Friday, 24 July 2026 |
শিরোনাম
নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030 বাংলাদেশে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর ধুমকেতু ছিনিয়ে নেয় সম্মোহনী টিয়েম্পো: ইয়ামালের উদ্দেশ্যে ফুটবল পদাবলি
সব ক্যাটাগরি

বাইডেন-হ্যারিসের সমর্থনে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডি.সিতে প্রবাসীদের গাড়ি-প্যারেড

অনলাইন ডেস্ক পঠিত: 16 বার

প্রকাশিত: October 27, 2020 | 3:37 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক. নিউইয়র্ক : বাইডেন-হ্যারিসের সমর্থনে যুক্তরাষ্ট্রে প্রবাসীদের গাড়ি-প্যারেড করেছেন ওয়াশিংটন ডি.সিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা। ‘বাংলাদেশীজ ফর বাইডেন’-ব্যানারে এই গাড়ি বহর গত ২৩ অক্টোবর শুক্রবার অপরাহ্নে আলির্টনে কাবাব কিং রেস্টুরেন্টের পার্কিং লট থেকে শুরু হয়ে লী হাইওয়ে হয়ে হোয়াইট হাউজের সম্মুখ দিয়ে ম্যারিল্যান্ডে যায়। বাইডেন-হ্যারিস’র পক্ষে ব্যানার, ফেস্টুনসহ গাড়িগুলো হর্ণ বাজিয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। 

গাড়ি বহরে অংশ নেন শরাফত হোসেন বাবু, আনিকা রহমান, জিয়াউদ্দিন, জাকির হোসেন, তোফায়েল আহমেদ, করিম সালাহউদ্দিন, আসিফ রহমান মুকিত, জাহিদ কাদের, কবিরুল ইসলাম, গোলাম মোস্তফা, শাহজালাল সুমন, আবুল কালাম আজাদ ও মো. বাবর।

আগামী ৩ নভেম্বর অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট, ইউএস সিনেটের ৩৫ আসন এবং হাউজের ৪৩৫ আসনের নির্বাচন। একইসাথে স্টেট পার্লামেন্টের নির্বাচনও হবে। এ উপলক্ষে করোনা ভীতির মধ্যেই নির্বাচনে ডামাডোলে মেতে উঠেছে আমেরিকা। প্রধান দুই প্রার্থী ডোনাল্ড ট্রাম্প এবং জো বাইডেনকে ঘিরেই আবর্তিত হচ্ছে গোটা প্রচারণা। ইতিমধ্যেই ৩৯টি স্টেটে আগাম ভোট নেয়ার কাজ শুরু হয়েছে। 

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV