বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক’র বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন (ভিডিও)
https://www.facebook.com/USANewsNY/videos/4657554954259381
ইউএসএনিউজঅনলাইন.কম : নিউইয়র্কে গভীর শ্রদ্ধা-ভালোবাসায় বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন করেছে বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনক। গত ৪ এপ্রিল রোববার তাদের ভার্চুয়াল আয়োজনে ছিল

মুক্তিযোদ্ধাদের স্মৃতিচারণ, আলোচনা সভা, কবিতা আবৃত্তিসহ মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা। খবর ইউএসএনিউজঅনলাইন’র।

সংগঠনের সভাপতি মো. সামাদ মিয়া জাকারিয়ার সভাপতিত্বে এবং সহ সাধারণ সম্পাদক ও উদযাপন কমিটির সদস্য সচিব মো: ইমরান আলী টিপুর পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন সহ সভাপতি ও উদযাপন কমিটির আহবায়ক সৈয়দা মাহমুদা কবির, সহ সভাপতি প্রফেসর আমিনুল হক (চুন্নু), কোষাধ্যক্ষ মোহাম্মদ আবু ফজর, সাংগঠনিক

সম্পাদক মোহাম্মদ বশির মিয়া, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক কবি জুলী রহমান, প্রচার সম্পাদক গোলাম মুহিত, ধর্ম ও সমাজ সেবা সম্পাদক মোহাম্মদ আবু সাঈদ, সাদস্যিক সম্পাদক মোহাম্মদ আলী মিলন ও কার্যকরী সদস্য মোহাম্মদ শাহাজাহান সফিক।

অনুষ্ঠানে অতিথি হিসেবে ছিলেন মুক্তিযোদ্ধা আবু কাওসার চিশতী, মুক্তিযোদ্ধা শাহ আলম চৌধুরী, নিউইয়র্ক সিটি কাউন্সিলের আসন্ন ডেমোক্র্যাটিক দলীয় প্রাইমারী নিবার্চনে ডিস্ট্রিক্ট ১৮ থেকে প্রার্থী মোহাম্মদ এন মজুমদার ও মির্জা মামুন রশিদ, বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কসের সাবেক সভাপতি মাহবুব আলম ও মো. শামিম মিয়া, বাংলাদেশ

সোসাইটির আসন্ন নির্বাচনে সভাপতি প্রার্থী কাজী নয়ন, জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকার সভাপতি মইনুল হক চৌধুরী হেলাল, সাংগঠনিক সম্পাদক মানিক আহমদ, ফেঞ্চুগঞ্জ অর্গেনাইজেশনের সভাপতি জুনেদ আহমদ চৌধুরী, বাংলাদেশী-আমেরিকান ন্যাশনাল ডেমোক্রেটিক সোসাইটি-ব্যান্ডস’র সাধারণ সম্পাদক সোলেমান আলী, বাংলাদেশী আমেরিকান কালচারাল এসোসিয়েশনের সাধারণ সম্পাদক সারওয়ার চৌধুরী, কমিউনিটি এক্টিভিস্ট শ্যামল কান্তি চন্দ, তানিম চৌধুরী প্রমুখ।

অনুষ্ঠানে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত ও দোয়া মুনাজাত পরিচালনা করেন আমিনুল হক (চুন্নু)। দেশ, প্রবাস ও কমিউনিটির কল্যাণ এবং করোনায় নিহতদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া করা হয়। পরিবেশন করা হয় বাংলাদেশ ও আমেরিকার জাতীয় সংগীত।

পরে মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়। শিল্পীদের মধ্যে ছিলেন সুলতান মাহমুদ, মনিকা দাস, শম্পা রাহমান ও কানিজ ফাতিমা (পাপড়ি) এবং আবৃত্তিতে ছিলেন কবি জুলি রহমান, হাবিব ফয়েজী ও ছহুল আহমদ। গভীর রাত পর্যন্ত দর্শক-শ্রোতারা অনুষ্ঠান উপভোগ করেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, মুক্তিযোদ্ধাদের জাতির সর্বশ্রেষ্ঠ সন্তান। মুক্তিযোদ্ধারা আমাদেরকে একটি স্বাধীন স্বদেশ উপহার দিয়েছেন। পুরো জাতি তাদের কাছে কৃতজ্ঞ। নতুন প্রজন্মের মাঝে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরার আহ্বান জানিয়ে বক্তরা বলেন, সবার উচিত মুক্তিযোদ্ধাদের যথাথত সম্মান প্রদর্শন করা।

সভাপতি মো. সামাদ মিয়া জাকারিয়া সকলকে ধন্যবাদ জানিয়ে কমিউনিটির জন্য কল্যাণমূলক কাজের ধারা অব্যাহত রাখতে সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন। অনুষ্ঠানে সংযুক্ত সকলের প্রতি বিশেষ কৃতজ্ঞতা জানান তিনি।
- নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং
- New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals
- নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests
- ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ
- Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
- নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান
- Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030