Sunday, 26 July 2026 |
শিরোনাম
DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
সব ক্যাটাগরি

বাংলাদেশ স্পোর্টস কাউন্সিল অব আমেরিকা’র নতুন কমিটি

অনলাইন ডেস্ক পঠিত: 114 বার

প্রকাশিত: January 16, 2020 | 3:10 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : বাংলাদেশ স্পোর্টস কাউন্সিল অব আমেরিকা’র নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। ২০২০-২০২১ সালের জন্য গঠিত কমিটির সভাপতি মনোনীত হয়েছেন সংগঠনের সহ সভাপতি মিসবাহ আবদীন এবং সাধারণ সম্পাদক মনোনীত হয়েছেন ভাপ্রাপ্ত সাধারণ সম্পাদক রশীদ রানা। সোমবার সন্ধ্যায় জ্যাকসন হাইটসের ইত্যাদি’র পার্টি সেন্টারে অনুষ্ঠিত এক সভায় নতুন কমিটি ঘোষণা করেন রশীদ রানা। পরবর্তীতে আলোচনার মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটির পদ-পদবী বন্টন এবং সংগঠন ও স্পোর্টস-এর স্বার্থে স্পোর্টস কাউন্সিলের কার্যকরী পরিষদ ২৩ সদ্যের স্থলে প্রয়োজনে বৃদ্ধির সিদ্ধান্ত নেয়া হয়। খবর ইউএনএ’র।

নবনির্বাচিত সভাপতি মিসবা আবদীনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় স্পোর্টস কাউন্সিলের উপদেষ্টা, কর্মকর্তা, সদস্য ও বিভিন্ন ফুটবল টীমের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। সভায় উপদেষ্টাদের মধ্যে আব্দুল হাসিম হাসনু, হাজী এনাম, মোস্তফা কামাল ও আনোয়ার হোসেন এবং বিদায়ী সভাপতি মহিউদ্দিন দেওয়ান, বিদায়ী সাধারণ সম্পাদক জুয়েল আহমেদ সহ ওয়াহিদ কাজী এলিন, আব্দুল বাসিত খান বুলবুল সহ আরো অনেকে বক্তব্য রাখেন।

সভায় বক্তারা ঐক্যবদ্ধভাবে স্পোর্টস কাউন্সিলকে আরো শক্তিশালী করা এবং আগামী দিনে ব্যাপকভাবে বার্ষিক ফুটবল লীগ ও টুর্নামেন্ট আয়োজনের উপর গুরুত্বারোপ এবং লীগ ও টুর্নামেন্ট সফল করতে সবার সহযোগিতা কামনা করা হয়। তারা বলেন, যারা স্পোর্টসকে ভালবাসবেন, ফুটবলকে ভালবাসবেন, সময় দিতে পারবেন কেবল তারাই স্পোর্টস কাউন্সিলে আসবেন। সভায় স্পোর্টস কাউন্সিলের সাবেক কর্মকর্তাদের মধ্যে কাজী তোফায়েল ইসলাম, মফিজুল ইসলাম রুমি, সাইকুল ইসলাম, ফখরুল ইসলাম দেলোয়ার, হারুনু খান প্রমুখ উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV