Sunday, 7 June 2026 |
শিরোনাম
SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয় A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং Bangladesh Secures Historic Victory in UNGA Presidency New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes নিউইয়র্কে নতুন সাংস্কৃতিক সংগঠন ‘হৃদয় বীণা সংগীতালয়’র যাত্রা শুরু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে নিউইয়র্কে ‘জ্যাকসন হাইটস এলাকাবাসী’র দোয়া মাহফিল
সব ক্যাটাগরি

বারী চ্যারিটি ফাউন্ডেশনের উদ্যোগে রংপুরে শীতবস্ত্র বিতরণ

অনলাইন ডেস্ক পঠিত: 35 বার

প্রকাশিত: January 12, 2021 | 12:38 PM

ইউএসএনিউজঅনলাইন.কম. ডেস্ক : যুক্তরাষ্ট্রে সফল ব্যবসায়ী আসেফ বারী (টুটুল)। তিনি তার সেবা এবং কর্ম দক্ষতার মাধ্যমে প্রবাসে বাংলা কমিউনিটির জীবনমান উন্নয়নে নিরলস কাজ করে যাচ্ছেন। প্রবাসে থেকেও তিনি ভুলে যাননি দেশের কথা। দেশ এবং দেশের মানুষের জন্য ভালোবাসার টানে আসেফ বারী (টুটুল) ২০১৯ সালে তার বাবা-মা এর নামে প্রতিষ্ঠা করেন “বারী চ্যারিটি ফাউন্ডেশন।”

উল্লেখ্য, আসেফ বারী (টুটুল) এর বাবা মরহুম মো: আব্দুল বারী ছিলেন একজন ধর্মপ্রাণ মুসলমান, সুশিক্ষিত এবং এলাকায় জনদরদী ব্যক্তিত্ব। তিনি মৃত্যুবরন করেন ২০১৯ সালের ৯ সেপ্টেম্বর। আসেফ বারী (টুটুল) এর মা মরহুম মাহফুজা বারী ছিলেন একজন ধর্মপ্রান মহিয়সী নারী। তিনি ২০১৫ সালের ১৭ জানুয়ারী মৃত্যুবরন করেন। বাবা-মা এর রুহের মাগফেরাত কামনা করে, তাদের স্মরনে আসেফ বারী প্রতিষ্ঠা করেছেন “বারী চ্যারিটি ফাউন্ডেশন।” উত্তরবঙ্গের মানুষের সেবায় নিয়মিত কাজ করছে বারী চ্যারিটি ফাউন্ডশন।
সম্প্রতি রংপুরে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণের জন্য রংপুর শিশু নিকেতন বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী পর্ষদের উদ্যোগে বারী ফাউন্ডেশনের পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান করেন রংপুরের গর্বিত সন্তান আসেফ বারী টুটুল। 

নিউইয়র্ক প্রবাসী সফল ব্যবসায়ী আসেফ বারী প্রবাসে বাংলাদেশীদের জন্য অনেক সেবামূলক কাজের উদ্যোক্তা। নিউইয়র্ক আমেরিকান লায়ন্স ক্লাবের এবং রংপুর জেলা সমিতি ইউএসএ ইনক এর সভাপতি তিনি। প্রবাসের পাশাপাশি দেশের মানুষের জন্যও আসেফ বারী প্রসারিত রেখেছেন তার সেবা এবং সহোযোগিতার হাত।

আসেফ বারী (টুটুল) বলেন, রংপুরের শিশু নিকেতন উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী পর্ষদ সফল ভাবে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেছে। এই মহতী প্রয়াসের সাথে বারী চ্যারিটি ফাউন্ডেশনের পক্ষ থেকে সহযোগিতা করতে পেরে আমি আনন্দিত। ২০১৭ সাল থেকে এই সংগঠনের পাশে থাকার সুযোগ করে দেবার জন্য আমি সৃষ্টিকর্তার কাছে কৃতজ্ঞ। এই সংগঠনের আহ্বায়ক তাহমিদুর রহমান তুহিন সহ সংশ্লিষ্ট সকলের জন্য রইল আমার কৃতজ্ঞতা এবং ভালোবাসা।
আসেফ বারী টুটুল জানান, ভবিষ্যতে বারী চ্যারিটি ফাউন্ডেশনের পক্ষ থেকে দেশে এবং প্রবাসে নিয়মিত জনহিতকর কাজের পরিকল্পনা রয়েছে। রংপুরের মহীপুর গংগাচড়ায় শীঘ্রই মসজিদ, মাদ্রাসা এবং দাতব্য চিকিৎসালয় প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করছে বারী চ্যারিটি ফাউন্ডেশন।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV