Friday, 24 July 2026 |
শিরোনাম
নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030 বাংলাদেশে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর ধুমকেতু ছিনিয়ে নেয় সম্মোহনী টিয়েম্পো: ইয়ামালের উদ্দেশ্যে ফুটবল পদাবলি
সব ক্যাটাগরি

বাংলাদেশ স্পোর্টস কাউন্সিল অব আমেরিকা’র ফুটবল লীগ-২০২০ : ফাইনালে ব্রঙ্কস স্টার ও যুব সংঘ মুখোমুখী রোববার

অনলাইন ডেস্ক পঠিত: 183 বার

প্রকাশিত: October 28, 2020 | 11:54 AM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক. নিউইয়র্ক : বাংলাদেশ স্পোর্টস কাউন্সিল অব আমেরিকার ফুটবল লীগ-২০২০ এর ফাইনালে ব্রঙ্কস স্টার ও যুব সংঘ (এ) মুখোমুখী হবে। আগামী ১ নভেম্বর রোববাবার ব্রæকলীনে এই ফাইনাল অনুষ্ঠিত হবে। এদিকে লীগের সেমিফাইনালে ব্রঙ্কস স্টার ১-০ গোলে আইসাব এবং যুব সংঘ (এ) ২-০ গোলে ব্রঙ্কস ইউনাইটেড-কে পরাজিত করে ফাইনালে উঠে। খবর ইউএনএ’র।

উল্লেখ্য, স্পোর্টস কাউন্সিলের সাবেক প্রচার সম্পাদক তৈয়বুর রহমান টনির আকস্মিক মৃত্যুতে খেলার শুরুতে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করে এক মিনিট নিরবতা পালন এবং দোয়া করা হয়। গত ২৫ অক্টোবর ঢাকার জিগাতলার বাসা থেকে টনির মরদেহ উদ্বার হয়। তার মৃত্যুও সঠিক কারণ জানা যায়নি। রোববার (২৫ অক্টোবর) অনুষ্ঠিত ফুটবল লীগের প্রথম সেমিফাইনাল খেলায় ব্রঙ্কস স্টার ও আইসাব একে অপরের সাথে প্রতিদ্ব›িদ্বতা করে। আকর্ষণীয় আর উত্তেজনা পূর্ণ এই খেলার প্রথমার্ধ ০-০ গোলে ড্র ছিলো। খেলার দ্বিতীয়ার্ধের ৩১ মিনিটের সময় ব্রঙ্কস স্টারের মারুফ জয় সূচক গোলটি করেন (১-০) এবং ব্রঙ্কস স্টার ফাইনালে উঠে।

খেলার দ্বিতীয় সেমিফাইনালে যুব সংঘ (এ) ব্রঙ্কস ইউনাইটেডের সাথে মুখোমুখী হয়। খেলার প্রথমার্ধের ৪ মিনিটের সময় ব্রঙ্কসের সিদ্দিক প্রথম গোল করে দলকে এগিয়ে নিয়ে যান (১-০)। এরপর ১৬ মিনিটের সময় যুব সংঘের খালেদ গোল করে খেলায় সমতা ফিরিয়ে আনেন (১-১)। পরবর্তীতে খেলার ৪৫ মিনিটের সময় যুব সংঘের সুহেল গোল করে দলকে এগিয়ে নিয়ে যান। এই আক্রমণ পাল্টা আক্রমনের মধ্য দিয়ে অনুষ্ঠিত এই খেলায় আর কোন গোল না হওয়ায় যুব সংঘ পূর্ণ পয়েন্ট লাভ করে ফাইনালে উঠে। এই খেলায় অখেলোয়ারীসূলভ আচরণের জন্য যুব সংঘের আবিদ-কে লাল কার্ড প্রদর্শণ করা হয়।

খেলায় রেফারীর দায়িত্ব পালন করেন নিউইয়র্কের রেজিষ্টার্ড রেফারী অস্কার, আকেডিও ও পেন্ড্রো। বিপুল সংখ্যক প্রবাসী সেমিফাইনাল খেলা উপভোগ করেন। এছাড়াও স্পোর্টস কাউন্সিলের উপদেষ্টা মনজুর আহমেদ চৌধুরী, হাজী এনাম আব্দুর রহীম বাদশা, ছদরুন নূর ও আব্দুর নূর বড় ভ‚ইয়া ছাড়াও আনোয়ার হোসেন, জুলফিকার আলী ও ফখরুল ইসলাম দেলোয়ার মাঠে উপস্থিত থেকে খেলাটি উপভোগ করেন।

অপরদিকে স্পোর্টস কাউন্সিলের কর্মকর্তাদের মধ্যে সভাপতি মিসবা আবদীন, সিনিয়র সহ সভাপতি ওয়াহিদ কাজী এলিন ও সাধারণ সম্পাদক রশিদ রানা সহ আব্দুল কাদির লিপু, মখন মিয়া, সুহেল আহমেদ, জামিল আহমেদ, সাবুল উদ্দিন, জয়নাল হাসান, বাবলা চৌধুরী, রাজিব আহমেদ, মইনুল উদ্দিন, খালেদ হোসেন, সাব্বির আহমেদ, মামুন আহমেদ মাঠে উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV