বাংলাসহ কয়েকটি ভাষায় কোরআন পাঠের যন্ত্র
ডেস্ক আধুনিক প্রযুক্তির সাহায্যে কোরআন পাঠ করার যন্ত্র তৈরি হয়েছে আগেই। এবার ভারতীয় উপমহাদেশের মুসলমানদের জন্য বাংলাসহ কয়েকটি ভাষায় কোরআনের অনুবাদ শোনার একটি যন্ত্র তৈরি করেছে কলকাতার একটি প্রতিষ্ঠান। খবর বিবিসি বাংলার। ওই যন্ত্রটিতে মূল কোরআনের সঙ্গেই অনুবাদ ও ব্যাখ্যা (তফসির) শোনা যাবে। গতকাল রোববার কলকাতায় চীনা প্রযুক্তিতে তৈরি ওই যন্ত্রটি বাজারে আনা হয়েছে। যন্ত্রটি বাজারজাতকারী ব্যবসায়ী আবদুল আজিজ ফারুকি বলেছেন, যন্ত্রটি একটা মোটা পেনের মতো। এটি আসলে ?একটি সেন্সর। তিনি বলেন, ইকরা-এ-কোরআন নামের ব্যাটারিচালিত যন্ত্রটি চালু করার পরে বিশেষভাবে তৈরি একটি বুকমার্ক থেকে ভাষা আর কোন ইমামের গলায় কোরআন পাঠ শুনতে চান সেখানে সেন্সর পেনটি ছুঁইয়ে দিন। তারপর বেছে নিন বিশেষভাবে ছাপা পবিত্র কোরআনের যে কোনো একটি পাতা বা আয়াত যন্ত্র নিজে থেকেই মূল আয়াত আর অনুবাদ শুনিয়ে দেবে। ফারুকি জানান, এ যন্ত্র বাংলাদেশ, ভারত ও পাকিস্তানের বাজারে পাওয়া যাবে। ভারতীয় মুদ্রায় এর দাম পড়বে সাড়ে চার হাজার রুপি।সমকাল
- Low-Income, Rural Students Face Higher Dropout Risk Due to English Gaps and Cultural Shock, BUBT Study Finds
- বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ’র সভাপতি ওয়াহিদ ও সাধারণ সম্পাদক কামালকে অব্যাহতি; ব্যারিষ্টার আকমাম ভারপ্রাপ্ত সভাপতি ও শাবু ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্বে
- SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK
- Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal
- নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী
- যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয়
- A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History
- নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং