বাংলায় ফেসবুক
ইউএসএনিউজ ডেস্ক: ফেসবুক ব্যবহারকারীরা ওয়েবসাইটটিকে বাংলা ভাষায় রূপান্তরের কাজে অংশ নিতে পারবেন। ফেসবুককে এর ব্যবহারকারীদের সাহায্যে পুরোপুরি বাংলা ভাষায় রূপান্তরের জন্য গ্রামীণফোন এবং ফেসবুক এক যৌথ উদ্যোগ গ্রহণ করেছে। গতকাল জিপি হাউজে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান গ্রামীণফোনের সিসিও কাজী মনিরুল কবির। সাংবাদিক সম্মেলনে জানানো হয়, ফেসবুক ব্যবহারকারীগণকে ইংরেজি থেকে বাংলায় রূপান্তরের জন্য ‘ফেসবুক ট্রানস্লেশন’ ওপেন এপ্লিকেশনটি ব্যবহার করতে হবে। অনুষ্ঠানে জানানো হয়, ভাষান্তরের জন্য কয়েকটি ধাপ অনুসরণ করতে হবে। প্রথমে ফেসবুকে যোগ দিয়ে www.facebook.com /translations লগ অন করতে হবে। তারপর পাতার বাম দিকের ‘প্রেফারেন্সেস’ এ ক্লিক করতে হবে, তারপর অনুবাদের ভাষাসমুহ থেকে ‘বেঙ্গলি’ সিলেক্ট করতে হবে, এরপর ‘আপডেট প্রিফারেন্সেস’-এ ক্লিক করতে হবে। তারপর অনুবাদ সংকেতটিতে ক্লিক করে শুরু করবেন ফেসবুককে বাংলায় রূপান্তর। তবে এ ক্ষেত্রে কম্পিউটারে বাংলা ফন্ট অবশ্যই থাকতে হবে। এছাড়া ফেসবুকের বাংলা ভাষায় রূপান্তর পর্যায়ক্রমে মোবাইল ফোনেও দেখা যাবে বলে জানানো হয়েছে সাংবাদিক সম্মেলনে।
- New York Attorney General James Secures Reimbursements for T-Mobile Customers Whose Rates Were Unjustly Raised
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে কুনু-ফিরোজ পরিষদের সাত দফা ইশতেহার ঘোষণা; কমিউনিটি সেন্টার প্রতিষ্ঠা, সাশ্রয়ী ফিউনারেল সেবা, বিমানের সরাসরি ফ্লাইট ও আর্থিক স্বচ্ছতায় অঙ্গীকার
- ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি বাংলাদেশের পূর্ণ সমর্থন: জাতিসংঘে রাষ্ট্রদূত আইরিন খান
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে প্রথমবারের মতো বিতর্ক, গুরুত্ব পেল স্বচ্ছতা ও জবাবদিহি
- New York Attorney General James Warns New Yorkers About AI-Generated Election Misinformation Ahead of November Elections
- Bangladesh calls for global treaty to protect victims of crimes against humanity
- নিউইয়র্কে জাতিসংঘে মুহাম্মদ নওশাদ জমির এমপি: মানবতাবিরোধী অপরাধ প্রতিরোধে শক্তিশালী আন্তর্জাতিক সনদ প্রণয়নের আহ্বান
- সোশ্যাল মিডিয়ার তথ্য গোপন করলে যুক্তরাষ্ট্রের ভিসা প্রত্যাখ্যান, আবেদনপত্রে চাওয়া তথ্য সঠিক ও সম্পূর্ণভাবে দেওয়ার নির্দেশনা মার্কিন দূতাবাসের