Friday, 24 July 2026 |
শিরোনাম
নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030 বাংলাদেশে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর ধুমকেতু ছিনিয়ে নেয় সম্মোহনী টিয়েম্পো: ইয়ামালের উদ্দেশ্যে ফুটবল পদাবলি
সব ক্যাটাগরি

বাইডেন আমলে ঢাকা-ওয়াশিংটন সম্পর্ক আরও শক্তিশালী হবে: মার্কিন রাষ্ট্রদূত মিলার

অনলাইন ডেস্ক পঠিত: 139 বার

প্রকাশিত: January 17, 2021 | 3:02 PM

ইউএসএনিউজঅনলাইন.কম, ডেস্ক : নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ক্ষমতা গ্রহণের পর যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক আরও শক্তিশালী হবে বলে আশা প্রকাশ করেছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার। আগামী ২০ জানুয়ারি শপথ নিচ্ছেন বাইডেন। নতুন প্রশাসন এলে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক কেমন হবে এ বিষয়ে বাংলাদেশি একটি গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন মার্কিন রাষ্ট্রদূত।

সাক্ষাৎকারে মিলার বলেছেন, ‘আমার মনে হয়, যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের সম্পর্ক শুধু শক্তিশালীই হবে। আমি এটা ছাড়া আর কোনো বড় পরিবর্তন দেখছি না।’ তবে নতুন প্রশাসন কেমন নীতি গ্রহণ করবে, সেদিকেও লক্ষ্য রাখতে হবে বলে উল্লেখ করেছেন তিনি। পরিচিত অনেকেই বাইডেনের মন্ত্রিসভায় জায়গা পেতে চলেছেন জানিয়ে রবার্ট মিলার বলেন, ‘তাদের অনেকেরই ইন্দো-প্যাসিফিক অঞ্চল, বিশেষ করে দক্ষিণ এশিয়ায় সত্যিকারে মনোযোগ রয়েছে।’

সাক্ষাৎকারে রোহিঙ্গা ইস্যু নিয়েও কথা বলেছেন রবার্ট মিলার। তার মতে, রোহিঙ্গারা ‘নিরাপদে, সম্মানজনকভাবে এবং স্বেচ্ছায়’ যেন নিজ দেশে ফিরে যেতে পারে, সে জন্য মিয়ানমারের ওপর যৌথভাবে চাপ দিতে হবে। বাংলাদেশে আশ্রয় নেওয়া ১১ লাখ রোহিঙ্গার প্রত্যাবাসনের বিষয়ে মার্কিন রাষ্ট্রদূত বলেন, মিয়ানমারের ওপর চাপ থাকতে হবে। বাংলাদেশের কাঁধে এত বড় বোঝা চাপিয়ে দেওয়া উচিত নয়। তিনি বলেন, আন্তর্জাতিক সম্প্রদায়ের অনেক দাতা এগিয়ে এসেছেন। আমরা অন্যদেরও সঙ্গে দেখতে চাই। জেনেভা-জাতিসংঘের মতো আন্তর্জাতিক মঞ্চগুলোতে বাংলাদেশ ও রোহিঙ্গাদের সমর্থন করার ক্ষেত্রে যুক্তরাষ্ট্র অন্য দেশগুলোকে আরও সোচ্চার দেখতে চায় বলেও জানান রাষ্ট্রদূত।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV