Saturday, 6 June 2026 |
শিরোনাম
SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয় A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং Bangladesh Secures Historic Victory in UNGA Presidency New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes নিউইয়র্কে নতুন সাংস্কৃতিক সংগঠন ‘হৃদয় বীণা সংগীতালয়’র যাত্রা শুরু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে নিউইয়র্কে ‘জ্যাকসন হাইটস এলাকাবাসী’র দোয়া মাহফিল
সব ক্যাটাগরি

বারো থেকে পনেরো বছর বয়সীদের জন্য ফাইজারের টিকা অনুমোদন যুক্তরাষ্ট্র’র

অনলাইন ডেস্ক পঠিত: 130 বার

প্রকাশিত: May 11, 2021 | 12:49 AM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইর্য়ক: শিশুকিশোরদের জন্য ফাইজারের টিকা অনুমোদন করলো যুক্তরাষ্ট্র।
জরুরি ব্যবহারের জন্য অনুমোদন দেয়া এ ভ্যাকসিন বারো থেকে পনেরো বছর বয়সীদের দেওয়া যাবে। মার্কিন খাদ্য ও ঔষধ প্রশাসন (এফডিএ) বলেছে, কোভিডের বিরুদ্ধে লড়াইয়ে এটি একটি উল্লেখযোগ্য পদক্ষেপ। বিবিসি
আগামী বসন্তে স্কুল খোলার আগেই মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের টিকাদান নিশ্চিত হলো এই অনুমোদনের মধ্য দিয়ে। এফডিএ কমিশনার ড. জেনেট উডকক বলেছেন, মহামারী মোকাবেলা করে স্বাভাবিক দিনগুলোতে ফিরে যাওয়াই আমাদের লক্ষ্য।
দুই ডোজের ফাইজার টিকা এরই মধ্যে ১৬ থেকে তার বেশি বয়সীদের ওপর প্রয়োগ শুরু হয়েছে। যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্রের (সিডিসি) ভ্যাকসিন এডভাইজরি কমিটির বৈঠক ডাকা হয়েছে বুধবার। সেখানে শিশু-কিশোরদের জন্য টিকা অনুমোদনের বিষয়টি নিয়েই মূলত আলোচনা হবে। সিডিসির সভায় বিষয়টি অনুমোদন পাবে বলেই আশা করা হচ্ছে। সেক্ষেত্রে এই সপ্তাহেই সব রাজ্যে ভ্যাকসিন বিতরণ শুরু হবে।
এবিসি ১১ লিখেছে, ফাইজার ও বায়োএনটেক মার্চের শেষদিকেই জানিয়েছিলো, ২ হাজারের বেশি শিশু-কিশোরকে নিয়ে পরিচালিত ক্লিনিকাল ট্রায়ালে প্রমাণ হয়েছে, এই টিকা ১০০ ভাগ কার্যকর। এটি বিপুল পরিমাণ অ্যান্টিবডি উৎপাদন করেছে বলেও পরীক্ষায় জানা গেছে। আর পার্শ্বপ্রতিক্রিয়া বড়োদের টিকার মতোই। বিবিসি/সিএনবিসি/এফবিসি

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV