিক সম্পাদক লিটন ফিলিপ্স, সাহিত্য সম্পাদক মোহর খান ও কার্যকরী সদস্য নিপা জামান প্রমুখ। সভায় বাংলাদেশ সোসাইটির সম্পাদক আব্দুর রহিম হাওলাদার, কোষাধক্ষ মোহাম্মদ আলী, কামাল–রুহুল পরিষদের কার্যকরী সদস্য পদপাথী মোহাম্মদ সাদী মিন্টু ও মঈনুল ইসলাম উপস্থিত ছিলেন।
- Low-Income, Rural Students Face Higher Dropout Risk Due to English Gaps and Cultural Shock, BUBT Study Finds
- বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ’র সভাপতি ওয়াহিদ ও সাধারণ সম্পাদক কামালকে অব্যাহতি; ব্যারিষ্টার আকমাম ভারপ্রাপ্ত সভাপতি ও শাবু ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্বে
- SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK
- Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal
- নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী
- যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয়
- A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History
- নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং