Wednesday, 24 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
সব ক্যাটাগরি

বাংলাদেশ সোসাইটির সাধারন সভা ২৭ই ডিসেম্বর, বাংলা স্কুলের কার্যক্রম পুনরায় শুরু

অনলাইন ডেস্ক পঠিত: 194 বার

প্রকাশিত: October 3, 2015 | 8:53 PM

নিউইয়র্ক : বাংলাদেশ সোসাইটির কার্যকরী কমিটির মাসিক সভা গত ২৭ই সেপ্টেম্বর রবিবার বিকাল ৪:৩০ টায় সোসাইটির নিজস্ব ভবনে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সভাপতি আজমল হোসেন (কুনু) ও সভা পরিচালনা করেন সাধারন সম্পাদক আব্দুর রহিম হাওলাদার । সভায় বক্তব্য রাখেন কার্যকরি পরিষদের কর্মকর্তা- ফারুক হোসেন মজুমদার, ওসমান চৌধুরী, মোহাম্মদ আলী, সৈয়দ এম কে জামান, মফিজুল ইসলাম ভূইয়া (রুমি), সৈয়দ এনায়েত আলি, ফারহানা চৌধুরী, একেএম রফিকুল ইসলাম ডালিম, নাদির এ আইয়ুব, এমডি সিরাজুল হক জামান ও আবুল কাসেম চৌধুরী। সভায় সর্ব সম্মতিক্রমে আগামি ২৭ই ডিসেম্বর রবিবার সোসাইটির বার্ষিক সাধারণ সভা আয়োজনের সিদ্ধান্ত গৃহিত হয়। আগামি ১৫ই নভেম্বর ২০১৫ তারিখের মধ্যে যারা সোসাইটির সদস্যপদ গ্রহন করবেন, কেবল  তাঁরাই সাধারণ সভায় অংশগ্রহণ করতে পারবেন। প্রবাসের সকল ভাই-বোনদের বাংলাদেশ সোসাইটির সদস্যপদ গ্রহন করতে কার্যকরি পরিষদের পক্ষ থেকে অনুরোধ জানানো যাচ্ছে। বাংলাদেশ সোসাইটির সদস্যদের অবগিতর জন্য জানানো যাচ্ছে যে, যদি বাংলাদেশ সোসাইটির গঠনতন্ত্রের কোন ধারা/উপধারা সংযোজন বা পরিবর্তন করতে ইচ্ছুক, তাদেরকে আগামি ২২ই নভেম্বর ২০১৫ তারিখের মধ্যে লিখিত আকারে বাংলাদেশ সোসাইটির অফিসে প্রেরণ করতে হবে (৮৬-২৪, হুইটনি এভিনিউ, এলম্হার্স্ট, নিউইয়র্ক -১১৩৭৩)।

সভায় আগামী ১৫, ২১ ও ২২ নভেম্বর সোসাইটির আন্তপক্ষ ক্রিড়া (ইনডোর গেমস্) প্রতিযোগিতা আয়োজন করার সিদ্ধান্ত গৃহিত হয়। উল্লেখ্য, ১৫ই নভেম্বর দাবা, ২১ই নভেম্বর কেরাম ও ২২ই নভেম্বর স্পেড টার্ম প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে ইচ্ছুক সবাইকে ক্রিড়া সম্পাদক সৈয়দ এনায়েত আলির (৬৪৬-৫৪১-২৭৩১) সঙ্গে যোগাযোগ করার জন্য অনুরোধ করা যাচ্ছে।

আসছে ১১ অক্টোবর  রবিবার বেলা ২টা থেকে বাংলাদেশ সোসাইটির ভবনে বিনামূল্যে বাংলা স্কুলের কার্যক্রম পুনরায় শুরু হবে। বাংলাদেশ সোসাইটির  প্রাক্তন ছাত্র/ছাত্রীদের অভিবাবক এবং নতুন যারা বাংলা শিখতে ইচ্ছুক তাদের অভিবাবকদেরকে শিক্ষার্থীসহ আগমী ১১ই অক্টোবর বেলা ২ টায় বাংলাদেশ সোসাইটির ভবনে উপস্থিত হওয়ার জন্য অনুরোধ জানানো যাচ্ছে।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV