Sunday, 7 June 2026 |
শিরোনাম
SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয় A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং Bangladesh Secures Historic Victory in UNGA Presidency New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes নিউইয়র্কে নতুন সাংস্কৃতিক সংগঠন ‘হৃদয় বীণা সংগীতালয়’র যাত্রা শুরু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে নিউইয়র্কে ‘জ্যাকসন হাইটস এলাকাবাসী’র দোয়া মাহফিল
সব ক্যাটাগরি

বাণিজ্য ও বৈদেশিক সাহায্য ইস্যুতে চূড়ান্ত সিদ্ধান্তে পৌছেনি স্বল্পোন্নত দেশভূক্ত কূটনীতিকরা:জলবায়ু উদ্বাস্তুদের সাহায্যার্থে গোবাল কম্যুইনিটির সাহায্যের আশ্বাস

অনলাইন ডেস্ক পঠিত: 45 বার

প্রকাশিত: May 6, 2011 | 9:45 AM

 শারকে চামান খান : বাণিজ্য ও বৈদেশিক সাহায্য ইস্যুতে চূড়ান্ত সিদ্ধান্তে পৌছেনি স্বল্পোন্নত দেশভূক্ত কূটনীতিকরা। ইস্তাম্বুলে আসন্ন চতুর্থ এলডিসি সম্মেলনকে সামনে রেখে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর লাগাতার দরকষাকষি গতকাল শেষ হলো যুক্তরাষ্ট্র, ই-ইউ এবং উন্নত দেশগুলোর সঙ্গে। উন্নত দেশগুলোর অনমনীয়তার কারণে বাণিজ্য এবং বৈদেশিক সাহায্য বা ও ডি এ (ODA) অর্থাৎ অফিসিয়াল ডিভেলপমেন্ট এসিসট্যান্স এ দুটি ক্ষেত্রে কোন চূড়ান্ত সিদ্ধান্তে পৌছাতে পারেনি স্বল্পোন্নত দেশভূক্ত কূটনীতিকবৃন্দ। উলেখ্য, স্বল্পোন্নত দেশভূক্ত স্থায়ী প্রতিনিধি এবং কূটনীতিকবৃন্দ ইস্তাম্বুলের উদ্দেশ্যে নিউ ইয়র্ক ত্যাগ করছেন গতকাল। এখানে উলেখ্য, বৈদেশিক সাহায্য বা ও ডি এ’র ক্ষেত্রে সুইজারল্যান্ড দশমিক ৪, নরওয়ে দশমিক ২৫, যুক্তরাষ্ট্র, কানাডা, অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড যথাক্রমে দশমিক ২ শতাংশের উপরে দিতে সম্মত নয়। অথচ ২০০১ সালে তাদের কমিটমেন্ট ছিলো জিডিপির শতকরা (.১৫-.২)। এছাড়া স্বল্পোন্নত দেশগুলো কোটা ও শুল্কমুক্ত বাণিজ্য সুবিধা চেয়েছে, এটি দিতেও উন্নত দেশগুলো সম্মত হয়নি। তবে, আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠান এবং ফোরামগুলিতে স্বল্পোন্নত দেশগুলির প্রতিনিধিত্বের দাবির পরিপ্রেক্ষিতে জলবায়ু পরিবর্তনজনিত কারণে উদ্ভূত জলবায়ু উদ্বাস্তুদের সাহায্যার্থে গোবাল কম্যুইনিটির সাহায্যের আশ্বাস পাওয়া গেছে। বিষয়টি বাংলাদেশের মত দুর্যোগপ্রবণ একটি দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। 

 
বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV