বাংলা একাডেমির সভাপতি নিযুক্ত হওয়ায় শামসুজ্জামান খানকে মুক্তধারা ফাউন্ডেশনের অভিনন্দন
ইউএসএনিউজঅনলাইন.কম, নিউইয়র্ক : বাংলা বইমেলার শুভানু্ধ্যায়ী বিশিষ্ট সাহিত্যিক ও গবেষক শামসুজ্জামান খান বাংলা একাডেমির সভাপতি হিসেবে নিযুক্ত হওয়ায় মুক্তধারা ফাউন্ডেশন থেকে অভিনন্দন জানানো হয়। প্রয়াত অধ্যাপক আনিসুজ্জামানের স্থলাভিষিক্ত হয়েছেন তিনি। অধ্যাপক আনিসুজ্জামানের মৃত্যুর পর পদটি শূন্য হয়। ২৮ জুন সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয় এ সংক্রান্ত আদেশ জারি করেছে। তিন বছর সভাপতির দায়িত্ব পালন করবেন শামসুজ্জামান খান।
উল্লেখ্য, এর আগে ২০১২ সাল থেকে বাংলা একাডেমির সভাপতির দায়িত্ব পালন করেছেন ড. আনিসুজ্জামান। সবশেষ ২৯ জানুয়ারি ২০২০ থেকে ২৮ জানুয়ারি ২০২৩ সাল পর্যন্ত তিন বছর সভাপতি হিসেবে দায়িত্ব পালনের জন্য নিয়োগ পেয়েছিলেন ড. আনিসুজ্জামান। গত ১৪ মে ড. আনিসুজ্জামান প্রয়াত হন। এর আগে ১০ বছর শামসুজ্জামান খান বাংলা একাডেমির মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন।
উল্লেখ্য, ২০১২ সালে শামসুজ্জামান খান নিউইয়র্ক বাংলা বইমেলা উদ্বোধন করেন। ২০১৭ সালে তাঁকে মুক্তধারা ফাউন্ডেশন থেকে মুক্তধারা-চ্যানেল আই আজীবন সম্মাননা প্রদান করা হয়।
- DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE
- নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার
- UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution
- বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ
- নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং
- New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals
- নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests