Thursday, 23 July 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030 বাংলাদেশে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর ধুমকেতু ছিনিয়ে নেয় সম্মোহনী টিয়েম্পো: ইয়ামালের উদ্দেশ্যে ফুটবল পদাবলি Dr. Titumir calls for UN-led debt relief mechanism to safeguard investment in children and women Commerce Minister meets ECOSOC President and Vice-President to advance Bangladesh’s smooth LDC graduation
সব ক্যাটাগরি

বাংলা ক্লাব নিউইয়র্ক ইউএসএ’র উদ্যোগে জশনে জুলুসে ঈদে মিলাদুন্নবী উদযাপন (ভিডিও সহ)

অনলাইন ডেস্ক পঠিত: 86 বার

প্রকাশিত: November 24, 2021 | 2:53 PM

https://www.facebook.com/USANewsNY/videos/464973861657840

https://www.facebook.com/USANewsNY/videos/497365571717136

https://www.facebook.com/USANewsNY/videos/4326745994101228

https://www.facebook.com/USANewsNY/videos/335873554547839

ইউএসএনিউজঅনলাইন.কম : বাংলা ক্লাব নিউইয়র্ক ইউএসএ’র উদ্যোগে গত ২২ নভেম্বর জশনে জুলুসে ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত হয়েছে। যথাযথ ধর্মীয় মর্যাদায় এদিন বাদ মাগরিব থেকে রাত সাড়ে ৯ টা পর্যন্ত ব্রঙ্কসের নিরব পার্টি হলে এ মাহফিল অনুষ্ঠিত হয়। জশনে ঈদে মিলাদুন্নবীকে ঘিরে সৃষ্টি হয় ধর্মীয় উৎসবমুখর পরিবেশ। খবর ইউএসএনিউজঅনলাইন’র।
মাহফিলে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ থেকে আগত দরবারে গাউসুল আজম বাগদাদ শরীফের খলিফা শায়েখ আল্লামা আবু সুফিয়ান খাঁন আবেদী আল-কাদেরী।

সংগঠনের সহ সভাপতি মো. মমিনুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে গেস্ট স্পিকার ছিলেন গাউসিয়া কমিটি নিউইয়র্কের উপদেষ্টা হাফেজ মাওলানা আবদুর রহীম মাহমুদ, যগ্ম-সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা ওয়াসিম সিদ্দিকী ও মাওলানা মোহাম্মদ নুরুন্নবী ফারুকী।
মাহফিলে সমন্বয়কারী ছিলেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক আজিজুল হক, সাংস্কৃতিক সম্পাদক মো. সোনার বলাই, সমাজ কল্যাণ সম্পাদক শহীদুল ইসলাম, কোষাধ্যক্ষ ফয়সাল আহমেদ, সদস্য কাজি মাহে আলম, আনোয়ার হোসেন, মঞ্জুরুল আলম, মোবিন চেয়ারম্যান, আব্দুস সাত্তার, মিজানুর রহমান, কামাল আহমেদ, মাঈনুদ্দিন নটু, ফরিদ আহমেদ ভূইয়া মুরাদ, কাউছার, আক্তারুজ্জামান প্রমুখ।
সার্বিক তত্বাবধানে ছিলেন সংগঠনের সভাপতি আবুল কালাম পিনু, সহ সভাপতি মো. মমিনুল ইসলাম, উপদেষ্টা মীর সারোয়ার আলী, মীর আব্দুল লতিফ, মো. রুহুল আমিন, মোঃ হারুন ভূইয়া।

প্রধান অতিথির বক্তব্যে শায়েখ আল্লামা আবু সুফিয়ান খাঁন আবেদী আল-কাদেরী ঈমান, আকিদা, দৈনন্দিন জীবনে ইসলামের নির্দেশনা সম্পর্কে সারগর্ভ আলোচনা করে বলেন, হযরত মোহাম্মদ (সাঃ) এর পর আর কোনো নবী আসবে না। কুরআন, হাদিস, ইজমা-কিয়াসের অনুসণের মাধ্যমেই ইহকালীন কল্যাণ ও পরকালীন মুক্তি লাভ সম্ভব। তিনি বলেন, কুরআন, হাদিস, ইজমা-কিয়াসের অনুসরণ যা মূলতঃ তাওহীদ রেসালতের আনুগত্যে আহলে বায়াত, সাহাবায়ে কেরাম ও আউলিয়ায়ে কেরামের অনুস্মরণ ও অনুকরণ। তিনি মুসলিম মিল্লাতকে কুরআন-সুন্ন্াহর আনুগত্যে সাহাবা, মজহাব ও তরীকার অনুস্মরণে ধর্মের প্রকৃত ধারাবাহিকতায় জীবন ও সমাজ গড়ার আহ্বান জানান।

জশনে ঈদে মিলাদুন্নবী মাহফিলে বক্তারা বলেন, স্বয়ং আল্লাহ পাক তাঁর ফেরেস্তাদের নিয়ে এবং নবী-রাসুল, সাহাবী, ওলী-আউলিয়া সবাই হযরত মোহাম্মদ (সাঃ) এর প্রতি যথাযথ দুরুদ ও সালাম প্রদর্শনসহ মিলাদুন্নবী পালন করে আসছেন। তাই উম্মতে মোহাম্মদী হিসেবে সমগ্র বিশ্বের রহমত, সমগ্র জাতির আদর্শ রাসুল (সাঃ)-এর মিলাদুন্নবী পালনে আমরা সুদৃঢ় হই। মিলাদুন্নবী উপলক্ষে মিলাদ মাহফিলের অনুষ্ঠান করি, শরীয়তসম্মত আমল করি।
সালাম, ক্বিয়াম, বিশেষ মুনাজাত ও তবারক বিতরণের মাধ্যমে শেষ হয় পবিত্র জশনে ঈদে মিলাদুন্নবী মাহফিল। আখেরি মুনাজাত পরিচালনা করেন শায়েখ আল্লামা আবু সুফিয়ান খাঁন আবেদী আল-কাদেরী। দেশ, জাতির উন্নতি, বিশ্ব শান্তি ও করোনামুক্তির জন্য দোয়া করা হয় মুনাজাতে।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV