বাংলা পত্রিকা’র সম্পাদক ও টাইম টেলিভিনের সিইও আবু তাহের করোনায় আক্রান্ত
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক: নিউইয়র্ক থেকে প্রকাশিত সাপ্তাহিক বাংলা পত্রিকা’র সম্পাদক ও জনপ্রিয় টাইম টেলিভিশনের সিইও আবু তাহের করোনায় আক্রান্ত হয়েছেন। ৫ এপ্রিল সোমবার তিনি করোনা টেষ্ট করালে রিপোর্টে পজেটিভ আসে। তার বড় কন্যা সাহলাও করানায় আক্রান্ত হয়েছে। এই তথ্য নিজের ফেসবুকে নিশ্চিত করেছেন সাংবাদিক আবু তাহেরের স্ত্রী মেরী জোবায়দা। খবর ইউএনএ’র।
নিউইয়র্কের অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩৭ থেকে বিগত নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী মেরী জোবায়দা তার ফেসবুক স্ট্যাটাসে লিখেরছেন- ‘আমার ঘরে কোভিড ১৯। আমার স্বামী এবং বড় মেয়ে কোভিড ১৯ পজেটিভ। আমি ও ছোট দুই সন্তান এখনো সুস্থ আছি। আমদের পরিবারের জন্য দোয়া করবেন।’
জানা গেছে, গত ২ এপ্রিল শুক্রবার বিকেলে সাংবাদিক আবু তাহের করোনা ভ্যাকসিন গ্রহণ করেন। এরপর ২/১দিন শরীরে একটু ব্যাথা অনুভব করলেও বড় ধরণের কোন সমস্যা বা করোনার কোন উপসর্গ অনুভব করেননি। সোমবার বিকেলে তিনি করোনা টেষ্ট করালে তার পজেটিভ রিপোর্ট আসে। এরপর এদিন সন্ধ্যায় তার পরিবারের সদস্যরা করোনা টেষ্ট করালে স্ত্রী সহ তার অপর দুই পুত্র-কন্যা সুস্থ্য বলে রিপোর্ট আসলেও বড় কন্যা সাহলার রিপোর্টে পজেটিভ ধরা পড়ে। জনাব আবু তাহের তার কন্যাকে নিয়ে লং আইল্যান্ড সিটির বাসায় কোয়ারেন্টাইনে রয়েছেন।
জনাব আবু তাহের ও তার কন্যা সাহলার আশু সুস্থ্যতায় তার পরিবার এবং বাংলা পত্রিকা ও টাইম টেলিভিশন পরিবারের পক্ষ থেকে সবার দোয়া কামনা করা হয়েছে।
- নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং
- New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals
- নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests
- ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ
- Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
- নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান
- Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030