বাবা বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর দেশের প্রেসিডেন্ট, মেয়ে রেস্তোরাঁর পরিচারিকা!
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : বাবা বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর দেশের প্রেসিডেন্ট। তার মেয়েই কিনা কাজ করেন রেস্তোরাঁর পরিচারিকা হিসেবে! যুক্তরাষ্ট্রে এমনটিই হয়েছে।
বারাক ওবামা তখন প্রেসিডন্ট ছিলেন, আর তার ছোট মেয়ে সাশা পরিচারিকা হিসেবে কাজ করেছেন রেস্তোরাঁয়। অবশ্য নিজের পরিচয় লুকিয়ে তিনি কাজটি চালিয়ে গিয়েছিলেন।
গ্রীষ্মকালীন ছুটির ফাঁকে মাসাচুয়েটসের একটি রেস্টুরেন্টে কাজ নিয়েছিলেন সাশা। ঘটনাটি প্রকাশ হলে প্রশ্ন ওঠে, প্রেসিডেন্টের মেয়ে কেন এমন করলেন?
জবাবে বারাক ওবামার স্ত্রী মিশেল ওবামা বলেন, ‘সন্তানরা একটি বয়সে আসার পর তাদের বিলাসিতা ছাড়তে বাধ্য করেছি আমি। আমি তাদের সাধারণ মানুষের সঙ্গে মিশতে পথে ছেড়ে দিয়েছি।’
‘জীবনটা শুধুই হোয়াইট হাউসকেন্দ্রিক নয়। এখানে জানতে হবে কীভাবে চলছে যুক্তরাষ্ট্রের খেটে খাওয়া মানুষের জীবন। এটি না হলে নিজেকে সঠিক মানুষরূপে গড়ে তুলতে পারবে না তারা,’ বলেন মিশেল।
- নিউইয়র্কে বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ ইনকের শরৎ উৎসব ও ফ্যামিলি নাইট
- নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন
- New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams
- Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan
- ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান
- যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ
- নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল