বাংলা ও উর্দুভাষীদের দিকে পুলিশের সন্দেহ :নিউইয়র্ক টাইমসে ‘ইন এ পোস্ট ৯/১১ সিটি, এ পারসনস ল্যাঙ্গুয়েজ ক্যান বি এ কজ ফর পুলিশ সাসপিশন’ শীর্ষক রিপোর্ট
ডেস্ক: যুক্তরাষ্ট্রে ৯/১১ পরবর্তী সময়ে কোন একজন ব্যক্তির ভাষা হতে পারে পুলিশের সন্দেহের বিষয়। তার মধ্যে বাংলা ও উর্দু রয়েছে। এ ভাষার মানুষগুলোর বেশির ভাগই নিউ ইয়র্ক সিটি, নিউ জার্সি ও লং আইল্যান্ডে বিভিন্ন হোটেল রেস্তোরাঁয় কাজ করেন। পুলিশের সন্দেহ তাদের মধ্যে লুকিয়ে থাকতে পারে সন্ত্রাসী। ২৭শে আগস্ট নিউ ইয়র্ক টাইমসে ‘ইন এ পোস্ট ৯/১১ সিটি, এ পারসনস ল্যাঙ্গুয়েজ ক্যান বি এ কজ ফর পুলিশ সাসপিশন’ শীর্ষক রিপোর্টে এসব কথা লিখেছেন মাইকেল পাওয়েল। তিনি লিখেছেন, পুলিশের সূত্র মতে, নিউ ইয়র্কারদের মধ্যে ২০ থেকে ৩০ হাজারই বাংলাভাষী। এছাড়া ৮০ হাজারের মতো পাকিস্তানি ও ভারতীয় আছে। তারা উর্দুতে কথা বলে। পুলিশের ধারণা, এর মধ্যেই লুকিয়ে থাকতে পারে কোন সন্ত্রাসী। নিউ ইয়র্ক টাইমসের ওই রিপোর্টে বলা হয়, এ বছর গ্রীষ্মের শুরুতে নিউ ইয়র্ক পুলিশ বিভাগের এলিট ইন্টেলিজেন্স বিভাগের কমান্ডিং অফিসার থমাস পি. গালাতি এক আইনগত শুনানিতে বসেছিলেন। এতে তিনি উর্দুভাষী নিউ ইয়র্কারদের তার প্রচণ্ড আগ্রহের কথা তুলে ধরেন। তাকে তার ৮ সদস্যের ইউনিট যে ডাটা দিয়েছে তা নিয়ে তিনি বলেন, আমি উর্দুর বিষয়টি দেখছি। এই ভাষায় যে হাজার হাজার মানুষ কথা বলে তারা রেস্তোরাঁয় মুসলমানদের সঙ্গে কাজ করে, কথা বলে। আমি এই তথ্যটিই সঙ্গে নিয়ে অভিযানে নামতে চাই। কারণ, ওইসব স্থানে সন্ত্রাসীরা আয়েশে অবস্থান করতে পারে। তিনি বলেন, বড় কোন সন্ত্রাসী তাদের মাঝে লুকিয়ে থাকতে পারে। তাই উর্দুভাষীদের দিকে আমাদের চেতনা সক্রিয়। তিনি বলেন, বাংলাভাষীদের বিষয়টিও আমি জানতে চাই। তারা যে ভাষা ব্যবহার করে তা আমার কাছে একটি হুমকি হিসেবে মনে হয়। আর এই সন্ত্রাসী হলো বাংলাভাষী। তবে বাংলা, উর্দু, আরবি ভাষী স্থানগুলোতে বড় ধরনের সন্ত্রাসী লুকিয়ে আছেই ও তারা ষড়যন্ত্র করছেই এমন কথা তিনি অস্বীকার করেন।মানবজমিন
সর্বশেষ সংবাদ
- Low-Income, Rural Students Face Higher Dropout Risk Due to English Gaps and Cultural Shock, BUBT Study Finds
- বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ’র সভাপতি ওয়াহিদ ও সাধারণ সম্পাদক কামালকে অব্যাহতি; ব্যারিষ্টার আকমাম ভারপ্রাপ্ত সভাপতি ও শাবু ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্বে
- SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK
- Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal
- নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী
- যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয়
- A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History
- নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং