বাংলা সাহিত্যের অন্যতম প্রধান কবি শহীদ কাদরীকে নিয়ে নিউইয়র্কে ‘প্রণতি ও প্রতিধ্বনি’
ইউএসএনিউজঅনলাইন.কম : নিউইয়র্কে বাংলা সাহিত্যের অন্যতম প্রধান কবি শহীদ কাদরীকে নিয়ে ‘প্রণতি ও প্রতিধ্বনী’ শীর্ষক এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয় ১০ ডিসেম্বর শনিবার । কবি শহীদ কাদরীর কর্ম ও জীবন নিয়ে শনিবার সন্ধ্যায় জ্যাকসন হাইটস্থ জুইশ সেন্টারে আয়োজন হয় এ বিশেষ অনুষ্ঠান। গান, কবিতা আর চিত্রকর্ম প্রদর্শনীর মাধ্যমে স্মরণ করা হলো নাগরিক জনারণ্যের চির-তরুণ কবি শহীদ কাদরীকে। এই আন্তরিক, নিবিড় ও যথোচিত আয়োজনের উদ্যোগ নেয় সম্মিলিত সাংস্কৃতিক জোট উত্তর আমেরিকা। অনুষ্ঠানের প্রথম পর্বে প্রণতি শুরু হয় মঙ্গল সংগীত দিয়ে। এরপর চলে স্মৃতিচারণ ও কবিকে নিয়ে লেখা কবিতা আবৃত্তি। অনুষ্ঠানে ছিল কবির কবিতা থেকে আবৃত্তি, কবিকে নিবেদিত সংগীত এবং নাসির আলী মামুন, নিহার সিদ্দিকী ও ওবায়দুল্লাহ মামুনের ক্যামেরায় তোলা ছবি নিয়ে কবি শীর্ষক চিত্র প্রদর্শনী। আরও ছিল কাজী রকিবের চিত্রমালায় কবি প্রতিকৃতি, নাজিব তারেক চিত্রিত শহীদ কাদরী কবিতা, মিথুন আহমেদের স্থাপনা শিল্পে কবির ব্যক্তি যাপন, সৈয়দ আজিজুর রহমানের শহীদ কাদরী কাব্য অনুসৃত চিত্রকর্ম, শামমুল আলমের নির্মিত শহীদ কাদরীর কাব্য উৎস থেকে শ্রুতি দৃশ্যমানের খণ্ডন।
অনুষ্ঠানে প্রতিধ্বনি শীর্ষক চিত্রকর্মের উদ্বোধন করেন নিউইয়র্কে বাংলাদেশের কনসাল জেনারেল শামীম আহসান। স্বাগত বক্তব্য দেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের আহ্বায়ক মিথুন আহমদ। শহীদ কাদরীকে নিয়ে স্বরচিত কবিতা আবৃত্তি করেন সাপ্তাহিক ঠিকানার প্রধান সম্পাদক ফজলুর রহমান। বক্তব্য দেন সাংবাদিক আকবর হায়দার কিরন। অনুষ্ঠানে কবি শহীদ কাদরীর প্রথম স্ত্রী নাজমুন নেছা পিয়ারিসহ অনেকেই উপস্থিত ছিলেন। প্রয়াণহীন কবি শহীদ কাদরীর যাপিত শ্রুতি ও স্মৃতিময় জীবন উদযাপনের এই বিশেষ আয়োজন ‘প্রণতি ও প্রতিধ্বনি’তে অনুভূতির প্রকাশে ও উপস্থাপনায় অংশ নেয় বাংলাদেশ ও প্রবাসের বাংলা ভাষা ও সংস্কৃতির প্রতি নিবিষ্টভাবে আগ্রহী, সংশ্লিষ্ট ও নিবেদিত বিভিন্ন সংগঠন ও নেতৃত্বশীল ব্যক্তিবর্গ। সংগীত পরিবেশন করেন কাবেরি দাস ও স্বপ্না কায়সার। সেতারে ছিলেন অপু।
কবি শহীদ কাদরীকে শ্রদ্ধা জানানোর পাশাপাশি কবির কর্মময় জীবনের কথা তুলে ধরেন বক্তারা । শহীদ কাদরীকে নিয়ে স্মৃতি স্মারক বক্তব্যে তুলে ধরা হয় কবির নিউইয়র্কের সেই সব দিনগুলোর কথা। শহীদ কাদরী, নাগরিক জনারণ্যের চির-তরুণ কবি, সামসময়িক জগতের এক সচেতন ও সযত্ন পর্যবেক্ষক, এবং তীক্ষ্ম বিশ্লেষক। জগত ও জীবনবীক্ষার যে নির্যাস তিনি সংগ্রহ করেছিলেন, নিঃশেষে তা ঢেলে দিয়েছেন কবিতায় এবং পারিপার্শ্বিকতায়। কবি শহীদ কাদরীর কবিতা ও জীবনবীক্ষা, তাঁর ভালোলাগা-মন্দলাগা, তাঁর স্মৃতি ও শ্রুতি আমাদের সংগ্রহে থাকা এক অমূল্য সম্ভার।
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ
- নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার
- State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
- বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার
- মহররম মাসের গুরুত্ব ও ফজিলত!