Tuesday, 21 July 2026 |
শিরোনাম
Dr. Titumir calls for UN-led debt relief mechanism to safeguard investment in children and women Commerce Minister meets ECOSOC President and Vice-President to advance Bangladesh’s smooth LDC graduation নিউইয়র্কে ইকোসকের সভাপতি ও সহ-সভাপতির সঙ্গে বাণিজ্যমন্ত্রী মুক্তাদিরের বৈঠক: এলডিসি উত্তরণে আন্তর্জাতিক সমর্থন জোরদারের আহ্বান শিশু ও নারীর কল্যাণে বিনিয়োগ সুরক্ষায় ঋণসংকট মোকাবিলায় জাতিসংঘের নেতৃত্বে আন্তর্জাতিক ব্যবস্থা গড়ে তোলার আহ্বান ড. তিতুমীরের বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ নিউইয়র্ক স্টেট কমান্ড ইউএসএ’র সাবেক কোষাধ্যক্ষ বীর মুক্তিযোদ্ধা মজিবের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও স্মরণ সভা Trump Admin Rescinds Public Charge Rule BOROUGH PRESIDENT GIBSON ANNOUNCES SIGNIFICANT INVESTMENTS IN THE BRONX EU and G77 express support for Bangladesh’s smooth and sustainable LDC graduation নিউইয়র্কে বাণিজ্যমন্ত্রী মুক্তাদিরের সঙ্গে ইইউ ও জি-৭৭-এর প্রতিনিধিদলের বৈঠক: বাংলাদেশের মসৃণ ও টেকসই এলডিসি উত্তরণে সমর্থন পুনর্ব্যক্ত নিউইয়র্কে জাতিসংঘে গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী মনজুর: অন্তর্ভুক্তিমূলক ও জলবায়ু-সহনশীল নগর উন্নয়নে বাংলাদেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত
সব ক্যাটাগরি

বাংলাদেশ ৭৬তম জাতিসংঘ সাধারণ পরিষদের সহ-সভাপতি নির্বাচিত

অনলাইন ডেস্ক পঠিত: 16 বার

প্রকাশিত: June 7, 2021 | 5:06 PM

ইউএসএনিউজঅনলাইন.কম, নিউইয়র্ক : বাংলাদেশ ৭৬তম জাতিসংঘ সাধারণ পরিষদের সহ-সভাপতি নির্বাচিত হয়েছে। আজ ৭ জুন জাতিসংঘ সাধারণ পরিষদ হলে অনুষ্ঠিত এ নির্বাচনে বাংলাদেশ সর্বসম্মতিক্রমে এশিয়া-প্যাসিফিক অঞ্চল থেকে সহ-সভাপতি নির্বাচিত হল। একবছর মেয়াদের এই দায়িত্ব এবছর সেপ্টেম্বর মাস থেকে শুরু হবে। বাংলাদেশ ছাড়া এশিয়া-প্যাসিফিক অঞ্চল থেকে নির্বাচিত অন্যান্য সহ-সভাপতি হল কুয়েত, লাওস ও ফিলিপাইন।
নির্বাচনে বিজয় লাভ করার পর এক প্রতিক্রিয়ায় জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত রাবাব ফাতিমা বলেন, “বাংলাদেশ বহুপাক্ষিকতার ধারক ও বাহক এবং বর্তমান বিশ্বের জটিল চ্যালেঞ্জসমূহ মোকাবিলার ক্ষেত্রে জাতিসংঘের নেতৃত্বের প্রতি বিশ্বাসী। উন্নয়ন, শান্তি, নিরাপত্তা ও মানবাধিকারের বিভিন্ন বৈশ্বিক ইস্যুতে বাংলাদেশ তার নীতিগত ও গঠনমূলক অবস্থান বজায় রেখেছে। বহুপক্ষীয় ফোরামে নেতৃত্বদানের ক্ষেত্রে আন্তর্জাতিক সম্প্রদায় বাংলাদেশের উপর যে উপর যে আস্থা রাখে, এই নির্বাচন তারই বহি:প্রকাশ”।
উল্লেখ্য মালদ্বীপের পররাষ্ট্রমন্ত্রী আব্দুল্লাহ শহীদ ৭৬তম সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হয়েছেন।
জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৬তম অধিবেশন বিশেষ তাৎপর্যপূর্ণ কারণ বিশ্ব এখন কোভিড-১৯ অতিমারি ও এর বহুমাত্রিক প্রভাব থেকে পূনরুদ্ধারের চ্যালেঞ্জ মোকাবিলা করছে।
জাতিসংঘ সাধারণ পরিষদ ১৯৩টি সদস্যরাষ্ট্র নিয়ে গঠিত। জাতিসংঘ সনদ অনুযায়ী আন্তর্জাতিক বিষয়াবলীতে পূর্ণাঙ্গ বহুপাক্ষিক আলোচনার মাধ্যমে সুচিন্তিত মতামত প্রদান ও নীতি নির্ধারণের ক্ষেত্রে জাতিসংঘের প্রতিনিধিত্বশীল অঙ্গ হিসেবে সাধারণ পরিষদ কাজ করে থাকে। সাধারণ পরিষদের প্রেসিডেন্টের সভাপতিত্বে নিউইয়র্কস্থ জাতিসংঘ সদরসদপ্তরে প্রতিবছর সেপ্টেম্বর মাসে সাধারণ-পরিষদ অধিবেশন অনুষ্ঠিত হয়।
উল্লেখ্য ২০১৬-১৭ মেয়াদে ৭১তম সাধারণ পরিষদ অধিবেশনে বাংলাদেশ সহ-সভাপতির দায়িত্ব পালন করেছে।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV