Monday, 8 June 2026 |
শিরোনাম
Low-Income, Rural Students Face Higher Dropout Risk Due to English Gaps and Cultural Shock, BUBT Study Finds বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ’র সভাপতি ওয়াহিদ ও সাধারণ সম্পাদক কামালকে অব্যাহতি; ব্যারিষ্টার আকমাম ভারপ্রাপ্ত সভাপতি ও শাবু ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্বে SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয় A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং Bangladesh Secures Historic Victory in UNGA Presidency New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes
সব ক্যাটাগরি

বান্ধবী বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফোনের অপেক্ষায় প্রণব-জায়া

অনলাইন ডেস্ক পঠিত: 39 বার

প্রকাশিত: June 16, 2012 | 10:37 AM

 

 পরিতোষ পাল, কলকাতা থেকে: প্রণব মুখোপাধ্যায়কে রাষ্ট্রপতি পদে  ইউপিএ জোট প্রার্থী করায় তার পরিবারে বয়ে গেছে খুশির বন্যা। পরিবারের সবাই রোমাঞ্চিত।  এমনিতে সুরক্ষিত অর্থমন্ত্রীর বাড়ির দরজা এখন সবার জন্য খোলা। প্রণব-জায়া দু’হাতে মিষ্টিমুখ করাচ্ছেন সবাইকে। ভারতের সর্বোচ্চ পদে আসীন হতে চলেছে তাদের বাবা, সেজন্য পুত্র অভিজিৎ এবং কন্যা শর্মিষ্ঠাও রীতিমত গর্বিত। তবে এতো অভিনন্দনের বার্তা আসা সত্ত্বেও তার মধ্যে প্রণব-জায়া অপেক্ষা করে রয়েছেন তার বান্ধবী বাংলাদেশের প্রধানমন্ত্রী  শেখ হাসিনার বার্তা পাওয়ার জন্য। হাসিনার সঙ্গে প্রণব বাবুদের সম্পর্ক পারিবারিক পর্যায়ের। এক সময়  প্রণবের বাড়িতে হাসিনার নিয়মিত যাতায়াত ছিল। তখন হাসিনা দিল্লিতে থাকতেন ছেলেমেয়ে নিয়ে। সেই সম্পর্ক এখনও অটুট আছে বলেই এই শুভদিনে প্রণব-জায়ার মনে পড়েছে বান্ধবী হাসিনার কথা। তিনি বলেছেন, এ খবরে ও (হাসিনা) নিশ্চয়ই খুব খুশি হয়েছে। ইতিমধ্যেই সম্ভবত সেই কাক্সিক্ষত ফোনটি পেয়ে প্রণব-জায়া শুভ্রাদেবী আপ্লুত হয়েছেন। কন্যা শর্মিষ্ঠাও বাবার রাষ্ট্রপতি পদে মনোনয়নে খুশি হয়েছেন। শর্মিষ্ঠা জানিয়েছেন, দেশের জন্য তিনি সর্বদাই কাজ করে গেছেন। এখনও করবেন। তবে রাষ্ট্রপতি পদে কিছুটা শান্তভাবে জীবন কাটাতে পারবেন বলেই পিতার স্বাস্থ্য নিয়ে চিন্তিত শর্মিষ্ঠা এখন স্বস্তিতে। পুত্র অভিজিৎ জানিয়েছেন, ছেলে হিসেবে তো বটেই, বাঙালি হিসেবেও আমি গর্বিত। স্বাধীন ভারতের ইতিহাসে এই প্রথম কোন বাঙালি রাষ্ট্রপতি হতে চলেছেন। তবে এতো আনন্দের মাঝেও বিষাদের সুর শোনা গেছে প্রণবের পরিবারের সবার মুখে। কেননা, তাদের ঘরের মেয়ে ছিলেন মমতা। নানা কাজে ছুটে আসতেন প্রণব বাবুর কাছে। গত এক বছরে সেই সুসম্পর্কে ভাটার টান লেগেছিল ঠিকই। তবে তিনি যে এমনভাবে বিরোধিতার রাস্তায় যাবেন তা ভাবতে পারেননি প্রণবের পরিবারের কেউই। শুভ্রাদেবীর তো মমতার কাছে সমর্থন চাওয়ার ব্যাপারেও আপত্তি। কিন্তু রাজনীতিক প্রণবের অনেক কিছু ভাবতে হয়। তাই তো মমতাকে ছোট বোন বলে তারও সমর্থন চেয়েছেন দ্বিধাহীনভাবে। তবে প্রণব কন্যা জানিয়েছেন, মমতাদিকে ছোটবেলা থেকে চিনি। আমাদের মধ্যে একটা পারিবারিক সম্পর্ক রয়েছে। কিন্তু রাষ্ট্রপতি পদে একজন বাঙালির মনোনয়নকে কেন তিনি আটকানোর চেষ্টা করলেন সেটাই বুঝতে পারছি না। এদিকে প্রণবের দিদি অন্নপূর্ণা বন্দ্যোপাধ্যায়ের মনে পড়ছে পুরনো একটি ঘটনার কথা। একদিন দিল্লিতে প্রণবের বাড়িতে বসে রাষ্ট্রপতির ঘোড়াগুলোর যত্ন-আত্তি দেখে প্রণব বাবু দিদিকে বলেছিলেন, পরের জন্মে রাষ্ট্রপতির ঘোড়া হয়েই জন্মাবো। কী নাদুসনুদুস চেহারা। কী যত্ন-আত্তি। এটা শুনে দিদি ছোট ভাই পল্টুকে (প্রণব বাবুর ডাক নাম) বলেছিলেন, বালাই সাট, ঘোড়া হবি কেন। রাষ্ট্রপতিই হবি। আর সেটা এ জন্মেই হবি। দিদির সেদিনের কথার কথা এতো বছর বাদে সত্যি হতে চলেছে জেনে দিদির চোখ ভরে এসেছে আনন্দাশ্রুতে। অন্যদিকে প্রণবের নিজের গ্রাম বীরভূমের কীর্ণাহার এবং নিজের নির্বাচনী কেন্দ্র মুর্শিদাবাদের জঙ্গিপুরেও এখন চলছে বিজয় উৎসব।মানবজমিন
বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV