বাবা-ছেলের একত্রে স্নাতক

যুক্তরাষ্ট্রের জর্জিয়া রাজ্যের মোরহাউস কলেজ থেকে রোববার এক বাবা ও তার ছেলে একত্রে স্নাতক ডিগ্রি অর্জন করেছেন। ছেলে বলেন, তার বাবা কলেজে ফিরে আসায় তিনি গর্বিত। ডরিয়ান জয়নার সিনিয়র (৪৬) ১৯৮৮ সালে ওই কলেজের ছাত্র ছিলেন। এরপর তিনি লেখাপড়া ছেড়ে দিয়ে কম্পিউটারের চাকরিতে যোগদান করেন এবং সিনিয়র তথ্য ও অর্থবিষয়ক বিশ্লেষকের পদে পদোন্নতি পান। ২০১০ সালে তিনি মোরহাউসে ফিরে গিয়ে স্নাতক ডিগ্রি অর্জনের সিদ্ধান্ত নেন। তার ছেলে ডরিয়ান জয়নার জুনিয়র (২৩) বলেন, আমি মনে করেছিলাম যে তিনি তার বন্ধুদের সঙ্গে সাক্ষাত্ করতে (কলেজে) এসেছেন। কিন্তু না, তিনি এসেছেন লেখাপড়া শেষ করতে। যদিও বাবা-ছেলে কখনও একই ক্লাসে বসেননি। তবে তারা একই শিক্ষকের অধীনে ক্লাস করেছেন এবং ক্যাম্পাসে একের সঙ্গে অন্যের দেখা হয়েছে। জয়নার জুনিয়র বলেন, অনেক সময় আমরা কথা বলার সময় লোকজন আমাদের পাশ দিয়ে হেঁটে যেত এবং বলত, ওয়াও, আপনাদের দুজনকে এক রকমই দেখাচ্ছে। বাবা-ছেলের স্নাতক ডিগ্রি অর্জনের ওই অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রেসিডেন্ট বারাক ওবামা। জয়নার জুনিয়র বলেন, আমি নিশ্চয়ই তার জন্য গর্বিত। আমি গর্বিত এ কারণে যে তিনি আবার স্কুলে ফেরত এসেছেন এবং ডিগ্রি অর্জনের স্বপ্ন পূরণ করেছেন। এটা কঠিন বৈকি।আমার দেশ
সর্বশেষ সংবাদ
- নিউইয়র্কে চিটাগাং অ্যাসোসিয়েশন অফ আমেরিকা’র সংবাদ সম্মেলন: সংগঠনের বিরুদ্ধে চলমান মামলার নিষ্পত্তি নি হওয়া পর্যন্ত কোন নির্বাচন নয়
- যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের মূলধারার ব্যবসা-বাণিজ্য রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তিতুমীরের
- নিউইয়র্কে বাংলাদেশ সেমিট্রির কবরে মরদেহ সমাহিত করা যাবে ১ জুলাই থেকে
- যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের জন্যে বাংলাদেশ এখন সবচেয়ে কার্যকর ও উপযোগী দেশ: প্রধানমন্ত্রীর অর্থনীতি ও পরিকল্পনা উপদেষ্টা ড. তিতুমীর
- নিউ জার্সির আটলান্টিক সিটিতে মেয়র মার্টি স্মল সিনিয়র স্কলারশিপ প্রোগ্রাম, আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৫ জুন
- নিউইয়র্কে মুনার ঈদ পুনর্মিলনী
- নিউইয়র্কে বাংলাদেশী ডক্টর ফোরাম অব নর্থ আমেরিকা’র উদ্যোগে ডা. ডোনার ও ডা. হারুন সংবর্ধিত
- নিউইয়র্ক স্টেট ডেমোক্র্যাটিক প্রাইমারী নির্বাচনে এসেম্বলিম্যান প্রার্থী জাকির চৌধুরীর ‘কমিউনিটি র্যালি’