Saturday, 6 June 2026 |
শিরোনাম
SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয় A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং Bangladesh Secures Historic Victory in UNGA Presidency New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes নিউইয়র্কে নতুন সাংস্কৃতিক সংগঠন ‘হৃদয় বীণা সংগীতালয়’র যাত্রা শুরু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে নিউইয়র্কে ‘জ্যাকসন হাইটস এলাকাবাসী’র দোয়া মাহফিল
সব ক্যাটাগরি

বাংলাদেশ UNDP/UNFPA এর নির্বাহি বোর্ডের সহসভাপতি নির্বাচিত

অনলাইন ডেস্ক পঠিত: 105 বার

প্রকাশিত: January 15, 2011 | 12:50 AM

 শারকে চামান খান, নিউইয়র্ক: বাংলাদেশ UNDP/UNFPA এর নির্বাহি বোর্ডের সহসভাপতি নির্বাচিত হয়েছে। আগামী ৩১শে জানুয়ারিতে অনুষ্ঠিতব্য UNDP/UNFPA এর প্রথম নিয়মিত অধিবেশনের প্রস্তুতিপর্বে এশিয়ান গ্রুপের সদস্য রাষ্ট্রগুলোর প্রস্তাবে  বাংলাদেশ স্থায়ী মিশনের ইকনমিক মিনিস্টার মোঃ নজিবুর রহমান সহসভাপতি হিসেবে এ মর্যাদা অর্জন করেন। ২০১১ থেকে ২০১৩ সাল পর্যন্ত আগামী তিন বছরের জন্য তিনি বিশ্বব্যাপী UNDP/UNFPA এর কার্যক্রম পরিচালনায় দিক নির্দেশনা দানকারী এ পরিষদের নীতিনির্ধারণী ব্যুরোর সহসভাপতি হিসেবে কাজ করবেন। উল্লেখ্য, চেক প্রজাতন্ত্র উক্ত পরিষদের সভাপতি এবং ক্যামেরুন, এল-সালভেদর ও জাপান অন্যতম সহসভাপতি হিসেবে নির্বাচিত হয়েছে। UNDP/UNFPA এর প্রশাসক জাতিসংঘের গুরুত্বপূর্ণ চারটি সংস্থা : UNDP, UNFPA, WFP ও UNICEF এর কার্যক্রমের সমন্বয় সাধন করেন বিধায় বাংলাদেশ নীতিনির্ধারণী পর্যায়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করার সুযোগ পাবে। উল্লেখ্য, UNDP/UNFPA নির্বাহি বোর্ড এই দুটি সংস্থা ছাড়াও UNOPS, UNCDF, UNIFEM এসকল সংস্থার কর্মসূচিগুলির অনুমোদন, বাজেট প্রণয়ন এবং কার্যক্রমের সামগ্রিক তদারকি এবং বিভিন্ন বিষয়ে দিক্ নির্দেশনা প্রদান করে। UNDP/UNFPA এর নির্বাহি পরিষদের সহসভাপতি নির্বাচিত হওয়ায়, বাংলাদেশ বিশ্ব সভায় তার উন্নয়ন অভিজ্ঞতা কাজে লাগানোর পাশাপাশি স্বল্পোন্নত দেশগুলোর প্রয়োজন এবং সমস্যা সমাধানে অগ্রণী ভূমিকা রাখতে পারবে। এমডিজি বাস্তবায়ন এবং জলবায়ু পরিবর্তনের ফলে উদ্ভূত সমস্যা সমাধানে UNDP/UNFPA বিশ্বব্যাপী যেসকল কার্যক্রম পরিচালনা করে সেগুলোতে বাংলাদেশ নিজস্ব অভিজ্ঞতার প্রতিফলন ঘটাতে পারবে। স্বল্পোন্নত দেশ হিসেবে এমডিজি বাস্তবায়নে বাংলাদেশের সাফল্য জাতিসংঘের অন্যান্য সদস্য রাষ্ট্রগুলোর দৃষ্টি আকর্ষণ করেছে। উল্লেখ্য, ২০১০-১১ মেয়াদে UNICEF এর নির্বাহি বোর্ডের সভাপতির দায়িত্ব পালন করা ছাড়াও ECOSOC, UN Women, Human Rights Council, UNESCO, CSW, WHO, UNICEF, CEDAW এবং ICSRC সহ জাতিসংঘের ৩৫টি কমিটিতে বাংলাদেশ সদস্য হিসাবে অত্যন্ত দক্ষতার সাথে কাজ করে চলেছে।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV