Sunday, 14 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে চিটাগাং অ্যাসোসিয়েশন অফ আমেরিকা’র সংবাদ সম্মেলন: সংগঠনের বিরুদ্ধে চলমান মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কোন নির্বাচন নয় যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের মূলধারার ব‍্যবসা-বাণিজ্য রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তিতুমীরের নিউইয়র্কে বাংলাদেশ সেমিট্রির কবরে মরদেহ সমাহিত করা যাবে ১ জুলাই থেকে যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের জন‍্যে বাংলাদেশ এখন সবচেয়ে কার্যকর ও উপযোগী দেশ: প্রধানমন্ত্রীর অর্থনীতি ও পরিকল্পনা উপদেষ্টা ড. তিতুমীর নিউ জার্সির আটলান্টিক সিটিতে মেয়র মার্টি স্মল সিনিয়র স্কলারশিপ প্রোগ্রাম, আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৫ জুন নিউইয়র্কে মুনার ঈদ পুনর্মিলনী নিউইয়র্কে বাংলাদেশী ডক্টর ফোরাম অব নর্থ আমেরিকা’র উদ্যোগে ডা. ডোনার ও ডা. হারুন সংবর্ধিত নিউইয়র্ক স্টেট ডেমোক্র্যাটিক প্রাইমারী নির্বাচনে এসেম্বলিম্যান প্রার্থী জাকির চৌধুরীর ‘কমিউনিটি র‌্যালি’ নিউইয়র্কে সিএমবিএ’র ১৬তম ‘লিটল বাংলাদেশ ব্রুকলিন পথমেলা’ অনুষ্ঠিত Bangladesh Calls for Stronger UNDP Support on Climate Finance and Smooth LDC Graduation
সব ক্যাটাগরি

বাংলা সাহিত্যের কিংবদন্তি লেখক হুমায়ূন আহমেদের জন্য নুহাশ পল্লী

অনলাইন ডেস্ক পঠিত: 49 বার

প্রকাশিত: July 17, 2013 | 1:07 PM

হুমায়ূন আহমেদ                                            বাংলা সাহিত্যের কিংবদন্তি লেখক প্রয়াত হুমায়ূন আহমেদের প্রাণের ঠিকানা গাজীপুরের পিরুজালি গ্রামের নুহাশ পল্লীও নানাভাবে স্মরণ করবে তাঁর প্রথম মৃত্যুবার্ষিকীর দিনটি। দিনটি পালনের জন্য নুহাশ পল্লীতে ভিন্ন এক উদ্যোগ নেওয়া হয়েছে। ১৯ জুলাই হুমায়ূন আহমেদের প্রথম মৃত্যুদিন উপলক্ষে শ পাঁচেক এতিম বাচ্চাকে দাওয়াত দেওয়া হয়েছে। বাদ জুমা কোরআন তিলাওয়াতের মধ্য দিয়ে হুমায়ূন আহমেদের আত্মার মাগফিরাতের জন্য দোয়া চাওয়া হবে।
নুহাশ পল্লীতে হুমায়ূন আহমেদ স্মরণে দিনব্যাপী অনুষ্ঠান প্রসঙ্গে তাঁর স্ত্রী মেহের আফরোজ শাওন প্রথম আলো ডটকমকে বলেন, ‘আহামরি তেমন কোনো আয়োজন নয়। শ পাঁচেক এতিম বাচ্চাকে দাওয়াত দেওয়া হয়েছে। বাদ জুমা কোরআনখানি ও দোয়ার পর সন্ধ্যায় এতিমদের সঙ্গে নিয়ে ইফতারি করা হবে। তাদের জন্য রাতের খাবারের আয়োজনও করা হয়েছে।’
শাওন আরও বলেন, ‘নুহাশ পল্লীতে হুমায়ূন আহমেদ স্মরণে আয়োজিত অনুষ্ঠানে এতিমদের পাশাপাশি কাছের কয়েকজন বন্ধুবান্ধবকে আমন্ত্রণ জানানো হয়েছে।’
হুমায়ূন আহমেদের মৃত্যদিনটি নানাভাবে স্মরণ করবে দেশের টেলিভিশন চ্যানেল, রেডিও ও পত্রিকাগুলোও। টেলিভিশন চ্যানেলগুলো হুমায়ূন আহমেদের নির্মিত বিভিন্ন চলচ্চিত্র ও নাটক প্রদর্শনের পাশাপাশি স্মৃতিচারণামূলক নানা অনুষ্ঠানের আয়োজন করেছে।প্রথম আলো

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV