Monday, 8 June 2026 |
শিরোনাম
SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয় A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং Bangladesh Secures Historic Victory in UNGA Presidency New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes নিউইয়র্কে নতুন সাংস্কৃতিক সংগঠন ‘হৃদয় বীণা সংগীতালয়’র যাত্রা শুরু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে নিউইয়র্কে ‘জ্যাকসন হাইটস এলাকাবাসী’র দোয়া মাহফিল
সব ক্যাটাগরি

বাজার ঠেকাতে ব্যর্থ উইন্ডোজ ৮!

অনলাইন ডেস্ক পঠিত: 16 বার

প্রকাশিত: December 1, 2012 | 11:03 AM

অনলাইন ডেস্ক : বছরের তৃতীয় প্রান্তিক অর্থাত্ জুলাই থেকে সেপ্টেম্বর এ তিন মাসে উইন্ডোজনির্ভর ডেস্কটপ কম্পিউটার বিক্রির পরিমাণ কমেছে। খবর রয়টার্সের। গবেষকেরা ধারণা করছিলেন, অক্টোবর মাসে উইন্ডোজের নতুন অপারেটিং সিস্টেম বাজারে এলে উইন্ডোজ এর বিক্রি বাড়বে। তবে বাস্তবে প্রযুক্তি বিশ্লেষকেদের এ ধারণা কাজে লাগেনি। এনপিডি গ্রুপ নামের যুক্তরাষ্ট্রভিত্তিক একটি বাজার বিশ্লেষক প্রতিষ্ঠানের গবেষণায় উঠে এসেছে যে, গত এক মাসে উইন্ডোজনির্ভর ডেস্কটপ বিক্রি ২১ শতাংশ কমে গেছে। এনপিডির তথ্য অনুযায়ী, ২০১১ সালের তুলনায় ২৬ অক্টোবর থেকে উইন্ডোজ ৮ বিক্রি শুরুর পর  উইন্ডোজনির্ভর ল্যাপটপ বিক্রি ২৪ শতাংশ কমেছে আর ডেস্কটপ বিক্রি কমেছে ৯ শতাংশ। তবে মাইক্রোসফট কর্তৃপক্ষ জানিয়েছে, উইন্ডোজনির্ভর কম্পিউটার বিক্রির পরিমাণ কমলেও নতুন সফটওয়্যার উইন্ডোজ ৮ বিক্রি নিয়ে খুশি তারা। প্রসঙ্গত, উইন্ডোজ কম্পিউটার বিক্রির পড়তি বাজার সত্ত্বেও ৩০ নভেম্বর উইন্ডোজ প্রো নির্ভর নতুন একটি ট্যাবলেট বাজারে আনার ঘোষণা দিয়েছে মাইক্রোসফট। জানুয়ারি মাসে বাজারে আসবে ৮৯৯ মার্কিন ডলার দামের উইন্ডোজ প্রো নির্ভর সারফেস ব্র্যান্ডের এ ট্যাবলেটটি।প্রথম আলো

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV