Wednesday, 21 October 2026 |
শিরোনাম
New York Attorney General James Secures Reimbursements for T-Mobile Customers Whose Rates Were Unjustly Raised নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে কুনু-ফিরোজ পরিষদের সাত দফা ইশতেহার ঘোষণা; কমিউনিটি সেন্টার প্রতিষ্ঠা, সাশ্রয়ী ফিউনারেল সেবা, বিমানের সরাসরি ফ্লাইট ও আর্থিক স্বচ্ছতায় অঙ্গীকার ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি বাংলাদেশের পূর্ণ সমর্থন: জাতিসংঘে রাষ্ট্রদূত আইরিন খান নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে প্রথমবারের মতো বিতর্ক, গুরুত্ব পেল স্বচ্ছতা ও জবাবদিহি New York Attorney General James Warns New Yorkers About AI-Generated Election Misinformation Ahead of November Elections Bangladesh calls for global treaty to protect victims of crimes against humanity নিউইয়র্কে জাতিসংঘে মুহাম্মদ নওশাদ জমির এমপি: মানবতাবিরোধী অপরাধ প্রতিরোধে শক্তিশালী আন্তর্জাতিক সনদ প্রণয়নের আহ্বান সোশ্যাল মিডিয়ার তথ্য গোপন করলে যুক্তরাষ্ট্রের ভিসা প্রত্যাখ্যান, আবেদনপত্রে চাওয়া তথ্য সঠিক ও সম্পূর্ণভাবে দেওয়ার নির্দেশনা মার্কিন দূতাবাসের ভার্জিনিয়ায় অসুস্থ মুক্তিযোদ্ধা সাংবাদিক হারুন চৌধুরীকে দেখতে গেলেন বাংলাদেশি কমিউনিটি নেতৃবৃন্দ New York Attorney General James Issues Voter Guidance to Inform New Yorkers of Their Rights Ahead of November Election
সব ক্যাটাগরি

বাড়ির আঙিনা পরিষ্কার রাখতে না পারায় যুক্তরাষ্ট্রে ক্যানসার আক্রান্ত বাংলাদেশিকে জরিমানা

অনলাইন ডেস্ক পঠিত: 192 বার

প্রকাশিত: January 22, 2022 | 1:14 PM

হাকিকুল ইসলাম খোকন : ক্যানসারে আক্রান্ত এক বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নাগরিক বাড়ির উঠান পরিষ্কার রাখতে না পারায় যুক্তরাষ্ট্রের একজন বিচারক তাকে জরিমানা করেছেন। একই সঙ্গে তীব্র ভর্ৎসনা করে ওই বাংলাদেশিকে সম্ভব হলে জেলও দিতেন বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের ৩১তম জেলা বিচারক অ্যালেক্সিস জি. ক্রোট।

বাংলাদেশি বংশোদ্ভূত ওই মার্কিন নাগরিকের নাম বুরহান চৌধুরী। ৭২ বছর বয়সী এই বাংলাদেশি গত তিন বছর ধরে যুক্তরাষ্ট্রে ক্যানসারের চিকিৎসা নিচ্ছেন। তবে ওই বাংলাদেশি শারীরিকভাবে অত্যধিক দুর্বল হয়ে পড়ায় বাড়ির উঠান পরিষ্কার করতে পারেন নাই বলে জানালেও তা কর্ণপাত করেননি বিচারক। বরং তীব্র ভর্ৎসনা করে তিনি বলেছেন, বাড়ির উঠান পরিষ্কার করতে না পারায় ‌‘তার লজ্জিত’ হওয়া উচিত। মার্কিন দৈনিক ওয়াশিংটন পোস্ট বলছে, যুক্তরাষ্ট্রের মিশিগান প্রদেশের ডেট্রয়েটের হ্যামট্রামকে বসবাসরত বাংলাদেশি বংশোদ্ভূত বুরহান চৌধুরী তিন বছর ধরে ক্যানসারের চিকিৎসা নিচ্ছেন। শারীরিক দুর্বলতা এবং ছেলে শিব্বির চৌধুরী (২৬) কয়েক মাসের জন্য বাংলাদেশে চলে যাওয়ায় বাড়ির আঙিনা পরিষ্কার এবং সম্পত্তির দেখভাল করা তার জন্য কঠিন হয়ে পড়েছিল। শারীরিক এমন ভঙ্গুর অবস্থাতেও তার প্রতি কোনও ধরনের সহানুভূতি প্রদর্শন করেননি যুক্তরাষ্ট্রের ৩১তম জেলা জজ অ্যালেক্সিস জি. ক্রোট। জুমে অনলাইন শুনানির সময় চৌধুরীকে উদ্দেশ্য করে বিচারক ক্রোট বলেন, ‌‘আপনার নিজের জন্য লজ্জিত হওয়া উচিত।’

জেলা জজের এমন মন্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে বৃহস্পতিবার সকালের দিকে ছড়িয়ে পড়ে। শনিবার এই প্রতিবেদন  লেখা পর্যন্ত (বাংলাদেশ সময় রাত সাড়ে ৯টা) সেই ভিডিও টুইটারে দেখেছেন প্রায় এক লাখ ৭০ হাজারের বেশি মানুষ। শুনানির সময় বিচারককে বলতে শোনা যায়, ‘আপনার বাড়ি পরিষ্কার না রাখার জন্য আমি পারলে জেল দিতাম।’

বাড়ি রক্ষণাবেক্ষণে ব্যর্থ হওয়ায় বাংলাদেশি বংশোদ্ভূত এই মার্কিন নাগরিককে ১০০ ডলার জরিমানা করেন বিচারক ক্রোট। তবে জরিমানার সময় বুরহান চৌধুরী ‘খুব অসুস্থ’ ছিলেন বললেও জবাবে বিচারক ক্রোট বলেন, ‘সম্পত্তির দেখভাল করতে না পারার অক্ষমতা একেবারে অমার্জনীয়।’

অনলাইনে মামলার শুনানিতে অংশ নিয়েছিলেন বুরহান চৌধুরীর ছেলে শিব্বির (২৬)। বাবার পক্ষে সেই সময় তিনি বিচারক ক্রোটকে বলেছিলেন, ক্যানসারের চিকিৎসা তার বাবাকে একেবারে দুর্বল করে ফেলেছে। যে কারণে তিনি বাড়ির উঠানের আগাছা পরিষ্কার করতে পারেননি। বছরের পর বছর ধরে অসুস্থ বাবাকে পাশে থেকে সাহায্য করেছিলেন শিব্বির। গত ২ আগস্ট বুরহান চৌধুরীকে তার বাড়ির উঠানের আগাছা পরিষ্কারের ব্যাপারে সতর্ক করে দেওয়া হয়। সেই সময় শিব্বির বাংলাদেশে অবস্থান করছিলেন। শিব্বির প্রায় তিন মাস ধরে বাংলাদেশে থাকায় ডেট্রয়েটের হ্যামট্রামকের বাড়ির উঠানের আগাছা বাড়লেও তা পরিষ্কার করতে পারেননি তার বাবা বুরহান চৌধুরী।

তবে বয়স্ক এই বাংলাদেশিকে জরিমানা করায় যুক্তরাষ্ট্রে বসবাসরত বিভিন্ন দেশের হাজার হাজার প্রবাসী বিচারক ক্রোটের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন। অনেকেই তাকে ‘অভিবাসীবিরোধী’ আখ্যা দিয়ে তার অপসারণের দাবিতে চেঞ্জ ডট ওআরজিতে অনলাইন আবেদন করেছেন। এই আবেদনে প্রায় ১০ হাজার মানুষ স্বাক্ষর করেছেন; যারা বিচারক ক্রোটের অপসারণ দাবি করেছেন।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ