বাজারে এলো গুগলের নেক্সাস ৫ স্মার্টফোন
ডেস্ক: গুগলের নেক্সাস ৫ অ্যান্ড্রয়েড হ্যান্ডসেট এখন বাজারে। এলজি’র তৈরি নতুন মডেলের এ স্মার্টফোনটি নেক্সাস ৪ মডেলের তুলনায় অপেক্ষাকৃত ছোট, পাতলা ও ওজনে হাল্কা। তবে, এর ৪ দশমিক ৯৬ ইঞ্চির টাচস্ক্রিনটি আগের মডেলটির তুলনায় কিছুটা বড়। অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের নতুন ভার্সনটিতে সংযোজিত বৈশিষ্ট্যগুলোর উপযোগী করে তৈরি করা হয়েছে নেক্সাসের সর্বশেষ বাজারে আসা এ মডেলটি। নেক্সাস ৫ এ ব্যবহৃত সফটওয়্যারটির নাম রাখা হয়েছে কিটক্যাট। অত্যাধুনিক প্রযুক্তির স্মার্টফোন থেকে শুরু করে একেবারে সস্তা ও স্বল্প বৈশিষ্ট্যসম্পন্ন স্মার্টফোনগুলোতেও এ সফটওয়্যারটি সাপোর্ট করবে। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি। গুগলের সঙ্গে সংযুক্ত হয়ে এলজি’র কপাল খুলেছে বলে মনে করা হলেও, প্রতিদ্বন্দ্বী স্যামসাং ও অ্যাপল থেকে এখনও বেশ অনেকটা পিছিয়ে আছে প্রতিষ্ঠানটি।মানবজমিন
সর্বশেষ সংবাদ
- নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের
- বাংলাদেশের সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য তোফায়েল আহমেদ স্মরণে নিউইয়র্কে বৃহত্তর বরিশালবাসীর দোয়া মাহফিল ও আলোচনা সভা
- নিউইয়র্কে চিটাগাং অ্যাসোসিয়েশন অফ আমেরিকা’র সংবাদ সম্মেলন: সংগঠনের বিরুদ্ধে চলমান মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কোন নির্বাচন নয়
- যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের মূলধারার ব্যবসা-বাণিজ্য রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তিতুমীরের
- নিউইয়র্কে বাংলাদেশ সেমিট্রির কবরে মরদেহ সমাহিত করা যাবে ১ জুলাই থেকে
- যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের জন্যে বাংলাদেশ এখন সবচেয়ে কার্যকর ও উপযোগী দেশ: প্রধানমন্ত্রীর অর্থনীতি ও পরিকল্পনা উপদেষ্টা ড. তিতুমীর
- নিউ জার্সির আটলান্টিক সিটিতে মেয়র মার্টি স্মল সিনিয়র স্কলারশিপ প্রোগ্রাম, আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৫ জুন
- নিউইয়র্কে মুনার ঈদ পুনর্মিলনী